Kazal Chandra Kar

Kazal Chandra Kar

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazal Chandra Kar, Tutor/Teacher, Kalipur, Bhimkhali, Jamalganj, Sunamganj.

Teacher | Education Consultant | BG: O+(Ve)

“न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते”
"ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে"
📖 শ্রীমদ্ভগবদগীতা- ৪/৩৮
> নিঃসন্দেহে, এই জগতে জ্ঞানের ন‍্যায় পবিত্র আর কিছু নেই।

01/09/2025

🙏ওঁ তৎ সৎ🙏
আমাদের প্রিয় শিক্ষার্থী "তুলি রানী কর"-এর কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা থেকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের ভাবপূর্ণ উচ্চারণ।
এভাবেই সনাতন জ্ঞান ও সংস্কৃতির ধারক হয়ে এগিয়ে যাক আমাদের আগামী প্রজন্ম।

📖 অধ্যায়-০১: অর্জুন-বিষাদ যোগ
শ্লোক ০১:
ধৃতরাষ্ট্র উবাচ —
ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুয়ুত্সবঃ।
মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়॥

🔸 আদর্শ শিক্ষার এই পথচলা হোক আলোকিত ভবিষ্যতের নির্মাতা।
🙏 “জয় শ্রীকৃষ্ণ”

#তুলি_রানী_কর
#SrimadBhagavadGita
#গীতা_শ্লোক
#SpiritualEducation
#কালীপুর_গীতা_শিক্ষা_বিদ্যানিকেতন
#SanatanDharma
#ধর্মক্ষেত্র_কুরুক্ষেত্র
#GitaPath
#ValueBasedEducation
#শ্লোক_উচ্চারণ
#NextGenWithGita
#CultureAndSpirituality
#GitaForYouth
#VoiceOfSanatan
#BhagavadGitaCh1Verse1
#আদর্শ_প্রজন্ম
#ShreemadBhagavadGita
#KalipurGitaShikshaVidyaNiketan 19/07/2025

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষায় এক অনন্য প্রয়াস— কালীপুর গীতা শিক্ষা বিদ‍্যানিকেতন। এই পথচলায় আমরা একসাথে।

🙏ওঁ তৎ সৎ🙏 আমাদের প্রিয় শিক্ষার্থী "তুলি রানী কর"-এর কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা থেকে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের ভাবপূর্ণ উচ্চারণ। এভাবেই সনাতন জ্ঞান ও সংস্কৃতির ধারক হয়ে এগিয়ে যাক আমাদের আগামী প্রজন্ম। 📖 অধ্যায়-০১: অর্জুন-বিষাদ যোগ শ্লোক ০১: ধৃতরাষ্ট্র উবাচ — ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুয়ুত্সবঃ। মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়॥ 🔸 আদর্শ শিক্ষার এই পথচলা হোক আলোকিত ভবিষ্যতের নির্মাতা। 🙏 “জয় শ্রীকৃষ্ণ” #তুলি_রানী_কর #SrimadBhagavadGita #গীতা_শ্লোক #SpiritualEducation #কালীপুর_গীতা_শিক্ষা_বিদ্যানিকেতন #SanatanDharma #ধর্মক্ষেত্র_কুরুক্ষেত্র #GitaPath #ValueBasedEducation #শ্লোক_উচ্চারণ #NextGenWithGita #CultureAndSpirituality #GitaForYouth #VoiceOfSanatan #BhagavadGitaCh1Verse1 #আদর্শ_প্রজন্ম #ShreemadBhagavadGita #KalipurGitaShikshaVidyaNiketan

24/05/2025

কাজী নজরুল ইসলাম: প্রেম, দ্রোহ ও মানবতার অনন্য প্রতীক।

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। প্রতিটি বছর যখন আমরা এই দিনে তাকে স্মরণ করি, তখন যেন আবার নতুন করে উপলব্ধি করি—এই মানুষটি শুধু কবি নন, তিনি এক মানবতাবাদী, এক বিপ্লবী, এক অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত। তার সাহিত্য, সংগীত ও জীবনদর্শন আজও আমাদেরকে আলো দেখায়, সাহস যোগায় এবং সবচেয়ে বড় কথা—মানুষ হতে শেখায়।

নজরুল ছিলেন একজন প্র‍্যাকটিসিং মুসলিম। তিনি নিয়মিত নামাজ পড়তেন, ইসলামি ভাবধারায় অনেক কবিতা ও গান রচনা করেছেন। কিন্তু এর বাইরে গিয়ে, তিনি যখন "ভগবতী পদপদ্মে রাখি আমার শির" লিখেন, বা অসংখ্য শ্যামা সংগীতে কালীমায়ের প্রতি ভক্তি জানান, তখন বোঝা যায়—ধর্ম তার কাছে বিভাজনের নয়, বরং সংহতির মাধ্যম।

