25/03/2025
আলহামদুলিল্লাহ। জকিগঞ্জের ২০০ জন আলেম ও ইমামদের জন্য ঈদ গিফট বিতরণ প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমাদের আন নূর ট্রাস্টের ব্যবস্থাপনায় এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছিল, যেখানে ২০০ জন আলেম পরিবারকে প্রায় এক মাসের খাদ্যদ্রব্য এবং ঈদ উপলক্ষে বিশেষ গিফট প্রদান করা হয়েছে। সমাজের অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয় এই আলেম ও ইমামদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান এবং সহানুভূতির প্রকাশ করতে পারা একটি বিশেষ আনন্দের ব্যাপার। এই উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি, কারণ আমরা জানি, আলেমগণ সমাজের আলোকিত পথপ্রদর্শক, যারা তাদের কঠোর পরিশ্রম এবং নিরলস কাজের মাধ্যমে সমাজের উন্নতি ও শান্তির জন্য অবদান রাখেন।
এ প্রোগ্রামের সাফল্য আমাদের সকলের জন্য এক মহান আল্লাহর রহমত এবং আন নূর ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বন্ধুবর শায়খ সাব্বির সিদ্দিকী'র অদম্য পরিশ্রমের ফল। আল্লাহ পাক শায়খ সাব্বির সিদ্দিকীর প্রতিটি পদক্ষেপে বরকত এবং সফলতা দান করুন, যাতে তিনি আরও অনেক মহান কাজ পরিচালনা করতে পারেন। এবং সংশ্লিষ্ট আন নূর ট্রাস্টের অন্যতম দায়িত্বশীল, শায়খ হাবিবুর রহমান মাসরুর এর প্রতিও কৃতজ্ঞতা। অন্যান্য দায়িত্বশীল বিশেষত হাফিজ মকবুলসহ যারা পরিশ্রম করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা।
আজকের এই মহতী আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথি, দায়িত্বশীলগণ, এবং সকল দাতা ও ডোনারদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা। তাদের অবদান ছাড়া এই প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন সম্ভব ছিল না। আল্লাহ পাক তাদের সব ভালো কাজকে কবুল করুন এবং তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আরও ভালো কাজের তাওফিক দিন এবং আমাদের সমাজে শান্তি, সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করুন।