Saikat Ovi - সৈকত ওভি

Saikat Ovi - সৈকত ওভি

Share

কবর যদি হয় আমাদের এক অপেক্ষার শান্ত ঘর,
জান্নাতে হোক শ্রেষ্ঠ বাসর, আমরা নই তো যাযাবর।

— সৈকত ওভি (মৃত্যুতে মাফ করবেন) আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতু্ল্লাহ।

19/06/2026

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।

সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।

©

19/06/2026

life update 🥲

মাকে টোকিও শহরটা কিনে দিতে ইচ্ছে হয়।
কত খরচ পড়বে কে জানে
জিনিসপত্রের যা দাম!
এক পোয়া রসুনের দাম কুড়ি টাকা।
বিশ্বাস হয়!
বাবা রাগ করে বাজারে যান না।
তার বয়স বাড়ছে।
শরীরও খারাপ হচ্ছে।
বোম্বে গিয়ে
একবার চেকআপ করাতে পারলে হতো।
বোম্বে যেতে কত লাগে
কে জানে
আমার তো টাকা নাই- কাগজ কেনার,
তবু বাতাসে লিখে ফেলি
বাবা যেন একশ বছর বাঁচে।

16/06/2026

কিন্তু এই যে বিশাল এক শূন্যস্থান, যা তুমি আমার বুকের ভেতর রেখে গেছো,
তা পূরণ করার সাধ্য কি আছে মহাকালের?

16/06/2026

ভুলে যেও না সখী—
আমাদের মতো পোড়া মানুষের কপালে জোটে শুধু অভিমানের লিপি।
শেষ বিচারের প্রহরে জমা হবে সব অবিন্যস্ত অমীমাংসিত ব্যথা;
কে কাকে বাসত ভালো, আর কার জন্য
হয়েছে আজ একা! "

10/06/2026

নিয়তি মূলত তারেই দুঃখ দেয়, যার দুঃখ বলার মানুষ নাই!

07/06/2026

প্রেমের বাজারে আজকাল বড় ভিড়,
কিন্তু ভালোবাসার চেয়ে প্রতারণার দোকান বেশি।

এখানে মানুষ হৃদয় নিয়ে আসে, ফিরে যায় অভিজ্ঞতা নিয়ে। কেউ ভালোবাসা খুঁজতে আসে, কেউ সময় কাটাতে, কেউ ক্ষত সারাতে, আর কেউ নতুন ক্ষত দিতে।

এখানে মানুষ গোলাপ কিনতে আসে,কাঁটার হিসাব রাখতে নয়। তাই রক্ত ঝরলে তারা অবাক হয়,
যেন ভালোবাসার বাগানে ব্যথার কোনো অধিকার নেই।

প্রেমের বাজারে সবচেয়ে সস্তা শব্দ ভালোবাসি। সবচেয়ে দামী জিনিস থেকে যাওয়া।
শপথগুলো কাঁচের চুড়ির মতো তারপর একদিন ভেঙে গিয়ে পায়ে রক্তাক্ত স্মৃতি ফোটায়।

কেউ একজন একদিন বলেছিল,
চিরকাল থাকবো। সেই চিরকালটা এত ছোট ছিল
যে একটি ঋতুও পার করতে পারেনি।

এখানে মানুষ মানুষকে নয়, তার অবস্থানকে ভালোবাসে। যার ফলে জীবনের ভালো কোনো সময়ে আকাশ ভেঙ্গে অন্ধকার নেমে এলে অনেক ভালোবাসাই পথ চিনতে পারে না।

প্রেমের এই বাজারে বিশ্বাস হলো নদীর ওপর কুয়াশার সেতু,দেখতে খুব সুন্দর,কিন্তু সব পথিকের ওজন সইতে পারে না।

তবুও আশ্চর্য হ‌ই দেখে, ভাঙা হৃদয়গুলোই আবার প্রেমে পড়ে। যেন ঝড়ে ভেঙে যাওয়া পাখি
আবারও আকাশকে বিশ্বাস করে।

কারণ হৃদয় বড় নির্বোধ।
সে প্রতিটি বিশ্বাসঘাতকতার পরও ভাবে,
নতুন মানুষ আসবে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন বিশ্বাস নিয়ে। কারণ মানুষ জানে, হাজারো নকলের ভিড়েও হয়তো কোথাও একজন সত্যিকারের মানুষ আছে।

কিন্তু আমার শেষ প্রশ্ন....

যে যুগে মানুষের মুখে ভালোবাসা, চোখে হিসাব,
আর হৃদয়ে স্বার্থ লুকিয়ে থাকে,যে বাজারে মুখোশের এত কদর, সেখানে কি এখনও নিঃস্বার্থ ভালোবাসার জন্য কোনো ছোট্ট দোকান খোলা আছে? 🌸

~ শেখ সৈকত অভি X শূন্য মনের শহর "
📸 Khairul Hasan Hira "

07/06/2026

আমি আমার জীবনের বসন্তকে কোনো সুদিনের অপেক্ষায় রাখিনি; প্রেম আসার জন্য আমি বেছে নিয়েছি আমার জীবনের সবচেয়ে জীর্ণ, চূর্ণ আর অন্ধকার ঋতুকে—আমার বেকারত্ব, আমার অভাব আর আমার তীব্র দুর্দশাকে।

আমি এমন এক চাতক মন খুঁজছি, যে আমার মেঘহীন শুকনো আকাশে তৃষ্ণার্ত হয়েও দাঁড়িয়ে থাকবে। যে আমার ছেঁড়া পকেটের শূন্যতা দেখে পালাবে না, বরং আমার বুকের বাম পাশে চলতে থাকা এক সমুদ্র ভাঙচুরকে ভালোবেসে বুকে টেনে নেবে।

সাফল্যের রাজপ্রাসাদে তো চাটুকারের ভিড় জমে, সেখানে রাজমুকুটের লোভে কতশত মেকি হাসির মেলা বসে! কিন্তু আমার এই নিঃস্ব পথচলতি জীবনে, এই ভাঙা কুটিরে যে আমার পাশে এসে বসবে, সেই তো আমার আসল প্রেমধরণী। তপ্ত তপ্ত মরুর বুকে সে-ই আমার একমাত্র শীতল জলধারা।

আর যদি এই অমাবস্যার রাতে কেউ পথ ভুলে না আসে, তবে আসুক তীব্র একাকীত্ব। আমি আমার ভাঙা মনের দেয়ালে রক্তাক্ষরে লিখে রেখেছি—একদিন যখন এই মেঘ কেটে যাবে, আমার সুদিন ফিরবে, আমি যখন সাফল্যের রাজসিংহাসনে বসবো, সেদিন আমি আমার হৃদয়ের কপাট চিরতরে রুদ্ধ করে দেব। সেদিন কোনো বসন্তের কোকিলকে আমি এই মনের আঙিনায় ঠাঁই দেব না। সুদিনের ভাগ নিতে আসা রূপসীদের আমি ফিরিয়ে দেব চরম অবহেলায়।

পূর্ণতার লোভে যে ভিড় আসে, তা তো কেবলই মরীচিকা; আমি আমার এই "শূন্য মনের শহরে" কেবল তাকেই রাজত্ব দেব— যে আমার শূন্যতাকেই পূর্ণতা দেবে,যে আমার এই শূন্যতাকেই পরম যত্নে ভালোবেসেছিল।

- শূন্য মনের শহর " X শেখ সৈকত ওভি।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sunamganj
3030