10/01/2026
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক জনাব রুহুল করিম শিবলু:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপজেলা পর্যায়ে ছাতক উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক জনাব রুহুল করিম শিবলু। তাঁর এ কৃতিত্বপূর্ণ সাফল্যে জনতা মহাবিদ্যালয় পরিবার এর পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং জেলা পর্যায়ের জন্য শুভকামনা রইলো।
09/11/2025
জনতা মহাবিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি ⤵️
25/10/2025
পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি:
এতদ্দ্বারা জনতা মহাবিদ্যালয়, মঈনপুর এর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ২৮/১০/২০২৫খ্রি. মঙ্গলবার পর্যন্ত একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত থাকবে এবং সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস যথারীতি খোলা থাকবে।
উল্লেখ্য স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
পবিত্র কুমার দেব
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জনতা মহাবিদ্যালয়, মঈনপুর, ছাতক।
16/09/2025
জনতা মহাবিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর জন্য অবশ্যই পালনীয় নির্দেশনাবলী:
15/09/2025
আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ জনতা মহাবিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব পবিত্র কুমার দেব এর সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক জনাব রুহুল করিম শিবলু'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের এডহক কমিটির সভাপতি, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মুহিতুল বারী রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য জনাব মো. ইউসুফ মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব হেলাল আহমদ চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শিলুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফয়ছল আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব মখলিছুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক জনাব নেসার আহমদ, আইসিটি প্রভাষক জনাব হাবিবুর রহমান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে দ্বাদশ শ্রেণির ছাত্রী সামিয়াত ইয়াছমিন নূরা, নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে একাদশ শ্রেণির ছাত্রী সাবিনা বেগম ও শিরিন শীলা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া বেগম এবং পবিত্র গীতা পাঠ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী দূর্জয় দাস অনিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
22/07/2025
আজ ২২/০৭/২০২৫ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।