Stay home
Be safe
Govt.s.c.girls high school,Sunamgonj
A very warm welcome to all the girls who studied/studying at the Govt.s.c.girls high school,Sunamgonj
22/03/2020
23/09/2019
বিটিভি’র আন্তঃস্কুল বিতর্কে বিজয়ী এসসি বালিকা বিদ্যালয় – নিউজ সুনামগঞ্জ বিটিভি’র আন্তঃস্কুল বিতর্কে বিজয়ী এসসি বালিকা বিদ্যালয় সেপ্টেম্বর ২১, ২০১৯ স্টাফ রিপোর্টার :বিটিভির আন্তঃস্কুল...
তানিয়া হাসান (কাউন্সেলিং সাইকোলজিষ্ট)
সেল-ফোন বনাম সম্পর্কঃ
সেল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা আজ আর অস্বীকার করার কোনও উপায় নেই- - - ফেসবুক, ইমেল, শিডিউল, আপডেটস, শপিং, ম্যাপিং, ম্যাসেজিং, প্ল্যানিং, গেমিং, গুরুত্বপূর্ণ অ্যাপ্স এবং কলিং— - - সেল ফোনের অগণিত ব্যবহার। মনোবিজ্ঞানী Larry Rosen বলেন, "সেল ফোনের আকর্ষণ এমন মারাত্মক যে, ধারে কাছে যদি ফোন থাকে সেটা যদি নিজের নাও হয় তবু তার প্রতি আমাদের মনোযোগ থাকে। কিন্তু, মাত্রারিক্ত ফোনের ব্যবহার মারাত্মক ক্ষতির কারন হতে পারে— একনাগাড়ে ফোনের দিকে তাকিয়ে থাকলে ঘাড় এবং চোখ ব্যথা করে, ঘুমের ব্যাঘাত করে- - -প্রয়োজনীয় বিষয় থেকে আপনার মনকে বিক্ষিপ্ত রাখে- - -মেজাজ খিটখিটে করে তোলে এমন কি আপনি ডিপ্রেশনের শিকার হতে পারেন- - -পারিবারিক এবং সামাজিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে- - -দুঃখজনক হলেও সত্যি, আপনার সন্তান নিজেকে অবহেলিত মনে করতে পারে।”
তবে সুখবর হচ্ছে, আপনি ইচ্ছা করলে, খুব সহজ কিছু পদ্ধতি অনুসরণ করে আপনি এবং আপনার পুরো পরিবার ফোন ব্যবহারকে একটা নিয়মের মধ্যে আনতে পারেন;
১। টেকনোলজি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করুনঃ David Hill of the American Academy of Pediatrics বলেন, “পজেটিভ প্যারেন্টিং পদ্ধতি সম্পর্কে আপনি যতবেশি সচেতন থাকবেন, তত আপনি আপনার সন্তানের সামনে সব বিষয়ে ভাল উদাহরণ সৃষ্টি করতে পারেন। এর প্রথম পদক্ষেপ হচ্ছে, যখনই আপনার সন্তানের আপনাকে প্রয়োজন সেদিকে মনোযোগ দিন।”
২। নূন্যতম কতটা সময় ফোন ব্যবহার করলে চলে সেটা ঠিক করুনঃ সেলফোন শুধু প্রয়োজনই নয় এটা কঠিন এডিকশনও বটে। ফোনের ব্যবহার কোন কাজে ( ইমারজেন্সি বাদে) কতটা সময়ের জন্য প্রয়োজন, তার একটা তালিকা তৈরি করেন করুন।
৩। কীভাবে ফোনের যথাযথ ব্যবহার করা যায় সেটা পরিবারের সবাই মিলে আলোচনা করেনঃ বাড়ির একেবারে ক্ষুদে সদস্যটিকেও সাথে রাখুন যখন, ফোনের ব্যবহার কখন আর কতটা করবেন সে বিষয়ে আলোচনা করার সময়।
৪।যে সময়ে ফোন সম্পূর্ণ নিষিদ্ধ, তার তালিকা তৈরি করুনঃ মাবাবা, আপনাদের জন্য;
* বাইরে থেকে বাড়িতে ফেরার একঘণ্টার মধ্যে
* শিশুরা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত
* খাবার সময়
* বাড়িতে যখন সবাই একসাথে সময় কাটাচ্ছেন।
