11/08/2024
এতদ্বারা আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৪-২৫ সেশনে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যে আগামীকাল ১২/০৮/২০২৪ইং রোজ সোমবার যোহরের নামাজের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আলিম ১ম বর্ষের ছবক প্রদান অনুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-হযরত মাওলানা ছমির উদ্দিন সাহেব,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, ইকড়ছই আলিম মাদ্রাসা,জগন্নাথপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- হযরত মাওলানা মহি উদ্দিন সাহেব,সাবেক সুপার,বাধাঘাট রহমানিয়া দাখিল মাদ্রাসা,তাহিরপুর। এতে আলিম ১ম বর্ষে ভর্তিকৃত সকল ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে বলা যাচ্ছে।
🖊️বি:দ্র: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
゚
21/05/2024
আসসালামু আলাইকুম।
মরহুম হাজী নূর মিয়া ও মরহুমা শাহেরা বেগম শিক্ষা ও সমাজ কল্যাণ পরিষদ, আক্তাপাড়া, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ'র উদ্যোগে -
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠান-২০২৪ ইং,
আগামী ২৩/০৫/২০২৪ ইংরেজি, রোজঃ বৃহস্পতিবার,
বাদ জোহর হইতে আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এবং পরবর্তী অধিবেশনে ফাজিল ১ম বর্ষের ছবক প্রদান করা হইবে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অভিভাবক বৃন্দ, শিক্ষানুরাগী সহ আপনারা আমন্ত্রিত।
31/03/2024
এতদ্বারা আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা র ২০২৪ইং সনের আলিম পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ০৬/০৪/২০২৪ইং রোজ শনিবার সকাল ১১ঘটিকার সময় সকল আলিম পরীক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেওয়া হবে ও আলিম পরীক্ষার ফরম ফিলাপ সম্পর্কিত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে,এতে সকলকে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে।
বিনীত
মো: ময়নুল হক, অধ্যক্ষ, অত্র মাদ্রাসা।
10/03/2024
এতদ্বারা সকল ছাএ/ছাএী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র থাকায় আগামী ১৮/০৩/২০২৪ইং রোজ সোমবার থেকে যথারীতি মাদ্রাসার সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম চলবে এতে সকল শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিতি কামনা করি।
বিনীত
মো: ময়নুল হক
,অধ্যক্ষ,অত্র মাদ্রাসা।
23/10/2023
দরগাপাশা ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান জনাব সুফি মিয়া সাহেবের পক্ষ থেকে ওনার বাবার রুহের মাগফিরাত কামনায় আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা র ১৫ জন ছাত্র ছাত্রীদের কে ১৫ সেট মাদ্রাসার পোশাক দান করেন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।
17/07/2023
এতদ্বারা আক্তাপাড়া ইস:ফাজিল মাদ্রাসার ২০২৩ইং সনের আলিম পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কাল ১৮/০৭/২৩ইং রোজ-মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকা থেকে তোমাদের কোচিং ক্লাস অনুষ্টিত হবে,এতে সকলের উপস্থিতি কামনা করি।
📌কোচিং এর বিষয় সমূহ:
১। ইংরেজি। শুরু-০৯:০০-১০:০০ টা পর্যন্ত
২। আরবি। শুরু-১০:০০-১১:০০ টা পর্যন্ত।