Educare Coaching Home

Educare Coaching Home

Share

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
মহিলা কলেজ সংলগ্ন বাঁধনপাড়া,সুনামগঞ্জ।
মোবাইল :০১৭৮৫৮২৯৫৯৩

17/10/2025

HSC-25 ব্যাচের আমাদের Educare Coaching Home এর উল্লেখযোগ্য ফলাফলগুলো -
শেখ আল সামি ৫.০০
ইমা ৪.৯৩
মৌমিতা চক্রবর্তী ৪.৮৩
অর্নব চক্রবর্তী ৪.৭৫
সুপ্রিয়া পাল ৪.৬৭
খসরু ৪.৫০
শিবাজনুর -৪.৫০
পীর মহসিন সাকিব ৪.৬৭
হৃদয় দাস ৪.৫৮
নাইম উদ্দিন ৪.৫০
তিশা তালুকদার ৪.৪২
শাওন তালুকদার ৪.৪২
অর্পিতা ৪.৪২
সবুজ ৪.৩৩
সুরমা আক্তার মুন্নী ৪.৩৩
রাজ ৪.২১
মৌলি ৪.১৭
হাফিজ ৪.১৭
দিব্য দাস ৪.১৭
প্রমি ৪.০৮
সেঁজুতি চৌধুরী ৪.০০
রাফি ৪.০০
তিশা ৩.৯২
রুহিত ৩.৭৫
অন্যা ৩.৮৩
ইমিতা ৩.৪১
পুষ্পিতা ৩.৩৩

যাই হোক রেজাল্ট কোনো ফ্যাক্ট না , একটা রেজাল্ট এই ভবিষ্যৎ নির্ধারণ করে না ।
🌤️ রেজাল্ট খারাপ মানেই জীবনের শেষ নয়…

আজকে কেউ খুশি হবে, কেউ কাঁদবে। কিন্তু এই রেজাল্টটি তোমার মেধা, সম্ভাবনা বা ভবিষ্যৎ নির্ধারণ করে না।

যেখানে তুমি ফেল করেছ হয়তো সেখানেই লুকিয়ে আছে তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা — কীভাবে পড়ে গিয়ে আবার উঠতে হয়। 💪

রেজাল্ট খারাপ? সমস্যা নেই।
তুমি এখনো বেঁচে আছো — এটাই সবচেয়ে বড় সুযোগ।
নিজেকে সময় দাও, নতুন করে শুরু করো, কারণ জীবন এখনো তোমার হাতে।

যারা আজ সফল, তাদের সবারই কোনো না কোনো সময়ে ব্যর্থতা এসেছিল।
তফাতটা শুধু একটাই — তারা হাল ছাড়েনি। 🌱

তাই প্লিজ, কোনো নেগেটিভ সিদ্ধান্ত নিও না।
তুমি তোমার পরিবার, বন্ধু, সমাজ — সবার কাছে অনেক মূল্যবান।
একটা রেজাল্ট নয়, তোমার জীবনটাই আসল রেজাল্ট। ❤️
সবার জন্য দোয়া ও শুভকামানা রইলো 🌹

বি: দ্র: যাদের ফলাফল আমরা এখনো পাই নি তারা দ্রুত ইনবক্সে ফলাফল জানিয়ে দাও

15/10/2025

আগামীকাল তোমার জীবনে এই মূহুর্তটা আসতেছে...

26/09/2025

HSC/2027 একাদশ শ্রেণির ভর্তি শুরু!
🎓 তোমার স্বপ্ন, আমাদের পরিকল্পনায় হবে বাস্তব!

📚 SSC শেষে এবার শুরু শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ।
সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তই পারে তোমার ভবিষ্যৎ গড়ে দিতে!

