سرﺳﻴﻨــــــﺔ ﺩﺍﺭ ﺍﻟﺴﻨـــــــــــﺔ الجامعــــــــﺔ ﺍﻹﺳﻼﻣﻴــــــــــﺔ
সুন্নাতে নববীর পূর্ন আদর্শে ছাত্রদেরকে
গড়ে তোলা হয়
18/03/2025
ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির আলহাজ্ব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ (রহ:) দুমকির হুজুর চলে গেলেন রফিকে আলার দরবারে। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন) আল্লাহপাক হুজুর রাহি. কে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুক।
বিঃদ্রঃ- দুমকি হুজুর রাহি. এর দ্বিতীয় জানাজা তার নিজ বাড়িতে আগামীকাল রোজ বুধবার যোহরের নামাজের পরে অনুষ্ঠিত হবে।
17/12/2024
16/07/2024
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর (রহঃ) আমাদেরকে ইয়াতিম করে
২:১১ মিনিটে রফিকে আলার দরবারে চলে গেলেন।
18/01/2022
**আদর্শ জীবন**
জামালপুরী হুজুর রহঃ
আজ ১৮ জানুয়ারি মরহুম প্রিন্সিপাল হুজুরের ১৩ তম ইন্তেকাল বার্ষিকী। হে আল্লাহ তা'য়ালা! আমাদের পিতৃতূল্য উস্তাদ, মরহুম প্রিন্সিপাল হুজুরের মর্যাদা বুলন্দ করুন। হুজুরের উসিলায় আমাদের দুনিয়া এবং আখেরাতে সম্মানজনক জীবন দান করুন, আমিন।
হুজুরের ইন্তেকাল সময়,
আঠারই জানু দুহাজার নয় রবিবারের ভোর।
#পরিচয়____★
আল্লামা মুফ্তী মুহাম্মদ আমজাদ হুসাইন ( রহঃ)
নায়েবে আমির, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ্।
রঈস,ছারছীনা দারুসসুন্নাত জামায়ায়ে নেছারীয়া দীনিয়া ।
প্রিন্সিপাল, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার ।
#হুজুরের_কিছু_বৈশিষ্ট্য
হুজুরের হাজারও বৈশিষ্ট্যের মধ্যে কিছু_______!
"গোলাপেরও কাঁটা থাকে, কিন্তু আমার আমজাদের কোন কাঁটা নেই।" 🌹 ---- শাহ সূফী আবু জা'ফর মোহাম্মদ ছালেহ (রহ.)
১. মুখলেছ মানুষ ১০০% ।
২. শরীফ স্বভাবের মানুষ।
৩. নিরহংকার মানুষ।
৪. অনেক বড় মাপের আলেম হয়েও মাটির মানুষ।
৫. যুগশ্রেষ্ঠ মুফ্তী ও শাইখুল হাদীস।
৬. হাতের লিখা ও সাক্ষরটাও ছিলো অসাধারণ।
৭. হুজুরের ক্বেরাত ছিল আকর্ষণীয়, ইমাম হিসেবে শ্রেষ্ঠ।
(প্রিন্সিপাল হুজুর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে প্রথম হয়েছিলেন , স্বীয় পীরের অনুমতি না পাওয়ায় আর যাওয়া হলো না। তখন মাওলানা ওবায়দুল হক (রহঃ) খতিব হয়েছিল।
৮. ফতোয়া ও ফরায়েজে পারদর্শী ও নিখুঁত।
৯. পরিচ্ছন্ন ও পরিপাটি।
১০. সালামের উত্তর দিতেন উচ্চকণ্ঠৈ। শিশু বাচ্চা থেকে শুরু করে যে কোন স্তরের ব্যক্তি সালাম দিলে হাসিমুখে উচ্চস্বরে জবাব দিতেন।
১১. ভালোমানের মুসান্নিফও বটে। হুজুর বহুগ্রন্থের প্রণেতা।
ইবাদতের ধরণ।
