Sultanganj Government Primary School Shantiganj Sunamganj

Sultanganj Government Primary School Shantiganj Sunamganj

Share

বিদ্যা অমূল্য ধন। ধন-সম্পদ, টাকা-পয়সা ?

20/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

20/11/2024

এই পেইজ এর জন্য একজন মডারেটর প্রয়োজন আগ্রহী কেউ থাকলে কমেন্ট করুন।

21/04/2024

বাস্তবতা”
– কখনোই গল্পের মতো সুন্দর হয় না!
– আর”..
– – সুন্দর গল্পে কখনো বাস্তবতার মিল থাকেনা!

09/04/2024

With Nirmal Chandra Das – I just got recognized as one of their top fans! 🎉

31/03/2024

সমাবেশ।

Photos from Helping page on e-Monitoring's post 07/06/2022
Photos from Sultanganj Government Primary School Shantiganj Sunamganj's post 19/04/2022

১৯/০৪/২০১৭ প্রাত্যহিক সমাবেশ।

Photos from Sultanganj Government Primary School Shantiganj Sunamganj's post 18/04/2022

১৮ই এপ্রিল ২০১৮ তারিখ বুধবার

সুলতানগঞ্জ সরকারি প্রা বিদ্যালয় এ অনুষ্ঠিত ‘মা সমাবেশে’ উপস্থিত অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতি, সদস্যবৃন্দ , প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, সম্মানিত মা-বোন, গণ্যমান্য ব্যক্তিবর্গ শ্রেণী ও ধর্ম নির্বিশেষে সবার প্রতি রইল আমার সালাম ও আদাব। সেই সাথে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা । নববর্ষের আনন্দ আরও পূর্ণতা পাবে যদি আমরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে বৈশাখী ফসল সুন্দরভাবে তুলতে পারি। আমি এই কামনা করি।
আজকের মা সমাবেশের মূল উদ্দেশ্য কি তাই ধারাবাহিকভাবে বলছি।
দুপুরের খাবার বা মিড ডে মিল চালুকরণঃ বিগত মাসিক সমন্বয় সভায় আমাদের উপজেলা শিক্ষা অফিসার মহোদয় নির্দেশ করেছেন মা সমাবেশ করার জন্য। উক্ত মা সমাবেশে সকল মায়েদের জানিয়ে দিতে বলেছেন, ৩য় থেকে ৫ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীকে যেন আপনারা বিদ্যালয়ে আসার সময় টিফিন বক্সে করে দুপুরের খাবার খাওয়ার জন্য কোনো কিছু দিয়ে দেন।
কথায় আছে, ক্ষুধার পেট বচনে শান্ত হয় না। মানে পেটে ক্ষুধা লাগলে মিষ্টি কথায় মন গলে না। তেমনি পেটে ক্ষুধা থাকলে শিক্ষার্থীরা শ্রেণিতে পাঠগ্রহণ এবং পড়ালেখায় মনোযোগ দিতে পারে না। সুস্থ দেহে সুস্থ মন বিরাজ করে। শরীর যদি সুস্থ না থাকে, তবে ছাত্র-ছাত্রীদের মনোবল ভেঙ্গে যায়। রাতের বেলায় আমাদের চোখের পাতা যেমন ঘুমিয়ে চোখকে বিশ্রাম দিয়ে থাকে পরের দিন আরও ভালোভাবে দেখার জন্য, তেমনি খাবার ও আমাদের পরবর্তী কাজ ভালোভাবে করার জন্য শক্তির যোগান দেয়।

আমি প্রত্যেক মায়েদের বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনাদের সন্তানেরা বিদ্যালয়ে আসার সময় টিফিন বক্সে করে যার যার সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ খাবার দিয়ে দিবেন।

তারা শুধু নির্দেশই দেননি। বলেছেন, মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ বা পরিদর্শনে আসলেও যেন দেখতে পান সকল ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে টিফিন নিয়ে এসে খাচ্ছে।

উপস্থিতিঃ মা সমাবেশ এর উদ্যেশ্য হলো মা’দের সচেতন করা। মায়েরা সচেতন হলেই বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন হবে। আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার খুবই খারাপ। তাছাড়া যে ছাত্র-ছাত্রী নিয়মিত বিদ্যালয়ে আসে না, তার বিদ্যালয়ের প্রতি অনীহা তৈরি হয়ে যায় এবং দেখা যায় এক সময় সে বিদ্যালয়ে একেবারে আসতেই চায় না। বিশেষ করে শিশু শ্রেণির ছাত্র-ছাত্রীরা বেশি এমন আচরণ করে থাকে ।

আমি সকল মায়েদের অনুরোধ করে বলছি আপনাদের যেদিন সময় থাকবে সেদিন আপনার ছোট সোনামণিকে সাথে করে বিদ্যালয়ে দিয়ে যাবেন। এতে করে বিদ্যালয়ের প্রতি যেমন তাদের আগ্রহ বাড়বে তেমনি আপনারা যে তাদেরকে আদর-স্নেহ, মায়া-মমতা করেন তা বুঝতে পারবে। শহরের অভিভাবকেরা তো তাই করেন।