🌟 তাই তোমাদের জন্যই,
সুনামগঞ্জ এর অন্যতম বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান
এডুকেয়ার কোচিং হোম
শুরু করছে —
🎯 একাদশ শ্রেণির একাডেমিক প্রোগ্রাম

🔍 কেন এডুকেয়ারে ভর্তি হবেন ?
✅ সিলেটের অভিজ্ঞ শিক্ষক প্যানেল
✅ প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক
✅ প্রতিটি কলেজের সিলেবাস শেষ করে দেওয়া হয়।
✅ গত বছর কলেজগুলোর ফলাফল আমরাই এগিয়ে।
✅ SMS এ রেজাল্ট প্রেরন ও নিয়মিত Ranking প্রদান


✅ সকাল-বিকাল ক্লাস শিফট সুবিধা
✅ অধ্যায়ভিত্তিক লেকচার শীট ও Practice শীট প্রদান
✅ ক্লাস টেস্ট, মেমোরি টেস্ট এবং উইকলি টেস্ট
✅ একাদশ শ্রেণীতেই বিশ্ববিদ্যালয় এর প্রশ্নের আলোকে বিশেষ ক্লাস
✅ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ এর সকল বিষয়ে পাঠদান

✅ সপ্তাহে ৬ দিন ক্লাস + প্রয়োজনমতো এক্সট্রা ক্লাস
✅ পারফরম্যান্সভিত্তিক পুরস্কার
✅ সর্বোচ্চ ক্লাস, সর্বোচ্চ পরীক্ষা — সবচেয়ে কম খরচে!

🎉 বিশেষ ছাড়ের অফার:
🏆 A+ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি ছাড়!!!

💳 মাসিক কোর্স ফি:
🔬 বিজ্ঞান বিভাগ: ৳ ২০০০
📊 ব্যবসায় শিক্ষা: ৳১৫০০
📖 মানবিক বিভাগ: ৳ ১৫০০

🚀 সময় এখনই!
সেরা শিক্ষকদের গাইডে, সেরা প্রস্তুতির জন্য আজই ভর্তি হয়ে যাও!
নিজেকে গড়ে তোলো এডুকেয়ার এর ছায়ায়।

🏠যোগাযোগঃ
মহিলা কলেজ সংলগ্ন বাঁধন পাড়া, সুনামগঞ্জ।
আব্দুল সালাম আজাদ কমপ্লেক্স এর নিচতলা

📞 মোবাইল: ০১৬৩২৩৬৩১২০, 01৭৬৩৬৩৪২৮৫

🔖 27

25/09/2025

এটাই শেষ সুযোগ , আজ জ্বলে উঠো বাংলাদেশ 🇧🇩🔥

20/09/2025

Congratulations Team Bangladesh 🇧🇩

Photos from Educare Coaching Home's post 15/09/2025

জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার্থীদের প্রশ্ন কাঠামো ও মান বন্টন।

10/07/2025

Educare Coaching Home - একটি সাফল্যের গল্প 🎉

গতবছর আমাদের জন্য ছিল আত্মসমালোচনার সময়।
Educare Coaching থেকে সেই বছর একজন শিক্ষার্থীও GPA-5 পায়নি।
কষ্ট পেয়েছিলাম, মন ভেঙে গিয়েছিল। তবে আমরা থেমে যাইনি।
নিজেদের ভুলগুলো থেকে শিখে, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলাম। আর তার ফল আজ চোখের সামনে।

📣 এই বছর আমাদের ক্লাস থেকে ৫ জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে!
এটা শুধুমাত্র নম্বরের নয়, এটা অধ্যবসায়ের, সাহসের, আর অনবরত চেষ্টার ফলাফল।
আমরা গর্বিত আমাদের শিক্ষার্থীদের নিয়ে—তাদের ভিতরের জেদ, পরিশ্রম আর আগ্রহ আমাদেরকে প্রতিদিন অনুপ্রাণিত করেছে।

🙌 তবে আমরা কৃতজ্ঞ সেই শিক্ষার্থীদের প্রতিও, যারা হয়তো আশানুরূপ ফল পায়নি।
তোমাদের বলি—এই ফলই সব নয়।
তোমাদের চেষ্টা, ক্লাসে উপস্থিতি, প্রতিটি ছোট অগ্রগতি—সবকিছুই প্রশংসার যোগ্য।
Educare Coaching Homeসবসময় তোমাদের পাশে আছে।
আগামী দিনে আরও ভালো করতে, আরও বড় স্বপ্ন দেখতে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।

🌟 এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, এটি আমাদের শিক্ষক টিমের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা, আর আপনাদের সকলের ভালোবাসার ফল।

চলুন, একসাথে আরও এগিয়ে যাই।
Educare Coaching Home – আমরা কেবল পড়াই না, আমরা স্বপ্ন গড়ে তুলি।