নিয়মিত তাহাজ্জুদ, ফজর নামাজ পড়ে এশরাক ও চাশতের নামাজ পড়ে জায়নামাজ থেকে উঠতেন। মসজিদে সবসময় নামাজের সুরতে বসে থাকতেন ।
30/12/2021
ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদ্রাসার ২০২১ সালের দাখিল পরীক্ষার রেজাল্ট।
16/12/2020
★★★একজন আদর্শ শিক্ষকের গুণাবলী।
লেখক- শাইখুল হাদিস মাও. মু. সিরাজুম মুনীর তাওহীদ (মাঃজিঃআঃ)
-হেড মুহাদ্দিস, ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-ই ইসলামিয়া।
একজন সফল শিক্ষক তাঁর কথায় ও কর্মে রোল মডেল; তাকে অবশ্যই সৎ ও দৃঢ় হতে হবে, তবে সহিংসতা ছাড়াই এবং চরিত্রের প্রতি দুর্বলতা ছাড়াই কোমল হতে হবে। এবং ছাত্রদের সাথে ধৈর্য ধারণ করতে হবে। অশ্লীল বাক্য পরিহার করতে হবে, অবশ্যই জিহবা সংযত হতে হবে। পাশাপাশি অপমান, এবং অভিশাপ এড়ানো উচিত এবং তাকে শিক্ষার্থীদের শুনাতে হবে ভাল কথা। একজন সফল শিক্ষক আচরণে সুশৃঙ্খল হবে। তাকে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে, ছাত্রদের সকর আচরণকে মর্যাদাবোধ ও যৌক্তিকতার সাথে মোকাবিলা করতে হবে।
★★★পরিষ্কার লক্ষ্যঃ
সফল শিক্ষক একটি সু¯পষ্ট কর্ম পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করেন। তিনি বিশৃঙ্খলাকে ঘৃণা করেন। কারণ বিশৃঙ্খল পরিবেশে তিনি তার জ্ঞানকে সঠিকভাবে পৌছে দিতে পারবেন না।
★★★ধন্যবাদ প্রাপ্তির অপেক্ষা করবেন নাঃ
একজন সফল শিক্ষক প্রেম, আন্তরিকতা, বিবেক এবং চেতনা নিয়ে কাজ করেন এবং অন্যের কাছ থেকে কোনও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রাপ্তির আশা করেন না। বরং তাঁর শিক্ষার্থীদের সাফল্য এবং শ্রেষ্ঠত্বকে তাঁর প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের যথার্থ প্রতিদান মনে করেন।
★★★ইতিবাচক চেতনাঃ
একজন সফল শিক্ষক তার ইতিবাচক চেতনার দ্বারা অন্যদের থেকে পৃথক হন, যা সাধারণভাবে বিদ্যালয়ের শ্রেণীর পরিবেশে প্রতিফলিত হয় এবং শিক্ষার্থীরা তার ইতিবাচক মনোভাব দ্বারা প্রভাবিত হয়।
★★★রসিকতাঃ
একজন সফল শিক্ষক তার শিক্ষার্থীদের এবং সহকর্মীদের সাথে অত্যধিক গম্ভীর আচরণ করা এড়িয়ে চলেন এবং তিনি বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে থাকলে তার শিক্ষার্থীদের তথ্য এবং পাঠের ব্যাখ্যা দেওয়ার সময় কিছুটা রসিকতার আশ্রয় নেন।
★★★শিক্ষার্থীদের উতসাহিত করাঃ
একজন সফল শিক্ষক সর্বদা তার ছাত্রদের প্রশংসা করার চেষ্টা করেন এবং যখন তারা স্কুল পরীক্ষায় ভাল নম্বর অর্জন করে এবং তাদের লক্ষ্য এবং সাফল্যে পৌঁছানোর চেষ্টা করে, তখন তাদের একাডেমিক স্তরের উন্নতির জন্য তাদের উৎসাহিত করেন।
★★★নতুনত্বঃ
সফল শিক্ষক সব সময় নতুনত্ব ও অভিনবত্বের সন্ধান করেন। কারণ এটা শিক্ষার্থীদের দ্রæত তথ্য প্রাপ্তি ও সংরক্ষণে সহায়তা করে। নতুন শিক্ষামূলক পদ্ধতি এবং অপরিচিত আধুনিক পদ্ধতি চালু করতে তারা কখনো দ্বিধা করেন না।
★★★নিরপেক্ষতাঃ
একজন সফল শিক্ষক তার পেশায় নিরপেক্ষতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদের নিজস্ব ধারণা, মতামত এবং বিশ্বাসের প্রতি হস্তক্ষেপ না করে শিক্ষার্থীদের মনে নতুন নতুন তথ্য উৎকীর্ণ করবেন এবং তাদের এটি উপলব্ধি করতে সহায়তা করবেন। কারণ তিনি নিরপেক্ষ ব্যক্তি এবং অন্য পক্ষের এবং অন্য মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
★★★শিক্ষার্থীদের কথা শুনুনঃ
একজন সফল শিক্ষক তার শিক্ষার্থীদের নতুন প্রস্তাবগুলি শুনতে আগ্রহী হবেন এবং তাদের পরামর্শগুলিতে বিরক্তি বোধ করবেন না, তা যতই সহজ সরল হোক না কেন এবং তাদের যৌক্তিক পরামর্শগুলো বাস্তবায়নের সার্বিক চেষ্টা করবেন।
★★★শিক্ষার্থীদের প্রতি সদয় ব্যবহারঃ
একজন সফল শিক্ষক তার ছাত্রদের প্রতি সদয় ব্যবহার করবেন। ছাত্ররা যেন তার সাথে স¤পর্কযুক্ত থাকে এবং তাকে ভালবাসে এবং তার সাথে থাকাকালীন নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের সাথে সে রকম আচরণ করতে আগ্রহী হতে হবে।
★★★সাধারণ জ্ঞানঃ
সাধারণত, একজন সফল শিক্ষক শিক্ষিত এবং সাধারণ জ্ঞান এবং তথ্যের সাথে পরিচিত হবেন, যা তাকে তার পেশায় স্বতন্ত্র করতে সহায়তা করবে এবং এজন্য তাকে বই এবং ম্যাগাজিন পড়তে হবে, নিউজ সাইটগুলি ব্রাউজ করতে হবে এবং বৈজ্ঞানিক গবেষণা সাইটগুলির খোজ খবর রাখতে হবে।।
25/09/2020
একটি বিশেষ বিজ্ঞপ্তি।।।।
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত জামেয়া-ই ইসলামিয়ায় আগামী ২৭-০৯-২০ ইং তারিখ রোজ রবিবার কামিল (হাদিস, তাফসির ও ফিকাহ) বিভাগে ভর্তি শুরু হবে।
বিঃদ্রঃ- আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভাইভার প্রস্তুতি নিয়ে যথাসময়ে উপস্থিত থাকবেন।
05/09/2020
শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা নাজিরপুরি হুজুর (হাফি.) এর প্রতিদিন অনলাইন দরসের সময়সূচি নিচে দেওয়া হলো।
(০১) দরসে বুখারী (কিতাবুল মাগাজি)
🔘সময়ঃ- প্রতিদিন সকাল ০৭.৩০ মিনিট থেকে আরম্ভ হবে।
(০২) দরসে বুখারী (কিতাবুস সালাত)
🔘সময়ঃ প্রতিদিন সকাল ০৯.০০ মিনিটে আরম্ভ হবে।
(০৩) দরসে তাফসিরে বায়জাবী।
🔘সময়ঃ বেলা ১১.০০ মিনিট থেকে (শনিবার থেকে সোমবার) পর্যন্ত।
🔴নিয়োমিত দরস পেতে চোখ রাখুন পেইজ
মাও. মুহা. সিরাজুম মুনীর
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Nesarabad
Swarupkati
1600