Learn with ABS

Learn with ABS

Share

Your Digital Learning Partner Learn With ABS – Your Digital Learning Partner.

We provide easy tutorials on Online Skills, ICT Training, Excel, MS Office, Freelancing Tips, and E-learning. Our mission is to help students and professionals develop Digital Skills for better career growth.
👉 Join us to explore AI Tools, Productivity Hacks, and Free Learning Resources – Learn Anytime, Anywhere!

05/02/2026

আপনি কি হাফিজ, আলিম
অথবা মাদরাসার শিক্ষার্থী?
এই রমজানে আপনার জন্য বিশেষ সুযোগ!
📌 বেসিক কম্পিউটার কোর্স
শিখুন—
✅ আরবি টাইপিং
✅ বাংলা টাইপিং
✅ ইংরেজি টাইপিং
সহজ, কার্যকর ও সময়োপযোগী কোর্স।
রমজানকে কাজে লাগান, নিজেকে দক্ষ করুন।
👉 আজই ইনবক্স করুন

01/02/2026

আপনি কি বর্তমানে পড়াশোনার পাশাপাশি
কম্পিউটার শেখার কথা ভাবছেন?

আমরা মাদরাসা শিক্ষার্থীদের জন্য
একটি সহজ ও কার্যকর কম্পিউটার কোর্স চালু করেছি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
01759-602788

13/10/2022

এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। এখন থেকে আপনি স্কুলের গন্ডি পেরিয়ে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। তিন মাস পর শুরু হবে নতুন কলেজে ভর্তির প্রতিযোগিতা। হয়তো ভালো কোন কলেজে চান্স পেয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে ভালো কলেজে কিংবা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ভালো সিজিপিএ দিয়ে চাকুরীর বাজারে ঠিকতে পারবেন কি? দিনশেষে আপনাকে পুনরায় ভালো চাকুরীর জন্য পড়তে হবে! তাহলে এত বছর পড়ালেখা করে কি লাভ হলো? অবশ্য একটি লাভ হয়েছে, আপনি লেখাপড়া করতে পারেন কিন্তু তার পাশাপাশি আপনার নিজস্ব স্কিল ডেভেলপমেন্ট হয় নি? উন্নত দেশগুলোতে ছাত্রছাত্রীরা কলেজে উঠার সাথে সাথে নিজের স্কিল দিয়ে ভালো কোন আইডিয়া জেনারেট করে নিজেকে সাবলম্বী করে তুলে। আর আমরা ১৫/১৬ বছর লেখাপড়া করে তারপর আবার চাকুরীর জন্য নতুন ভাবে বিভিন্ন গাইড, কোর্সে ভর্তি হয়ে স্কিল ডেভেলপমেন্ট করি। এর চাইতে ভালো নয় কি এখন থেকে নিজেকে প্রস্তুত করা, যাতে লেখাপড়া শেষ হওয়ার পর আর চাকুরীর পিছনে দৌড়াইতে না হয়। নিজের স্কিল কাজে লাগিয়ে হালাল ভাবে উপার্জন করতে পারি। তো এত কথা না বলে আসল কথায় আসি। এবার যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমাদের হাতে সময় আছে তিন মাস। এরপর কলেজের লেখাপড়া শুরু। এই তিন মাসকে কিভাবে কাজে লাগাবেন। তা নিয়ে কিছু আলোচনা করা হলো:
১। ইংরেজী:
অনেকেরই স্কিল থাকার পরও ভালো ইংরেজী না জানার কারণে চাকুরীতে চান্স পায় না। তাই ইংরেজী/স্পোকিং ইংলিশ শিখলে কলেজে যেমন ইংরেজীতে ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক তেমনি চাকুরীর ক্ষেত্রেও কাজে আসবে।
২। ব্যাসিক কম্পিউটার:
বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যবহার দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। এই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে ব্যাসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। যা দিয়ে প্রযুক্তি ক্ষেত্রেও এগিয়ে যেতে পারবেন।
৩। ডিজিটাল মার্কেটিং:
ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটি প্লাটফর্ম। এর মধ্যে ছোট একটি অংশ হলো সোসাল মিডিয়া মার্কেটিং। আপনি এই কাজটি শিখে পার্টটাইম হিসাবে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন।
৪। ভিডিও এডিটিং:
বর্তমানে ভিডিও এডিটিং একটি চমৎকার সম্ভাবনাময় প্যাসিভ ইনকাম উপার্জনের মাধ্যম। চাইলে ভিডিও এডিটিং শিখতে পারেন।
৫। দ্বীন শিক্ষা:
অনেকেই আছেন বিশুদ্ধ ভাবে কুরআন পড়তে পারেন না। চাইলে এই অবসর সময়ে বিশুদ্ধভাবে কুরআন পড়া শিখে নিতে পারেন।
সর্বোপরি, নিজের স্কিল ডেভেলপমেন্ট করা বর্তমান সময়ে খুবই জরুরী। যা আপনাকে অন্য থেকে একধাপ এগিয়ে রাখবে সর্বক্ষেত্রে।

| 13-10-2022

05/02/2022

পড়ালেখার পাশাপাশি স্কিল বাড়ান।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ইডিটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন। বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না! দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা! প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা সময় দিন স্কিল বাড়ানোর জন্য! সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই!
না হলে, দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে।
তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় কিছু করে খেতে পারবেন। বেকার থাকতে হবে না।
জীবন আপনার, সিদ্ধান্তও আপনার ...!!!