তিনি বারবার বলেছেন, “মানুষের চেয়ে বড় কিছু নেই, ধর্মের চেয়ে বড় মানবতা।” এই দর্শনই তাকে বানিয়েছে সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা এক মানুষ। একদিকে ধর্মীয় গান, অন্যদিকে বিদ্রোহের কবিতা—এই বিপরীতধর্মী সৃষ্টির মাঝেও নজরুল ছিলেন সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ, কারণ তার মূল দর্শন ছিল একটাই: মানবতা।

আজ আমরা যখন সমাজে সামান্য বিষয় নিয়ে ধর্মীয় বিভাজন দেখি, সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখি, তখন প্রশ্ন জাগে—আমরা কী সত্যিই নজরুলকে বুঝতে পেরেছি? তার শিক্ষা আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? তার সৃষ্টি যদি আমরা মন থেকে গ্রহণ করতাম, তাহলে হয়তো এত ঘৃণা, বিদ্বেষ, হানাহানি থাকত না।

নজরুল আমাদের শিখিয়েছেন প্রেম করতে—মানবজাতির প্রতি, জীবনের প্রতি, ন্যায়ের প্রতি। তিনি শিখিয়েছেন দ্রোহ করতে—অবিচার, অন্যায় আর সংকীর্ণতার বিরুদ্ধে। এবং সবচেয়ে বড় কথা, তিনি শিখিয়েছেন ধর্ম নয়, মানুষ বড়—এই সহজ কিন্তু গভীর সত্যটি।

আজকের দিনে তাই নজরুলকে শুধু স্মরণ করলেই চলবে না; তার আদর্শকে জীবনে ধারণ করতে হবে। তাহলেই হয়তো একদিন আমরা গড়তে পারব সেই সমাজ, যেখানে ধর্ম নয়, মানবতা হবে শ্রেষ্ঠ পরিচয়।

শ্রদ্ধাঞ্জলি, মানবতার কবি! 🖤

11/05/2025

আমার মা — আমার জীবনযুদ্ধে পথ দেখানো আলো।
আমরা নিম্ন মধ্যবিত্ত এক পরিবার। বড় কিছু ছিল না, তবুও মা ছিলেন আমাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি কখনো আমাদের বুঝতেই দেননি তার নিজের কষ্টগুলো। নিজের চাওয়া-পাওয়ার সবকিছু ত্যাগ করে আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে গেছেন—এখনো যাচ্ছেন।

আমার বিদ্যা শিক্ষার শুরুটাও মায়ের হাত ধরেই।
সে প্রথম আমার হাতে খড়ি দিয়েছিলেন। আর সেই সঙ্গে শিখিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা—সত‍্য ও ন‍্যায়ের পথে অটল থাকা।
তিনি বিশ্বাস করেন, অর্থের চেয়ে বড় হচ্ছে মূল্যবোধ, আর মানুষ হওয়ার জন্য দরকার সঠিক শিক্ষা আর নীতিবোধ।

আমি যখন ভেঙে পড়ি, কষ্ট পাই—আমার পাশে দাঁড়ানো প্রথম মানুষটা মা।
মা বলেন, “সত‍্যের পথে থাক, কষ্ট হবে, তবু ঠিক থাকবে।”
এই কথাগুলোই আমাকে আজও মনোবল ধরে রাখতে সাহায্য করে।

মা এখনো আমাদের জন্য সংগ্রাম করছেন—একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্ন নিয়ে।
আমি যদি জীবনে কিছু হই, যদি কোনোদিন নিজেকে কারো সামনে তুলে ধরতে পারি, তবে তার পুরো কৃতিত্ব যাবে একজন মানুষকে—আমার মাকে।

ভালোবাসি মা ❤️
তুমি আছো বলেই আমি এখনও লড়ছি, ভাঙছি না।
তুমি আছো বলেই আমি নিজের ওপর এখনো বিশ্বাস রাখতে পারি।

06/05/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/06/2024

মিয়ানমার নাকি সেন্টমার্টিন দখল করতে চায়!🙄
এইবার আর কোটা মিস করব না
লাগা যু*দ্ধ..🥱

03/05/2024

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে প্রকাশিত হবে।

ছবি: প্রথম আলো

28/04/2024

এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। এ তিন দিনের মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছে। তার সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।

শনিবার বিকেলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।

তথ‍্যসূত্র: দৈনিক শিক্ষা

28/04/2024

২০২৬ সাল থেকে নতুন শিক্ষাক্রমে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা সময় নিয়ে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এই পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণির বিষয়ের ওপর।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kalipur, Bhimkhali, Jamalganj
Sunamganj
3020