আমি সকল অভিভবকদের বলছি, আপনাদের সন্তানেরা বিদ্যালয়ে এসে কি শিখে গেল, আজ কোন শিক্ষক, কোন বিষয় পড়ালেন, কিভাবে পড়ালেন, তাদের সাথে কেমন আচরণ করলেন ? এসব ছোট ছোট প্রশ্ন করলে তারা বুঝবে যে আপনারা তাদের পড়ালেখাকে গুরুত্ব দিচ্ছেন। তারা কিন্তু খুব সহজেই এসব প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আমাদের বেশির ভাগ অভিভাবক শিক্ষকদের সাথে দেখা হলেই শুরু করে দেই ছাত্র-ছাত্রীদের সামনেই তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ। আপনার ছাত্র পড়ে না, বাবা মায়ের কথা শুনেনা, ঠিকমতো খাবার খায় না ইত্যাদি আরো অনেক কিছু। সরাসরি অভিযোগ না দিয়ে এভাবে ও তো বলা যায় স্যার আপনার ছাত্র তো আগের চেয়ে আরো ভালো মন দিয়ে পড়ালেখা করছে। সব সময় যদি আমরা একটি ছোট শিশুর বদনাম করে যাই সে বদনাম করার মতো কাজটিই বার বার করবে। কারণ সে জানে ভালো কাজ করলেও তার বদনামই গাওয়া হয়।

একটি শিশু সারা দিনে কি একটি ও ভালো কাজ করতে পারে না। অবশ্যই ভালো কাজ করে । আসল কথা হলো ভালো কাজগুলো আমাদের নজরে আগে পড়ে না। মন্দ কাজগুলোর নিচে চাপা পড়ে যায় তাদের ভালো কাজগুলো।

পৃথিবীর শ্রেষ্ঠ জীবন বদলানো চিঠি

সিঙ্গাপুরের একজন স্কুল প্রিন্সিপ্যাল পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের পিতামাতার কাছে এই চিঠিটি পাঠিয়েছিলেন। চলুন চিঠিটি পড়ে আসা যাক।

প্রিয় বাবা-মা,
আপনার বাচ্চার পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।আমি জানি ,আপনারা সবাই খুব চিন্তিত আপনার বাচ্চার ভাল রেজাল্টের ব্যাপারে। কিন্তু আপনার কি জানা আছে? যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়ার জন্য বসবে, তাদের মাঝে একজন চিত্রশিল্পী আছে, যার গনিত বোঝার দরকার নেই। একজন উদ্যোক্তা আছে যার ইতিহাস বা সাহিত্য বোঝার দরকার নেই।
সেখানে একজন মিউজিশিয়ানও আছে যার কাছে রসায়নের নম্বর কোন মূল্য বহন করে না। সেখানে একজন অ্যাথলেট আছে যার শারীরিক ফিটনেস পদার্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চা সর্বোচ্চ নম্বর পায়, তাহলে এটা চমৎকার ব্যপার। কিন্তু যদি সে না পায় অনুগ্রহ করে তার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান কেড়ে নিবেন না। তাদেরকে বলুন এটা কোন ব্যাপারই না, এটা কেবল, শুধুমাত্র একটি পরীক্ষা। তারা এর চেয়ে আরও অনেক অনেক বড় কিছু উদ্ভাবন করবে। তাদেরকে বলুন , তারা যেমন রেজাল্টই করুক না কেন তাতে আপনার ভালবাসা এতটুকু কমে যাবে না। আপনি তাদের ভালবাসেন এবং আপনি তাদের বন্ধু। বিচারক না দয়া করে এই সহজ কাজটি করতে শুরু করুণ এবং আপনি যখন এটা করতে থাকবেন, দেখবেন আপানার সন্তান কিভাবে পুরো পৃথিবী জয় করে ফেলে একটি পরীক্ষা বা কম নম্বর কখনই তাদের স্বপ্ন এবং মেধাকে হারিয়ে ফেলে না এবং এটা ভাবার কোন কারন নেই যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার ও ইঞ্জিনিয়াররাই একমাত্র সুখি মানুষ
উষ্ণ অভিনন্দন।

অধ্যক্ষ

পৃথিবীর প্রতিটি পিতামাতার কাছে এই উপলব্ধিটি পৌঁছে যায়। যেন আর কোন ছাত্র ছাত্রীকে কেবল মাত্র কিছু পরীক্ষায় খারাপ করার জন্য সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে না থাকতে হয়।আমরা সত্যি চাইনা আর কোন প্রতিভার সামাজিক নিয়মের চাপে মৃত্যু ঘটুক।

সবশেষে আমি বলব সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ব্যাপারে মায়েদের ভূমিকা অতুলনীয়। আগামী ২৩ শে এপ্রিল সোমবার থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে। আজ থেকে আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে তাদের আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সহযোগিতা করলে আমাদের বিদ্যালয় ও ছাত্র-ছাত্রীদের উন্নয়ন সাধিত হবে। এই আশা ব্যক্ত করে, সবার সুন্দর সুস্থ জীবন কামনা করছি।
সবাই এবারের বৈশাখী ফসল সুন্দর ও ভালোভাবে তোলেন এই কামনা ও করছি।

16/04/2022
Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Solof
Sunamganj
3010