26/05/2024
শাল্লা কলেজের প্রফেসর রূপচাঁন দাস স্যারের উপর সন্ত্রাসী মূলক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আশা করি শাল্লা প্রশাসন বিষয়টি দ্রুত আইনের আওতায় আনবেন।
বিস্তারিত https://www.thenews24.com/country/news/7080
25/05/2020
শাল্লা সরকারি কলেজ পেইজ পরিচালনার জন্য কয়েকজন মডারেটর প্রয়োজন, আগ্রহীগন ইনবক্স করুন।
বিঃদ্র- আগ্রহী ব্যক্তিকে অবশ্যই শাল্লার স্থায়ি নাগরিক হতে হবে, এবং নিয়মিত পোস্ট করার আশ্বাস প্রদান করতে হবে।
ধন্যবাদ
11/09/2019
২০১৮ সালের ডিগ্রী ৩য় বর্ষের পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর দুপুর ১টার পরিবর্তে ২টায় শুরু হবে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ চলছে।
05/09/2019
শাল্লা উপজেলার ভোটার নিবন্ধনের (ছবি তোলার) সময় সূচি
25/05/2019
২০১৬ সালের ডিগ্রী পাস ৩য় বর্ষ ফাইনাল (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিপত্রের ফি ৫৫০টাকা।
অন্যদিকে ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আগামী ১৬ জুন পর্যন্ত চলবে। এক পত্রের ফি ৮৫০টাকা।
23/05/2019
একাদশ শ্রেণিতে ভর্তিঃ
আজ ২৩ মে শেষ হবে একাদশ শ্রেণির অনলাইন আবেদন। আগামী ১০ জুন এর ফল প্রকাশিত হবে এবং ভর্তি শুরু হবে ২৭ জুন থেকে।
22/05/2019
২০১৮ সালের ডিগ্রী পাস ২য় বর্ষ পরীক্ষার সময়সূচি
20/05/2019
অনার্স ১ম বর্ষ মানোন্নয়ন ও অনিয়মিতদের অনলাইন ফরম পূরণের সার্ভার চালু হয়েছে। অনলাইন থেকে ফরম পূরণ করে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও ১টি পাসপোর্ট সাইজের ছবি এবং নির্ধারিত ফি আগামী ২৫ জুনের মধ্যে কলেজে জমা দিতে পারবেন।
17/05/2019
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন চলছে। একজন শিক্ষার্থী ১৫০টাকায় কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন। আবেদন প্রক্রিয়ায় একটি সচল মোবাইল নম্বর ব্যবহার করুন এবং আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীর মোবাইলে প্রাপ্ত বোর্ড পিন সংরক্ষণ করুন।
সংশোধিত ন্যূনতম জিপিএ’র তালিকা প্রকাশিত হল। আগামী ২৩ মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
16/05/2019
একাদশ শ্রেণীতে ভর্তি সম্পর্কিত কিছু জিজ্ঞাসা:
প্রশ্ন-০১: একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন কিভাবে করব?
উত্তর: ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী ১৫০ টাকায় সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন।
প্রশ্ন-০২: আবেদন করতে কি কি প্রয়োজন?
উত্তর: আবেদনের জন্য শুধুমাত্র এস.এস.সি পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন।
প্রশ্ন-০৩: আবেদনের শেষ তারিখ এবং ফলাফল প্রকাশ কখন হবে?
উত্তর: আবেদন শুরু: ১২ মে, দুপুর ২টার পর এবং ২৩ মে পর্যন্ত আবেদন করা যাবে। ফলাফল প্রকাশ: ১০ জুন এবং ভর্তি শুরু: ২৭ জুন।
প্রশ্ন-০৪: আমি ১টি বা ২টি কলেজে আবেদন করতে চাই। পারব কি?
উত্তর: ওয়েবসাইটে ১টি বা ২টি কলেজের আবেদন করা যায় না। শিক্ষাবোর্ডের নিয়মানুযায়ী ন্যূনতম ৫টি কলেজে আবেদন করতেই হবে।
প্রশ্ন-০৫: আমি ফলাফল পূন:নিরীক্ষণের জন্য আবেদন করেছি। আমি কি এই সময়ের মধ্যে আবেদন করতে পারব?
উত্তর: হ্যাঁ অবশ্যই উক্ত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের কাজটি সম্পন্ন করতে হবে।
প্রশ্ন-০৬: শিক্ষাবোর্ডের নির্ধারিত কলেজটি যদি আমার পছন্দমত না হয় তাহলে কি করণীয়?
উত্তর: আপনি মাইগ্রেশন করতে পারবেন। কমপক্ষে ২ বার এ সুযোগ দেয়া হবে।
প্রশ্ন-০৭: একটি কলেজে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৫.০০, আমার আছে ৪.৮৯, আমি কি ঐ কলেজে আবেদন করতে পারবো?
উত্তর: ন্যূনতম জিপিএ না থাকলে আপনি ঐ কলেজে আবেদন করতে পারবেন না।
সঠিক ও নির্ভুল আবেদনের জন্য কিছু নিয়মঃ
১। ১ম দিন অনলাইনে আবেদন করা থেকে যথাসম্ভব বিরত থাকুন।
২। কলেজ পছন্দের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রয়োজনে শিক্ষক/অভিভাবকের সাহায্য নিন।
৩। অনলাইনে আবেদনের সময় সচল মোবাইল নম্বর ব্যবহার করুন।
৪। অনলাইন ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো না বুঝে মোবাইলের মাধ্যমে আবেদন করা থেকে বিরত থাকুন।
একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শিক্ষার্থীর প্রাপ্ত জিপিএ-এর উপর ভিত্তি করে মেধাতালিকা দেয়া হয়। সবার আগে আবেদন করলে চান্স পাওয়া যাবে এটি সম্পূর্ণ ভুল এবং ক্ষতিকর ধারণা। তাই তাড়াহুড়া না করে যথেষ্ট সময় হাতে নিয়ে বুঝে-শুনে আবেদনের কাজটি সম্পন্ন করতে আমাদের সহযোগিতা নিতে পারেন।
12/05/2019
কলেজে ভর্তিঃ
একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ ১২ মে থেকে। একজন শিক্ষার্থী ১৫০টাকা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন।
ভর্তি প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য ধারাবাহিকভাবে আমাদের পেইজে পাওয়া যাবে। তাই সঠিক তথ্য সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
10/05/2019
ফলাফল পুনঃনিরীক্ষণ:
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করতে শুধুমাত্র রোল নম্বর প্রয়োজন। আগামী ১৩ মে পর্যন্ত টেলিটকের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন ফি প্রতিপত্র ১২৫টাকা। আগামী ২ জুন পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হবে।
একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। উল্লেখ্য যে, যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে।