Bpytutor - বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Bpytutor - বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ

Bpytutor - বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রস? https://www.bpytutor.com/p/basic-graphics-designing-course-free.html

08/01/2022

পানি অণু-পরমাণুর বাষ্পীভবন এনিমেশন | ৩ মিনিট বিজ্ঞান | সুরজিত সিংহ শিশির | পানির অণু পরমাণু
বিজ্ঞানের মজার সব তথ্য নিয়ে এই চ্যানেলটি তৈরী করা । বিজ্ঞান প্রেমীদের জন্য একটি ভিত্তির স্থান তৈরীর একটি প্রয়াস এটি। আমি একজন বিজ্ঞান প্রেমী । বিজ্ঞানকে ভালোবাসি বলেই কোন দ্বিধা ছাড়াই এই চ্যানেলটি তৈরী করা।
"সাতিরা মহাবিশ্ব" এটি একটি ফ্রী ওপেন তথ্যকোষ । মহাশূণ্যের অজানা সব মজার বিষয় নিয়ে যাত্রা। রেন্ডমলি অসম্ভব প্রিয় সব বিজ্ঞানের তথ্য নিয়ে ভিত্তিপূর্ণ ভিডিও তৈরীই আমার উদ্দেশ্য। প্রতি তথ্যের নিচে রেফারেন্স ও ভিডিও সোর্স দেওয়া আছে। আমি শুধু তথ্যগুলো একসাথে করে আপনার সামনে উপস্থাপন করছি ।
আমার এখান থেকে কিছু পাওয়ার নেই । আমাকে শুধু কমেন্ট ও শেয়ার করে সাপোর্ট করুন । আমি এতটুকুতেই খুশি থাকবো।
সাতিরা মহাবিশ্ব আজকের পর্বে পানির আণবিক ও পারমাণবিক গঠন এবং তাপ প্রদানে পানির অণুর উদ্বায়ী ধর্ম ব্যাখ্যা করা হয়েছে।
আজকের পর্ব পরিচালনায় আমি সুরজিত সিংহ শিশির ।
৩ মিনিট বিজ্ঞান চ্যানেলটি বিপিয়াটিউটর এর একটি ব্রেন্ড একাউন্ট ।
#৩মিনিটবিজ্ঞান #বিপিয়াটিউটোর

Music Credit:
Drone Space (Main) - ZakharValaha
(https://pixabay.com/es/music/ambiente-drone-space-main-9706/)

References:
https://oceanservice.noaa.gov/facts/wherewater.html
https://www.britannica.com/video/163379/process-water-vapour-atmosphere-video
https://www.usgs.gov/special-topics/water-science-school/science/how-much-water-there-earth
https://www.youtube.com/watch?v=7Y74J0r4Xac
Cosmos: https://www.fox.com/cosmos-a-spacetime-odyssey/

এই মানুষটার পোজ নিয়ে অনেক মিম, হাসাহাসি হলো। আসুন জেনে নেই লোকটার পরিচয় -Name: Md. Sarim Akhtar- A Microsoft Certified S...
26/10/2021

এই মানুষটার পোজ নিয়ে অনেক মিম, হাসাহাসি হলো। আসুন জেনে নেই লোকটার পরিচয় -

Name: Md. Sarim Akhtar

- A Microsoft Certified Systems Engineer.

- A Project Management Professional (PMP).

- A Certified Fraud Examiner.

- Has followed his BE, Bachelors in Engineering at NED University of Engineering and Technology.

- A master's in computer science at the University of Karachi.

- A Certified Information Systems Auditor at ISACA ( Information Systems Audit and Control Association).

- A Former Project Leader and Sr. Programmer Analyst at PIBAS Inc.

- A Former Manager of Audit and Systems at Habib Metropolitan Bank.

At present he is the manager of PricewaterhouseCoopers (PwC) London, UK.

Credit:- Ravindu Karunarathne. ✨

05/10/2021

কখন থেকে ফেইসবুক বন্ধ হয়েছে? মার্কারি নিউজের তথ্যমতে ফেইসবুক ৪ই অক্টোবর রাত ৮ঃ৪৫ থেকে সার্ভার ডাউন হয়ে গেছে। ফেই.....

08/09/2021

বাংলা ভাষায় যত সব প্রশ্ন-উত্তর সাইট প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত Bishnupriya's সেপ্টেম্বর ০৭, ২০২১ কোন মন্তব্য নেই তথ্য স....

আপনি কি জানেন,সাধারণ কলম দিয়ে আপনি মহাকাশে লিখতে পারবেন না।ছবি থেকে বিস্তারিত জেনে নিন...
20/06/2021

আপনি কি জানেন,
সাধারণ কলম দিয়ে আপনি মহাকাশে লিখতে পারবেন না।
ছবি থেকে বিস্তারিত জেনে নিন...

সব্বাইকে ঈদের শুভেচ্ছা।
14/05/2021

সব্বাইকে ঈদের শুভেচ্ছা।

09/05/2021

নবম এবং দশম শ্রেণির গণিতের জ্যামিতি নিয়ে বিপিয়াটিউটোর একটি কোর্স তৈরী করতে যাচ্ছে। কোর্স মডিউল, ক্লাস রুটিনের জন্য তোমরা সবাই ফেইসবুক গ্রুপে জয়েন করো। আশা রাখি, তোমরা যারা জ্যামিতিতে দূর্বল তারা এই কোর্স করলে অনেক উপকৃত হবে।
ফেইসবুক গ্রুপ লিংকঃ https://tiny.cc/GeometryVutCourse​

(এসএসসি পরীক্ষা কবে হবে, অটোপাস হবে এসব চিন্তা করে বই না পড়া বড় একটি বোকামি। কথায় আছে, বই পড়ে কেউ দেওলিয়া হয় না।)

08/03/2021

চমৎকার একটি আর্টফিল্ম

আলফ্রেড নোবেলের নামে যে নোবেল পুরস্কার চালু আছে তা পাওয়া খুবি কষ্ট সাধ্য। আমাদের বিসিএস বা চাকরি পরীক্ষা না। সারা জীবন আ...
06/03/2021

আলফ্রেড নোবেলের নামে যে নোবেল পুরস্কার চালু আছে তা পাওয়া খুবি কষ্ট সাধ্য। আমাদের বিসিএস বা চাকরি পরীক্ষা না। সারা জীবন আপনি যদি কোন একটি কাজ খুঁটিতে খুঁটিয়ে করে যেতে পারেন তবেই কেবল সম্ভব । তবে সে কাজ মানব কল্যানার্থে হতে হবে। এমন চার বাঙালী এই পুরস্কার পেয়েছেন। বিস্তারিত আর লিখলাম না। চিত্র থেকে দেখে নিন।
ছবিটি ডাউনলোড করুনঃ https://i.ibb.co/5FDnP5R/4-Bangali-Achieved-Nobel-Prize-until-2019.jpg

আঙ্গুলের ছাপ উদ্ভাবক খান বাহাদুর কাজী আজিজুল হকঃ আঙ্গুলের ছাপ (Finger Print) পরীক্ষণ/ সংরক্ষনের মাধ্যমে অপরাধী বা ব্যক্ত...
05/03/2021

আঙ্গুলের ছাপ উদ্ভাবক খান বাহাদুর কাজী আজিজুল হকঃ
আঙ্গুলের ছাপ (Finger Print) পরীক্ষণ/ সংরক্ষনের মাধ্যমে অপরাধী বা ব্যক্তি সনাক্তকরণ পদ্ধতির উদ্ভাবক।
জন্ম: ১৮৭২, ব্রিটিশ ভারতীয় খুলনা জেলার ফুলতলার পয়োগ্রাম কসবা।
মৃত্যু: ১৯৩৫; অবিভক্ত ভারতের চম্পারানে (বর্তমানে বিহার রাজ্যের একটি জেলা যা উত্তর চম্পারান নামে পরিচিত) কাটে তাঁর জীবনের শেষ দিনগুলো। সেখানেই তিনি ১৯৩৫ সালে মারা যান। বিহারের মতিহারি স্টেশনের অনতিদূরে তাঁর নিজের বাড়ি ‘আজিজ মঞ্জিল’-এর সীমানার মধ্যে তাঁকে সমাহিত করা হয়।
জাতীয়তাঃ ব্রিটিশ ভারতীয়
জাতিসত্তাঃ বাঙালি
নাগরিকত্বঃ ব্রিটিশ ভারত
যে জন্য পরিচিতঃ উদ্ভাবক,
পুরস্কারঃ দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি 'কাজী আজিজুল হক অ্যান্ড হেমেন্দ্র বসু পুরস্কার'।
♦জন্মস্থান ও শৈশবকালঃ
কাজী আজিজুল হকের পারিবারিক নাম কাজী সৈয়দ আজিজুল হক। তিনি জন্মেছিলেন ১৮৭২ সালে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের গণিতের ছাত্র ছিলেন।
আঙুল_ছাপ আবিষ্কারঃ
১৮৯২ সালে তিনি কাজ শুরু করেন কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। তখন অ্যানথ্রোপমেট্রি (মানবদেহের আকৃতি) পদ্ধতিতে অপরাধীদের শনাক্ত করার কাজ চলত। গণিতের ছাত্র এবং পুলিশ বিভাগে সদ্য সাব-ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া আজিজুল হক ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এর আগে অনেকেই আগে কাজ করেছেন। কিন্তু এর-
★বাস্তবিক প্রয়োগ কি?
★কিভাবে যাচাই করা যায়?
★কিভাবে ফিঙারপ্রিন্ট দিয়ে ব্যক্তিবিশেষকে আলাদা করা যায়?
সেটাই প্রথম আবিষ্কার করেন কাজী আজিজুল হক ও হেমেন্দ্র বসু।
তৎকালীন ব্রিটিশ শাসনামলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালী প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক, আরেকজন হেমচন্দ্র বোস। কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস ৭,০০০ ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাড় করলেন যেটা দিয়ে ফিঙারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে ব্যক্তি মানুষ সনাক্ত করা যায়। আধুনিক #অপরাধবিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার। এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিলো 'বোস-হক আইডেন্টিফিকেশান সিস্টেম।'
কিন্তু এখান থেকেই ইংরেজদের কৃতঘ্নতার শুরু। পুলিশের আইজি হেনরী সবার কাছে প্রচার করা শুরু করলেন যে এই ফিঙারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন তিনি নিজেই। এমনকি কাজী আজিজুল হক আর হেমচন্দ্র বোসকে কোন রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশও করে ফেললেন নিজের নামে। অক্লান্ত চেষ্টার ফলে তারা যে পদ্ধতি উদ্ভাবন বা আবিষ্কার করলেন, তা-ই ‘হেনরি_সিস্টেম’ বা ‘হেনরি পদ্ধতি’ নামে পরিচিত পেলো।
আর এভাবেই বাঙালি কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস কর্তৃক আবিষ্কৃত সিস্টেম এর নাম হয়ে গেল 'হেনরী ক্লাসিফিকেশন সিস্টেম।'
এখানে স্মর্তব্য যে, আবিষ্কারকদের অধিকাংশই কিন্তু পশ্চিমা_বিশ্বের ! এর একটি প্রধান কারণ হলো, সেদেশীয় বিজ্ঞানীরা খুব ভাল করেই জানেন কিভাবে আবিষ্কারকের খাতায় নাম প্রতিষ্ঠা করতে হয়। কোন কোন ক্ষেত্রে কাগজ-কলমে প্রমাণ থাকা সত্বেও বিশাল প্রচারের বদৌলতে বিদেশী বিজ্ঞানীরা তাদের নাম প্রতিষ্ঠা করতে সফল হয়েছেন। আবার দু:খজনক হলেও সত্য ব্যবসায়িক স্বার্থে অনুন্নত দেশের আবিষ্কারকদের কোনঠাসা করে রেখেছে ধনী দেশগুলো।
