মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।

মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।

Share

We want to make an ideal school

বিশ্বম্ভরপুর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান সবুজ ২০২০ সালে ৩ই অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলায় পলাশ ইউনিয়নে নতুন গোলগাঁও(মুজিববাজার সংলগ্ন) গ্রামে মেজর মাহফুজুর রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন। এতে মুজিব বাজার এলাকার সাত জন কৃতি সন্তান ভূমিদান করেন।

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 22/07/2025

@ শোক বার্তা @

ইন্না লিলাহি ওয়া ইননা ইলাইহি রাজীউন।

# গভীর দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আমরা মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী সহ সমস্ত পিতা -মাতা, পরিবার এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই l যারা তাদের মাইলস্টোন স্কুলের তরুণ, অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, উজ্জ্বল শিক্ষার্থী সন্তানদের হারিয়েছি ! এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায়! বিমানের আগুনে!

# এই অকল্পনীয় ক্ষতি আমাদের সকলকে কাঁপিয়েছে। কোনও শব্দই শিশুকে হারানোর বেদনা সহজ করতে পারে না ।

# হে শাহাদাত বরণকারী শিক্ষার্থীগণের প্রাণপ্রিয় আব্বু ও আম্মুগণ! সবর করুন —সেই প্রতিশ্রুত দিনের অপেক্ষায়, যেদিন আপনার কলিজার টুকরো ছোট্ট মাসুমটি জান্নাতের দরজায় দাঁড়িয়ে, আপনাদের হাত ধরে জান্নাতে প্রবেশ করাবে।

# আরোও ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা আপনাদের জন্য তাঁর সঙ্গে কষ্টহীন, অশ্রুহীন, চিরসুখের জান্নাতে এক চমৎকার পুনর্মিলনের আয়োজন করে রেখেছেন l

# ইয়া আল্লাহ! দয়া করে শাহাদাত বরণকারী বাচ্চাদের জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন ।

# আসুন আমরা সকলেই, ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য অন্তরের অন্তস্থল থেকে প্রাণভরে দোয়া করি, শোক প্রকাশ করি, স্মরণ করি এবং সহায়তায় ঐক্যবদ্ধ হই।

গভীর সহানুভূতি এবং প্রার্থনা কামনায়,
মেজর সবুজ,
প্রতিষ্ঠাতা,
মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় l

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 15/07/2025

সম্মানিত সুধী ও অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম,

গতকাল মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের কৃতকার্য শিক্ষার্থীরা তাদের জুনিয়র অন্যান্য ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষকদেরকে মিষ্টি খাইয়ে তাদের খুশি, আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে l

মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালে এসএসসি পাশের হার ৮৩.৩৩%, আলহামদুলিল্লাহ l

আপনারা সবাই প্রাণভরে দোয়া করবেন তাদের পরবর্তী শিক্ষাজীবন যেন মানবিক, সহজ, সরল ও সুন্দর হয় l

দোয়া কামনায়,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
মেজর মাহফুজুর রহমানের সবুজ উচ্চ বিদ্যালয় l

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 10/07/2025

@ এসএসসি ২০২৫ এর ফলাফল সংবাদ @

সম্মানিত সুধী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম,

মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন শিক্ষার্থীর পাশ করেছে l পাশের হার ৮৩.৩৩%, আলহামদুলিল্লাহ

কৃৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ l

জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাদের বিদ্যমান মেধা এবং জ্ঞানের সর্বোত্তম ব্যবহার করতে হবে l আমরা তোমাদের সাফল্যের জন্য সর্বদা দোয়া করছি।

দোয়া কামনায়,
মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সকল শিক্ষকবৃন্দ l

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 25/05/2025

সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, আপনারা জেনে আনন্দিত হবেন যে,

অ্যাটলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছিল l বিশ্বম্ভরপুর উপজেলা পর্যায়ে, মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা, ৩টি ইভেন্টে প্রথম স্থান, ৩টি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং একটি ইভেন্টে তৃতীয় স্থান সহ সর্বমোট ৭টি ইভেন্টে জয়ী হয়ে, উপজেলা পর্যায়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে l

আপনাদের দোয়া ও ভালবাসায়, লেখাপড়া, মানসিক বিকাশ এবং খেলাধুলায় সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়েতুলতে আমরা বদ্ধপরিকর l আমাদের পরিচালনায় আছেন একজন মেজর সবুজ, ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব l

আপনাদের দোয়া কামনায়,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় l

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 19/05/2025

আসসালামু আলাইকুম সম্মানিত সুধী,

আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রিয় মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতার ঐকান্তিক প্রচেষ্টায় বহুল কাঙ্খিত একাডেমিক স্বীকৃতি পেয়েছে l আপনাদের সকলের দোয়া কামনা করছি l

দোয়া কামনায়,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় l

Photos from মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ।'s post 13/05/2025

প্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম, আজ সফল এবং সুন্দরভাবে এসএসসি/সমমানের শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হয়েছে l আলহামদুলিল্লাহ l মহান আল্লাহ যেন তাদের সাফল্য প্রদান করেন, এই শুভ কামনা করছি l

মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখবে, এই শিক্ষার্থীরা l ইনশাআল্লাহ l

শুভকামনায়,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,
মেজর মাহফুজুর রহমান সবুজ উচ্চ বিদ্যালয় l

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Nutun Golgoan, Near By Mozib Bazar , Polash , Bishwambarpur
Sunamganj
3000