16/04/2026
৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে-
১। The Power of AI
২। Satellite
৩। কার্বন নিঃসরন
প্রকল্পসমূহ উপস্থাপন করে উপজেলায় ১ম স্থান অর্জন করে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর একঝাক সম্ভাবনাময় শিক্ষার্থী।
সকলকেই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।
13/04/2026
এসএসসি পরীক্ষা-২০২৬ এর সংশোধিত রুটিন।
২য় পৃষ্ঠা কমেন্টে দেওয়া আছে।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শনীতে ১ম স্থান অধিকার করে বিশ্বম্ভরপুর বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।
পাশাপাশি বাদক দলের জন্য সম্মাননা স্মারক গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
25/02/2026
আলহামদুলিল্লাহ!!
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণ করে ৩ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারন বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুল:
১। সাবিহা নাল বিনতে শহিদ
২। মোছাঃ শায়লা ফেরদৌস সাবা
৩। সাদিয়া জান্নাত শিমু
সাধারণ:
১। জান্নাতুল মাওয়া।
সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।🎉
18/02/2026
এতদ্বারা বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও অবিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ শ্রেণি ২০২৬ এর উপবৃত্তির আবেদন গ্রহণ চলছে।
যাদের এখনও ফরম জমা দেওয়া হয়নি এবং উপবৃত্তি আবেদন করতে ইচ্ছুক তারা আগামী রবিবার বেলা ১২ ঘটিকার মধ্যে কাব্য লাইব্রেরী থেকে ফরম সংগ্রহ করে বিদ্যালয় অফিসে জমা দেওয়ার জন্য আহ্বান করা হলো।
30/12/2025
এতদ্বারা ভর্তিচ্ছু সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করার কারনে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি লটারি পরবর্তী ০৫/০১/২০২৫ ইং, রোজ: সোমবার অত্র বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হবে।
এতে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হল।
22/12/2025
জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রবেশপত্র আগামী ২৪-২৫ ডিসেম্বর এই দুই দিন বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে।
মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের যথাসময়ে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আহ্বান করা হল।
04/12/2025
ভর্তি বিজ্ঞপ্তি:
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে.....
ভর্তি ফরম আগামী ০৭/১২/২০২৫ ইং রবিবার থেকে অফিস চলাকালীন সময়ে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
09/04/2025
বার্ষিক মিলাদ মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৫।
এসএসসি পরীক্ষার্থী-২০২৫ ইং, তাং- ০৮/০৪/২০২৫ ইং