07/03/2022
Sonapur Model High School Online Classroom
Sonapur SESDP Model High School,Dowarabazar,Sunamganj.
07/03/2022
15/12/2020
গতকাল সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবি দিবস পালনের এক অংশের ছবি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ ও সকল শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগন।
07/12/2020
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাননীয় সংসদ সদস্য ছাতক - দেয়ারাবাজার উপজেলা (সুনামগজ্ঞ ০৫)উন্নয়ণের রুপকার ও সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মুহিবুর রহমান মানিক সাহেবের মমতাময়ী মা কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করিয়াছেন।
মহান আল্লাহর কাছে প্রার্থনা উনাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন।
আমিন।
এতদ্বারা সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাউশি এর নির্দেশনা মোতাবেক এসাইন্টমেন্টের (নির্ধারিত কাজ) মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে।
একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে ( আত্মীয়- স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না। মূল্যায়ন পরীক্ষা( এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে।
তা হলো:
১। A4 সাইজের কাগজের খাতা
২। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
৩। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
৪। খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৫। সব গুলো খাতা একই সাইজের হতে হবে।
৬। হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
৭। অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৮। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তোমার শিখন ফল প্রতিফলিত হয়।
৯। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
১০। জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
যে কোন তথ্য জানার জন্য স্বস্ব শ্রেণী শিক্ষক অথবা বিদ্যালয় অফিসকক্ষে যোগোযোগ করার নির্দেশ দেওয়া গেল।
সবাই ঘরে থাক, নিরাপদে থাক। স্বাস্থ্যবিধি মেনে চলো।
নির্দেশক্রমেঃ----
প্রধান শিক্ষক
সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়
দোয়ারা বাজার সুনামগঞ্জ।
কিছু দিনের মধ্য আমাদের এই পেইজ থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।
প্রধান শিক্ষক
সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়,দোয়ারাবাজার।
04/01/2019
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sunamganj
3070