Surma High School And College

Surma High School And College

Share

শিক্ষাই জাতির মেরুদণ্ড।

স্বাধীনতা যুদ্ধের পরের বছর অর্থ্যাৎ ১৯৭২ সালে সুনাম ধন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সুরমা নদীর তীরে অবস্থিত হওয়ার সুবাদে এর নামকরণ করা হয় সুরমা। এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রথমে যাত্রা শুরু হয় ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত। কিছুদিন আগে বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নতি লাভ করে।

25/02/2024

আজ পবিত্র শবে বরাত!

নবীজি ইরশাদ করেন, তোমরা ১৪ শাবানের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখ। কারণ এ দিন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ তায়ালা দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বলেন, আছো কোনো ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছো কোনো রিজিক প্রত্যাশী? আমি রিজিক দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ তায়ালা মানুষের প্রয়োজনের কথা বলে ডাকতে থাকেন। (ইবনে মাজাহ, হাদিস নং-১৩৮৪)

শবেবরাতে নবীজির নামাজ প্রসঙ্গে হযরত আয়েশা (রা.) বলেন, নবীজি নামাজে দাঁড়ালেন এবং দীর্ঘসময় সেজদা করলেন। আমি ভাবলাম, তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। তখন তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। (শুআবুল ঈমান, বায়হাকী ৩/৩৮২-৩৬৮)

31/01/2024
Photos from সুরমা উচ্চ বিদ্যালয় ও  কলেজ, পাথারিয়া, সুনামগঞ্জ।'s post 31/01/2024
12/10/2023

সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর প্রাক্তন প্রধান শিক্ষক বাবু ললিত মোহন দাস আজ দুপুর ১.৩০ মিনিটের সময় সুনামগঞ্জ সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিদেহী আত্মার শান্তি কামনা করি!

25/09/2023

অভিনন্দন!
সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র আকাশ পাল ও ছাত্রী মোছাঃ ফেরদৌসী আক্তার (জেবা) (এস,এস,সি পরীক্ষা- ২০২৩ ইং) সাধারণ বৃত্তি পেয়েছে।

তাদের জন্য শুভ কামনা রইলো।

25/07/2023

সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী রাজনা হত্যার প্রতিবাদে আগামীকাল সকাল ১০ টায় পাথারিয়া বাজারে এক বিশাল মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।।

উক্ত মানব বন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।

Photos from Surma High School And College's post 18/05/2023

অভিনন্দন!

08/02/2023

২০২২ সালের এইচ এস সি পরীক্ষায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশের হার ৭৬.৫২%।

12/01/2023

আমাদের ”সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ” কে এমপিও ভুক্ত করায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান মহোদয়কে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Sunamganj
3002