আলহামদুলিল্লাহ
মুজাহিরুল উলুম ইসলামিয়া আরাবিয়া দাওরাই মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২১ ডিসেম্বর ২০২৪ইং
রোজ শনিবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এতে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
মুজাহিরুল উলূম ইসলামিয়া আরাবিয়া দাওরাই মাদরাসা
মুজাহিরুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদর
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
দাওরাই পশ্চিম পাড়া নিবাসী জনাব মুসলিম খান সাহেব আজ দুপুর ১২ টা ৫০মিনিটের সময় ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযার নামাজের সময় আজ সন্ধ্যা৭ ঘটিকার সময় পশ্চিম পাড়া ঈদগাহের ময়দানে অনুষ্ঠিত হবে।
আল্লাহ পাক উনার বান্দাকে ক্ষমা করে জান্নাতের সু উচ্চ মাকাম দান করুন।
31/08/2024
আলহামদুলিল্লাহ্.
আজ ৩১ আগষ্ট ২০২৪ ঈসায়ী রোজ শনিবার
মুজাহিরুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা দাওরাই, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর ১ম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
বিজ্ঞ উস্তাদগণের তত্বাবধানে চলছে পরীক্ষা।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। ইনশাআল্লাহ.
আল্লাহ পাক রাব্বুল আলামীন সকল ত্বালিবে ইলিমদেরকে আশাতীত কামিয়াবি নসিব করুন। আমিন
20/06/2024
হে আল্লাহ আপনি আমাদেরকে ভয়াবহ বন্যা থেকে আপন দয়া ও রহমতে দ্রুত মুক্তি দান করেন- সকলের নিকট দুয়া চাই।এবং বেশি করে ইস্তেগফাররের আমল করি।
দাওরাই মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোঃ সজিব আহমদ এর তিলাওয়াত
17/06/2023
মুজাহিরুল উলূম ইসলামিয়া আরাবিয়া দাওরাই মাদরাসার সিনিয়র উস্তাদ "মাওলানা লোকমান আহমদ জামালগঞ্জী " সাহেবের সৌদি আরব গমণ উপলক্ষ্যে "আল-আযহার ছাত্র সংসদ" কর্তৃক আয়োজিত আজকের বিদায়ী অনুষ্ঠানের একাংশ।
এতে মাদরাসার সম্মানীত মুহতামিম মাওলানা বদরুল ইসলাম দা.বা. ও নাযিমে তালিমাত "মাওলানা ফখরুল ইসলাম সাহেব"সহ অন্যান্য আসাতেযায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আল্লাহ পাক যেন হযরতের সফর ও অবস্থানকে প্রশান্তিময় করে তুলেন এবং সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজতে রাখেন, দ্বীন-দুনিয়া ও আখেরাতের কামিয়াবি দান করেন।
আল্লাহুম্মা আমীন...
23/12/2021
আলহামদুলিল্লাহ্.
আজ ২৩ ডিসেম্বর ২০২১ ঈসায়ী রোজ বৃহস্পতিবার
মুজাহিরুল উলূম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা দাওরাই, জগন্নাথপুর, সুনামগঞ্জ এর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।
শান্ত-শিষ্ট পরিবেশে মাদরাসা মসজিদে (সাময়িক হলে) উস্তাদগণের তত্বাবধানে চলছে পরীক্ষা।
নূরানী ১ম ২য় ৩য় বর্ষ থেকে সানো:উল: ২য় বর্ষ পর্যন্ত হিফযুল ক্বোরআন সহ সকল মারহালায় ৩০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। ইনশাআল্লাহ.
আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন সমস্ত ত্বালিবে ইলিমদের মেধাকে বিকশিত করে দেন, দ্বীনের প্রতি- ইলমে ওহীর প্রতি ভালবাসা বাড়িয়ে দেন, দ্বীনের সমজ দান করেন, তাদের সহ আমাদের সবাইকে তাঁর রাহে কবুল করে নেন।
আল্লাহুম্মা আমীন.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Sunamganj