13/06/2026
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আজ ১৩ জুন ২০২৬, শনিবার রাত ১:৪০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাহাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। আমার তাহাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আজ শনিবার বিকেল ৪:০০ টায় কানাইঘাট তালবাড়ি জামিয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মহান আল্লাহর নিকট মরহুমের জান্নাতুল ফেরদৌসের আ'লা মাক্বাম কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি।