সাপ্তাহে একদিন সব ছাত্র /ছাত্রীদের জরুরি বিষয় শিক্ষা দানের আসর।
আল-আবদীন হিফজুল কুরআন মাদ্রাসা
দীনি শিক্ষা প্রতিষ্ঠান
06/06/2026
📢 আল-আবদীন হিফজুল কুরআন মাদরাসা পুনরায় চালু হয়েছে 📢
আলহামদুলিল্লাহ!
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আজ ৬ জুন, ২০২৬ ইং, রোজ: শনিবার থেকে আল-আবদীন হিফজুল কুরআন মাদরাসা-এর সকল শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
🏫 ঠিকানা:
হাসনাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
সম্মানিত অভিভাবকবৃন্দের নিকট বিনীত অনুরোধ, সকল ছাত্র-ছাত্রীকে নিয়মিত মাদরাসায় প্রেরণ করে কুরআনী শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করুন।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম অর্জনের তাওফীক দান করুন। আমীন।
📖 “হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।”
(সূরা ত্বা-হা: ১১৪)
ীন_হিফজুল_কুরআন_মাদরাসা
#হাসনাবাদ
#শান্তিগঞ্জ
#সুনামগঞ্জ
#মাদরাসা_চালু_হয়েছে
26/05/2026
📣 বিশেষ বিজ্ঞপ্তি | ঈদুল আজহার ছুটি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আল-আব্দীন হিফজুল কুরআন মাদ্রাসা, হাসনাবাদ-এর সকল শিক্ষা কার্যক্রম ২৫ মে ২০২৬ (মঙ্গলবার) থেকে সাময়িক বন্ধ থাকবে।
পুনরায় মাদ্রাসা চালু হবে: ০৪ জুন ২০২৬ (বৃহস্পতিবার)।
নির্ধারিত সময়ে সকল ছাত্রকে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
🌙 অগ্রিম ঈদ মোবারক!
📍 হাসনাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ
📅 ২৫/০৫/২০২৬ ইং
19/05/2026
দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী—তাই ভালো কাজই মানুষের প্রকৃত সম্পদ।
11/05/2026
আলেম না থাকলে মানুষ আর পশুর পার্থক্য থাকতো না! 🛡️📖
#একবার বাদশাহ হারুনুর রশিদকে তাঁর মা প্রশ্ন করেছিলেন— "বাবা, দুনিয়ায় যদি আলেম না থাকতো, তবে কী ক্ষতি হতো?"
বাদশাহ তখন কোনো কথা না বলে দুটি কুকুরকে দেখিয়ে দিলেন, যারা মা ও সন্তান হওয়া সত্ত্বেও রাস্তার মাঝে নির্লজ্জভাবে কামাচারে লিপ্ত ছিল। বাদশাহ তাঁর মাকে বললেন:
"মা, এই পশুদের মাঝে কোনো 'আলেম' নেই বলেই তারা জানে না কার সাথে সম্পর্ক রাখা জায়েজ আর কার সাথে হারাম। যদি দুনিয়ায় আলেম (জ্ঞানী) না থাকতো, তবে মানুষও আজ পশুর মতো নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতো। আলেমরাই আমাদের শিখিয়েছেন মা, বোন আর স্ত্রীর মধ্যকার পার্থক্য।"
#বর্তমান সময়ের প্রেক্ষাপট:
আজকাল আমরা অনেকেই আলেমদের সামান্য ভুল ধরে তাদের হেয় প্রতিপন্ন করি,তুচ্ছতাচ্ছিল্য করি। অথচ আমরা ভুলে যাই— তারা আছে বলেই সমাজটা আজও পশুর খোঁয়াড় হয়ে যায়নি। তারা আছে বলেই আমরা হালাল-হারাম চিনি, পবিত্রতা চিনি।
আলেমদের সম্মান করা মানে ইসলামের শিক্ষাকে সম্মান করা। আলেম সমাজকে হেয় করে নিজের ও সমাজের নৈতিক পতন ডেকে আনবেন না।
#আলেমদের_সম্মান_করুন #ইসলামিক_শিক্ষা #হারুনুর_রশিদ #নৈতিকতা
06/05/2026
আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসার অত্যন্ত প্রিয় ছাত্র আরমান রশিদ-এর শ্রদ্ধেয় পিতা সকল ছাত্র-ছাত্রীদের দুপুরের নাস্তার জন্য সুস্বাদু বিস্কুট হাদিয়া হিসেবে প্রদান করেছেন।
শিশুদের মুখে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগের জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তায়ালা উনার এই দানকে কবুল করুন এবং উনার পরিবারে বারাকাহ দান করুন। (আমীন)
🔹 প্রতিষ্ঠান: আল-আবদীন হিফজুল কুরআন মাদ্রাসা
📍 ঠিকানা: হাসনাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
04/05/2026
আলহামদুলিল্লাহ,
আজকে আমাদের মাদরাসার এক অসহায় শিক্ষার্থীকে নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। এই মহৎ কাজের জন্য আমরা মোঃ ফয়জুল আলম ভাই এর কাছে কৃতজ্ঞ।
আপনাদের এই উদারতা ও সহানুভূতি আমাদের মাদরাসার ছাত্রদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
আল্লাহ তায়ালা আপনার এই দানকে কবুল করেন এবং আপনাকে এর উত্তম প্রতিদান দান করেন। আমীন।
আল-আবদীন হিফজুল কুরআন মাদ্রাসা
28/04/2026
আসসালামু আলাইকুম,
আল-আবদিন হিফজুল কুরআন মাদ্রাসা,
হাসনাবাদ-এর সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ এপ্রিল ২০২৬ ইংরেজি (রোজ মঙ্গলবার) থেকে মাদ্রাসার সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
মাদ্রাসা পুনরায় চালু: আগামী ০২ মে ২০২৬ ইংরেজি (রোজ শনিবার) থেকে মাদ্রাসা যথানিয়মে পুনরায় চালু হবে। ইনশাআল্লাহ।
সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
মাদ্রাসা কর্তৃপক্ষ
আল-আবদিন হিফজুল কুরআন মাদ্রাসা
হাসনাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।
#শিক্ষা_বিজ্ঞপ্তি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
হাসনাবাদ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
Sunamganj
3000