চিলাউড়া উচ্চ বিদ্যালয়, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ

চিলাউড়া উচ্চ বিদ্যালয়, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ

Share

CHILAURA HIGH SCHOOL AND COLLEGE

24/06/2024
07/08/2023

#সম্মানিত_অভিভাবকবৃন্দ
অতি বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সন্তানের প্রতি নজর দিন, নিয়মিত খোঁজ খবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -

১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন ও ব্লুটুথ, ইয়ার ফোন নিয়ে আসে কি না।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল, হাতের নক স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে/প্রাইভেটে আসবেন।
৮. শ্রেণি শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করতে নিরুৎসাহিত করুন, যদি কোন তথ্যের প্রয়োজন হয় তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো তথ্য/সমস্যা সম্পর্কে জানতে শ্রেণি শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।

ফজরের পূর্বে আপনার সন্তানকে জাগিয়ে দিন। একসঙ্গে নামাজ পড়ুন।
রাতে বাসায় পড়া নিশ্চিত করুন।সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে সবকিছু বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
Kazi Ismail স্যার এর টাইমলাইন থেকে নেওয়া।

19/07/2022

পত্রিকাঃ দৈনিক সিলেটের ডাক ও দৈনিক ইত্তেফাক
তারিখঃ ১৯/০৭/২০২২
পোস্টঃ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক

03/07/2022

#নোটিশ
পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ০৩/০৭/২০২২খ্রিঃ হতে ১৯/০৭/২০২২ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
২০/০৭/২০২২ তারিখ থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।

-------প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)-----------
চিলাউড়া উচ্চ বিদ্যালয়
জগন্নাথপুর, সুনামগঞ্জ।

28/06/2022

বিচার চাই।

আমি শিক্ষক! ।এখন থেকে শুধু স্কুলে যাবো, পড়াবো বাসায় চলে আসবো ব্যস! পাশে যদি কোন ছাত্র ছাত্রী বিপদেও পরে ফিরেও তাকাবো না! কারণ উৎপল কুমার স্যারের মত ছাত্রের হাতে বেধড়ক মার খেয়ে আমি এ বয়সে মরতে চাই না! এতে করে সমাজ ধ্বংস হয় হোক। তার দায় আর আমার নয়। আমি শিক্ষক শুধু পড়াবো, আর কিচ্ছু করবো না😭😭 যতক্ষণ পর্যন্ত এই খুনের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত শত অন্যায় দেখলেও আর এগিয়ে যাবো না, পাশ কেটে চলে যাবো! কারণ আমার জীবন সমাজের কাছে গুরুত্বপূর্ণ না হলেও, আমার সন্তানদের কাছে গুরুত্বপূর্ণ।

Photos from চিলাউড়া উচ্চ বিদ্যালয়, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ's post 17/03/2022
Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Sunamganj