Prince Sumon Talukder

Prince Sumon Talukder

Share

প্রিয়ো মানুষের,
সৃত্বি গুলো মনে রাখতে ?

13/05/2026

হাওরপাড়ের ১০ গ্রামের দুর্ভোগের নাম বাকাতলা সড়ক, বাড়ছে কৃষকের পরিবহন ব্যয়

মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা পূর্ব কান্দাপাড়া এলাকার প্রায় ২০০০ ফুট দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১০ গ্রামের মানুষ। বিশেষ করে কৃষকরা ধান আবাদ, ফসল পরিবহন ও জমি প্রস্তুতের কাজে অতিরিক্ত খরচ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকাতলা পূর্ব কান্দাপাড়ার মেইন রোড থেকে হাওর পর্যন্ত বিস্তৃত এই সড়কের কিছু অংশ চলাচলের উপযোগী থাকলেও অধিকাংশ অংশ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কাদামাটি ও গর্তে ভরে গেছে। ফলে কৃষি মৌসুমে কৃষক ও সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসী জানান, এই সড়কটি পার্শ্ববর্তী এলাকার অন্যান্য রাস্তার তুলনায় ভৌগোলিক ও কৃষি ব্যবস্থার দিক থেকে ভিন্ন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই জমিতে বছরে আমন ও বোরো দুই মৌসুমেই চাষাবাদ হয়। আমন মৌসুমে পূর্বাঞ্চলের বাঙ্গালভিটা এবং পশ্চিম পাশের কাইতাকোনা, রূপনগরসহ আশপাশের গ্রামের কৃষকরা এই রাস্তা ব্যবহার করে জমিতে যাতায়াত করেন। আবার বোরো মৌসুমে হাওরাঞ্চলের প্রায় ১০ গ্রামের মানুষ ফসল উত্তোলন ও পরিবহনের জন্য এই রাস্তার উপর নির্ভরশীল।
বাকাতলা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম রাফি বলেন, চলতি বোরো মৌসুমে রাস্তার দুরবস্থার কারণে পরিবহন খরচ কয়েকগুণ বেড়ে গেছে। ৪ মন ধান আনার জন্য ১ মন ধান পরিবহন খরচ দিতে হয়েছে। অর্থাৎ ১০০ মন ধানের মধ্যে ২০ মনই চলে যাচ্ছে পরিবহন ব্যয়ে।
তিনি আরও বলেন, সামনে আমন মৌসুম শুরু হলে জমি প্রস্তুত ও ধান বিক্রির সময় একই ধরনের দুর্ভোগ আবারও পোহাতে হবে। সামান্য একটি সড়ক সংস্কার না হওয়ায় কৃষকের কষ্টার্জিত ফসলের বড় অংশ অতিরিক্ত খরচে নষ্ট হচ্ছে।
এলাকাবাসীর দাবি, কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনীতি সচল রাখতে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। কারণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রামের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রেও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদার জানান, রাস্তাটি এলাকার কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

13/05/2026
হাওরপাড়ের ১০ গ্রামের দুর্ভোগের নাম বাকাতলা সড়ক,বাড়ছে কৃষকের পরিবহন ব্যয় – BBC NEWS 24BD 13/05/2026

হাওরপাড়ের ১০ গ্রামের দুর্ভোগের নাম বাকাতলা সড়ক,বাড়ছে কৃষকের পরিবহন ব্যয় – BBC NEWS 24BD Bangladesh হাওরপাড়ের ১০ গ্রামের দুর্ভোগের নাম বাকাতলা সড়ক,বাড়ছে কৃষকের পরিবহন ব্যয় bbc_new_admin1 May 9, 2026 মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতি....

29/04/2024

❣️❣️❣️❣️...
....
...
..
Urmi La ChakmaSyra Reantaso - Bas
Snigdha Se Tu
Everyone
Shiplu Sarder Shiplu
Prince Sumon
Faria Jonaki
Manhid Na Ako
Joel Osteen
Merle Gadil
Mohd Ather Raza
Abu Sabirina
Gracel Rellama
Ayesha Siddika Rupali
Evey
Unilever Careers
Eve Angeli@
Best Ever Food Review Show
Everything About You

27/04/2024

আমি আমার মতো।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sunamgonj, Sylhet
Sunamganj