09/01/2022

ই-সিম কী? বাংলাদেশে কখন এর যাত্রা শুরু হয়?
ই-সিম নামটা অনেকেই হয়তো নতুন শুনতেছেন যদিও এটা বের হয়েছে অনেক আগেই। বিভিন্ন দেশেও এই সিম সেবা চালু রয়েছে। সম্প্রতি বাংলাদেশেও এই সিম সেবা চালু করেছে। গত ১৬ ডিসেম্বর (বিজয় দিবস এর দিন) ই-সিম নামে নতুন আরেকটি সিম সেবার যাত্রা শুরু হয় বাংলাদেশে।

ই-সিম সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে প্রচলিত সিম কার্ড সম্পর্কে জানতে হবে?

সিম কার্ড কি?
একটি সিম সাধারণত ফোনের একটি স্পেশাল ট্রে তে ইনসার্ট করা থাকে। মূলত কোনো টেলিকম অপারেটর এটি সরবরাহ করে। এটি একটি ডিভাইসের ইউনিক সিরিয়াল নাম্বার, আইএমইআই, আইসিসিআইডি, অথেনটিকেশন কি, ডিভাইস পিন, এসএমএস, ইত্যাদি তথ্য সংরক্ষণ করে।
সিম কার্ড সাধারণত ছোট একটি প্লাস্টিকের কার্ড, যার এক কোণায় নচ থাকে। এছাড়াও একটি সোনালী দেখতে সার্কিট থাকে সিম কার্ডে যা মূলত সিমের মাদারবোর্ড ও এটি গুরুত্বপূর্ণ সকল তথ্য বহন করে। প্রতিটি সিমের একটি নাম্বার থাকে, যা রবি, জিপি এর মত টেলিকম কোম্পানী প্রদান করে। সিম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ব্যবহার করা সম্ভব।

ই-সিম কি?
সিম কি ও কিভাবে কাজ করে এর ধারণা তো আমরা জানলাম। এবার প্রশ্ন হচ্ছে ই-সিম কি?
ই-সিম হচ্ছে এক ধরণের উন্নত প্রযুক্তির সিম বা এমবেডেড সিম । তবে সিম এর মত ই-সিম রিমুভ করা যায়না, বা অন্য ফোনে প্রবেশ করানো যায়না। এটি সরাসরি ফোনের মধ্যে এমবেডেড, অর্থাৎ যুক্ত থাকে।
এমবেডেড সিম যদিও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কিন্তু এর মূল কাজ প্রচলিত সিমকার্ডের মতই । সেই হিসেবে আমরা থাকে প্রচলিত সিমকার্ডের প্রতিস্থাপক বা আপগ্রেড ভার্সন বলতে পারি । তবে এর মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে প্রচলিত সিমকার্ডের মতো আলাদা করে খোলা বা লাগানোর কোন সুযোগ নেই।
নতুন ই-সিম এটি প্রচলিত ব্যবহৃত ন্যানো সিমের চেয়েও আরো অনেক ছোট। এটি অন্যান্য সিমের মত নয় এটা একধরণের কানেক্টিং চিপ হিসেবে এটি সাপোর্টেড ডিভাইসের মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা হয় ডিভাইস তৈরীর সময়ই। তাই এটা খুলা বা লাগানোর কোন সুযোগ থাকছে না। সেই হিসেবে এটাকে সম্পূর্ণ ডিজিটাল সিমকার্ডও বলা যেতে পারে।

আজকে এই পর্যন্তই। ই-সিম সম্পর্কে আরোও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

13/05/2021
26/04/2021

মানুষ পরিশ্রমহীন সফলতা পেতে চায়, বিশেষ করে বাঙালিরা। সে কথা খুব সহজেই বুঝে গিয়েছিল ইংরেজ শাসকগোষ্ঠী। তাই বাঙালিদের সামনে তারা তুলে ধরলো কম পরিশ্রমে অধিক অর্থ অর্জনের উপায়- চাকুরি!