01/07/2025

আমাদের শিক্ষক প্যানেলে যুক্ত হলেন সিলেট বিভাগের জনপ্রিয় বাংলা শিক্ষক Moheuddin Romel স্যার ।
এখন থেকে তিনি Educare Coaching Home এ নিয়মিত ক্লাস নিবেন।
শুভকামনা রইল স্যারের জন্য।

25/06/2025

#এইচএসসি_পরীক্ষা_২০২৫
আগামীকাল ২৬জুন '২৫ হতে শুরু হচ্ছে এবারের এইচএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা আশাকরি ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছো। সবার জন্য শুভ কামনা রইল।

তোমাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাঃ
১। এবারো সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।
২। রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখ ও সময় অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩। করোনা হতে সুরক্ষার জন্য এবার সবাইকে মাস্ক পরতে হবে এবং ছোট হ্যান্ড সেনিটাইজার সাথে রাখবে।
৪। বৃষ্টি-বাদল ও বিদ্যুৎ বিভ্রাট বিবেচনায় ছাতা, রেইনকোট এবং ছোট চার্জার লাইট সাথে রাখবে।
৫। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে হলে নিজ আসন গ্রহণ করতে হবে।
৬। রেজি. কার্ড ও প্রবেশপত্র ছাড়া অন্য কোন কাগজপত্র সাথে রাখা যাবে না।
৭। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনা যাবে না।
৮। বোর্ড কর্তৃক নির্দিষ্ট সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামেবল নয়।
৯। রেজি. কার্ড ও প্রবেশপত্রে বিষয়, বিভাগ, মেল ফিমেল, ছবি মিল না থাকলে দ্রুত কলেজে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।
১০। রেজি. কার্ড ও প্রবেশপত্রের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি বাসায় রাখবে, মূলকপি নিয়ে প্রতিদিন কেন্দ্রে যেতে হবে।
১১। লিখো কোড বিহীন খাতায় লিখবে না, লেখা শুরুর পূর্বে খাতা ভালো করে দেখে নেবে৷
১২। কভার পেইজে বৃত্ত ভরাট ও সেট কোড সতর্কতার সাথে পূরণ করবে, ভুল হলে কক্ষ পর্যবেক্ষককে জানাবে। সঠিক বৃত্ত ভরাট করবে।
১৩। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে তোমাকে পরীক্ষা দিতে হবে, যানজট ইত্যাদি বিবেচনা করে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হতে হবে।

একজন শিক্ষার্থীর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এ পরীক্ষার ফল তোমার ভবিষ্যৎ পড়াশোনার গতিপথ নির্ধারণ করবে। খাওয়া, ঘুম ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখে শর্ট সিলেবাসের পঠিত অধ্যায়গুলো ভালো করে রিভিশন দাও। সৃজনশীলে বেশি লিখতে হয়না, তবে যথাযথ লিখতে হবে। অনেকগুলো বিকল্প হতে সবচেয়ে ভালো পারো, এমন প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তর পত্রে কাটাছেঁড়া, অপ্রাসঙ্গিক লেখা, পৃষ্ঠা বাদ দিয়ে লেখা পরীক্ষকের বিরক্তির কারণ, এসব কারণে নম্বর কমে যেতে পারে। প্রশ্ন ফাঁস, অসদুপায় অবলম্বন বা অন্য কোন গুজবে কান দেয়া যাবে না। পরীক্ষার হলে ছাত্র সুলভ আচরণ বাঞ্ছনীয়।
সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা রইল।
Educare Coaching Home ❤️

04/06/2025

From dreams to reality - Bangladesh rises again.

24/05/2025

“যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে!”

শুভ জন্মদিন দুখু মিয়া!
(১৩ই জৈষ্ঠ্য ১৪৩২)

07/05/2025

আমাদের শিক্ষক প্যানেলে যুক্ত হলেন অভিজ্ঞ একজন শিক্ষক খালিদ সাইফুল্লা স্যার।
এখন থেকে তিনি Educare Coaching Home Sunamganj এ নিয়মিত ক্লাস নিবেন।
শুভকামনা রইল স্যারের জন্য।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mohila College Road, Badhonpara
Sunamganj
3000