প্রমাণস্বরুপ ১০০ বছরের বেশী সময় ধরে মার্কনী রেডিও (বেতারযন্ত্র) আবিস্কারের কৃতিত্ব পাচ্ছিলেন। এখন সত্য উন্মোচিত হয়েছে এই যে, স্যার জগদীশ চন্দ্র বসু রেডিও'র প্রকৃত আবিষ্কর্তা। উইকিপিডিয়াতে রেডিও আবিষ্কারকের প্রথম নামটি স্যার জগদীশ চন্দ্র বসুর। কিন্তু তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন রেডিও নিয়ব্যবসা_বাণিজ্য না করাটা তার ব্যর্থতা কিংবা #অপরাধ।
তবে কাজের পুরস্কার হিসেবে কাজী আজিজুল হককে দেওয়া হয়েছিলো ‘ #খান_বাহাদুর' উপাধি। পাঁচ হাজার টাকা এবং ছোটখাটো একটা জায়গীরদারি এবং চাকরিতে পদোন্নতি পেয়ে হয়েছিলেন পুলিশের সুপার।
১৯৪৭ সালের দেশ ভাগের পর তাঁর পরিবারের অন্য সদস্যরা তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে চলে আসেন। মরহুম আজিজুল হকের পুত্র আসিরুল হক পুলিশ বিভাগের ডিএসপি হয়েছিলেন। তাঁর দুই বিখ্যাত নাতি ও নাতনি হচ্ছেন যথাক্রমে ইতিহাসের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ এবং শহীদ জায়া বেগম মুশতারী শফী।
'হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম' এখন জগৎ বিখ্যাত, মোবাইলের টাচ স্ক্রীনে, ল্যাপটপ আর কম্পিউটারে, অফিসে ডিজিটাল হাজিরা, ডিজিটাল সিকিউরিটি লক সিস্টেমসহ অপরাধী সনাক্তকরণে বলতে গেলে যত্ত জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে, তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেমই ব্যবহার করা হচ্ছে। আবিষ্কার করে গেল দুই বাঙালি সন্তান, আর আবিষ্কারক হচ্ছে ব্রিটিশ হেনরি।
যদিও কিছুদিন আগে ব্রিটেনের 'দ্যা ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি' চালু করেছে 'Azizul Huque & Hemchandra Bose prize'. ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত 'হক_বোস সিস্টেম ' তা আজ 'হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম' নামেই অভিহিত রয়ে গেছে।
আর আড়ালেই থেকে গেছেন আমাদের খান বাহাদুর কাজী আজিজুল হক।
https://i.ibb.co/4p57DgK/Fingureprint-Abiskarok-Ajijul-Haque.jpg

এই ছবিটি ১৯৭২ সালে ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছিল।  সিলেট থেকে এই চার যুবক সাইকেলে করে পুরো ইন্ডিয়া ভ্ৰমণ করেছিলো ।...
05/03/2021

এই ছবিটি ১৯৭২ সালে ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছিল। সিলেট থেকে এই চার যুবক সাইকেলে করে পুরো ইন্ডিয়া ভ্ৰমণ করেছিলো । মুক্তিযুদ্দে বাংলাদেশকে সাহায্যের জন্যে ভারতবাসিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্যে। ওরা দিল্লিতে ভারতের রাষ্ট্রপ্রতির সাথে দেখা করেছিলো । প্রায় চার মাসের এ ট্যুর ছিল।
Full image download: https://i.ibb.co/zHPLzzt/1972-sale-4-jon-torun-varot-sofor-copy-mokbul-choudhury.jpg
©Makbul Chowdhury ভাই

Address

Baghbari, Sadar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Bpytutor - বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bpytutor - বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ:

Shortcuts

Share