চাকুরির ছায়াতলে আশ্রয় নিয়ে বাঙালির দিনকাল আলসেমি করেও ভালোই যাচ্ছিল। সুতরাং কালের পরিক্রমায় এই চাকুরির কনসেপ্ট বাঙালি মানসে বেশ ভালোভাবেই জায়গা করে নিল। ভালোভাবে বলতে যেন খুব সম্মানের কিছু। পাখি উড়ে গেলেও যেমন পলক ফেলে যায়, তেমনি ইংরেজরা তো চলে গেল কিন্তু রয়ে গেল তাদের চাকুরির সিস্টেম। চাকুরি নামক বৃত্তে বাঙালি ঘুরপাক খেতে খেতে ভুলে গেল চাকুরি শব্দের উৎপত্তি 'চাকর' শব্দ থেকে।

চাকুরির প্রতি এই অগাধ সম্মান বাঙালি মস্তিষ্কে আজ‌ও বিদ্যমান। এককালে তারা ব্যবসা করেছে, ব্যবসা নিয়ে যে তাদের উজ্জ্বল ইতিহাস ছিল তা যেন পারলেই অস্বীকার করে। আর হুজুর হয়ে ব্যবসা! সেটা তো মানার প্রশ্ন‌ই ওঠে না। মোদ্দাকথা, ব্যবসাকে এতোটা নিচ কিংবা বিশ্রী ভাবা হয় যেটা একজন হুজুরের পক্ষে করা সম্ভব‌ই নয়! অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

"ফরজ ইবাদতসমূহের (সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি) পরে হালাল উপার্জন করাও একটি ফরজ এবং ইবাদতের গুরুত্ব রাখে।" [১]


হযরত আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন। হযরত ইদরিস আলাইহিস সালাম সেলাইয়ের কাজ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম তৈরি করতেন লোহার বর্ম।

ব্যবসাকে উপার্জনের সবচেয়ে উত্তম মাধ্যম আখ্যা দেয়ার বড় কারণ এটাই যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেই ব্যবসা করেছেন। তিনি অন্য আরেকজনের সঙ্গে মিলে শেয়ারে ব্যাপক পরিসরে ব্যবসা করেছেন। মুদারাবা তথা ব্যবসার মাল আদান-প্রদান করে লাভ নির্দিষ্ট হারে বণ্টন করে নেয়া- এ ধরনের ব্যবসাও করেছেন।

নবুওয়াত লাভ করার পূর্বে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুদারাবার ভিত্তিতে ব্যবসা করেছেন। আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তা'আলা আনহুর সঙ্গে শেয়ারে ব্যবসা করেছেন।

হজরত আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আমি জাহেলিয়াতের যুগে নবীজির ব্যবসার শেয়ার ছিলাম। আমি যখন মদিনায় গেলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমাকে চেন? বললাম, কেন চিনব না? আপনি তো আমার অনেক ভালো ব্যবসার অংশীদার ছিলেন। না কোনো অঙ্গীকার ভঙ্গ করতেন, না কোনো কিছুতে ঝগড়া করতেন! [২]

হুজুর হয়ে ব্যবসা করা অপরাধ নয়, বরং সুন্নাহ। চাকুরির চেয়ে ব্যবসা উত্তম। তাই অত্যাশ্চর্য ভঙ্গিতে গলা উঁচিয়ে, 'হুজুর হয়ে ব্যবসা করেন!' বলার আগে একবার ভেবে নিবেন সুন্নাহকে তাচ্ছিল্য করছেন না তো?!

১| সাহীহুল বুখারি
২| খাসায়েসে কুবরা, উসদুল গাবাহ

Credit→ One ummah BD

05/03/2021

শিক্ষা নেয়ার কিছু থাকলে নিতে পারেন না থাকলে শুধু হাঁসতে পারেন!! 😁😂😃😁😁

ছবি থেকে পাঁচটি শিক্ষা অর্জন করলাম,, এই ছবিটি একটি অসাধারণ শিক্ষনীয় ছবি।
এই ছবির গোল চিহ্নিত ব্যক্তিটিকে দেখে যে বিষয় গুলো আমার নজরে এসেছে ::>
১. আপনাকে কেউ জায়গা দেবে না, নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়।
২. যতটুকু অবস্থানই নিজে করে নিতে পেরেছেন, ততটুকুতেই সন্তুষ্টচিত্তে হাসিমুখে মেনে নিতে হবে।
৩. চলার পথে আপনাকে অনেকেই বাঁশ দিতে চাইবে (ছবিতে বাঁশের জন্য লোকটি আটকে গেছে)। এসব স্বত্বেও আপনাকে এগিয়ে যেতে হবে।
৪. এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি নিজের ত্রুটির জন্যও পিছিয়ে পড়তে পারেন (ছবিতে লোকটি নিজের ভূড়ির জন্যও এগুতে পারছেনা)।তবু্ও চেষ্টা চালিয়ে যেতে হবে।
৫. নিজের অবস্থান ধরে রাখতে কোন কিছু আকড়ে ধরে রাখতে হবে (ছবিতে লোকটি বাঁশ ধরে আছে কোনরকম পোজটি মারার জন্য।

collected!!

13/02/2021

১। চিত্র(১), যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।

২। চিত্র(২), যদি দাগ এক টানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভার টেক করা ঝুঁকিপূর্ণ।

৩। চিত্র(৩), যদি দাগ ডাবল ভাবে দেওয়া থাকে তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00