৫। যত ব্যস্তই থাকুন প্রতিদিন সন্তানকে খানিকটা একান্ত সময় দিনঃ আপনরা মাবাবা ঘরে বাইরে নানা কারনে ব্যস্ত থাকতেই পারেন, তবু প্রতিদিন আপনার সন্তানকে অন্তত আধাঘণ্টা হলেও আপনরা স্বামী স্ত্রী উভয়েই ওদের সাথে আলাদা করে সময় দিন। মা তো সব দেখছেই এটা ভেবে যেন, আপনি বাবা হয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাবেন না।
৬। জানুন বুঝুন এবং সতর্ক হনঃ ফোন যে শুধু প্রয়োজনই নয় এটা একটা মারাত্মক নেশাও, সে সম্পর্কে সচেতন হন। অনেকেই আছেন অপ্রয়োজনেও ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাঁটাঘাঁটি করে সময় পার করে দেন- - -আবার ফোনের নেশায় বুঁদ হয়ে জগত সংসারও ভুলে থাকেন অনেকে= = = ফোনের নেশা এতটাই গভীর যে অনেকেই রীতিমতো আতঙ্কবোধ করেন এই ভেবে যে, ফোন ছাড়া থাকব কীভাবে- - -কিবা ফোন যদি কোনো কারনে বন্ধ থাকে বা নষ্ট হয়ে যায় রীতিমতো মানসিকভাবে অস্থির হয়ে পরেন।
৭। ফোন আসক্তি কতটা সে সম্পর্কে সচেতন হনঃ ফোনের নেশা এমনই যে অনেক সময়ই নিজের অজান্তেই আমরা সেদিকে হাত বাড়াই- - এমন হলে কীভাবে আপনি নিজেকে রোধ করবেন ভালকরে ভেবে দেখুন- - কারন, আপনার যেকোনো বদাভ্যাস শুধুমাত্র আপনিই নিয়ন্ত্রণ করতে বা বদলাতে পারেন।
৮। ফোন ফ্রি সময় কাটাবার জন্য একটি নির্দিষ্ট জায়গায় এবং সময়ের জন্য আপনার ফোনটি সরিয়ে রাখুন-- - নির্দিষ্ট সময়ের জন্য ফোন সাইলেন্ট করে রাখুন - - - নোটিফিকেশন অফ রাখুন।
৯। Don’t disturb mode ব্যবহার করুনঃ পারিবারিক এবং সামাজিক সময় কাটানর সময় অতি অবশ্য ফোনটা এই মোডে রাখুন।
১০। ফোনের এপ্সগুলো কীভাবে দ্রুত এবং দক্ষতার সাথে ব্যবহার করা যায় সেটা শিখে নিন।
Happy new year 2018 everyone!
22/03/2017
Reunion pictures 2016
Pic credit:- S.C.Girlsssss
Happy new year 2017🎉🎉
💗💗🎉🎉Reunion 2016 🎉🎉💗💗
দুঃখিত আপুরা আমরা সব কাজে ব্যস্ত ছিলাম যে পোষ্ট দেওয়ার সময় পাই নাই।।।। দেরি হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি।।।
আজ (২১/১২/২০১৬) ১৯৪৯ ব্যাচ থেকে ২০০০ ব্যাচ পর্যন্ত আইডি কার্ড দেওয়া হবে।।।
সময়ঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।।
স্থানঃ সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।।।
২০০১ ব্যাচ থেকে ২০১৬ ব্যাচ, যারা এসএসসির পরীক্ষার্থী, যারা বিভিন্ন সালের প্রাক্তন ছাত্রী তারা সব (২২/১২/১৬) তারিখে আইডি কার্ড পাবেন।।।
সময়ঃ সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা
স্থানঃ সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।।।
মনে করে স্লিপটা নিয়ে আসবেন,,, যারা স্লিপ হারিয়েছেন তারা তাদের নাম দেখে খুঁজে নিতে হবে।।।
3 days to ......
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sunamganj Sodor
Sunamganj
3000