04/02/2026
প্রতিবাদ
সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্রত্রিকায় "আইডিয়াল ভিশন একাডেমী"কে নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করা হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিষ্ঠান, অনিবন্ধিত ও অখ্যাত বলে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। তারা হয়তো অজ্ঞ, অথবা মানসিক হীনমন্যতা থেকে এসব করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ প্রতিষ্ঠানটি ২০১৮ সালে সরকারি অনুমোদন লাভের পর সরকারের সকল বিধিমালা মেনে অনেক সুনামের সাথে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত চার বছর এস এস সি পরীক্ষার ফলাফলে তাহিরপুর উপজেলায় সর্বোচ্চ স্থান এবং ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করে। এখানে নির্দিষ্ট কোন রাজনৈতিক দল দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় না। প্রতিষ্ঠানটি সরকারি অনুমোদন লাভের পর বিগত সকল স্থানীয় ও জাতীয় নির্বাচনে শিক্ষকগণ সরকারের দেওয়া দায়িত্ব সুনামের সাথে পালন করেছে। তারই ধারাবাহিকতায় এ বছর তাহিরপুর উপজেলার নির্বাচন অফিস থেকে নির্বাচনে দায়িত্ব পালন কারার জন্য শিক্ষকদের তালিকা চাওয়া হয়। এর প্রেক্ষিতে শিক্ষকদের তালিকা দেওয়া হয়। নির্বাচন অফিস কাকে দিয়ে নির্বাচনের দায়িত্ব পালন করাবে সেটা তাদের বিষয়। এখানে প্রতিষ্ঠানের করার কিছুই নেই। সকলকেই যার অবস্থান থেকে দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান জানায়
মোছ: শিফা বেগম
প্রধান শিক্ষক
আইডিয়াল ভিশন একাডেমী, বাদাঘাট
তাহিরপুর, সুনামগঞ্জ।