07/01/2026
আজ সকাল ১০ টায় ফারিহা একাডেমিতে শুরু হয়েছে সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে সুনামগঞ্জের প্রথম শিশু নাট্য কর্মশালা।
৫ দিন ব্যাপি এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন সঞ্জিত কুমার দে।
কর্মশালার উদবোধন করেন ফারিহা একাডেমির সম্মানিত অধ্যক্ষ জনাব Jahangir Alam.
এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ: শিক্ষক জনাব Anup Narayan Rumel , ফারিহা একাডেমির সহ: শিক্ষক নিমাই চাঁদ দাস , সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের নৃত্য প্রশিক্ষিক Paul Debopriya ।
06/01/2026
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক শিশুনাট্য কর্মশালা।
প্রশিক্ষক হিসেবে থাকছেন সনজিত কুমার দে।
আয়োজনে - সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র
স্থান - ফারিহা একাডেমি
04/01/2026
৭ বছর আগে ছোট্ট ড্রয়িংরুমে সর্বসাকুল্যে ১৫/১৬ জন মানুষ বসেছিলাম আমরা। আজ ৭ম জন্মদিনে জড়ো হয়েছিলাম শ এর উপরে সত্যশব্দ৷
হাসি, আনন্দ, খেলা, উল্লাস আর মিষ্টিমুখে দারুণ এক বিকাল কাটিয়েছি আমরা৷
এই পরিবার আরও বড় হোক৷ আরও শক্তিশালী হোক।
সত্যশব্দের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা৷
30/12/2025
আবৃত্তি ও নৃত্য এই দুই বিষয়ে ভর্তি চলছে।
আবৃত্তি ক্লাস - বৃহস্পতিবার অথবা শুক্রবার।
নৃত্যের ক্লাস - শনিবার অথবা সোমবার।
আবৃত্তিতে ৫ বছর থেকে শুরু করে যেকোনো বয়সী এবং
নৃত্যে ৪ বছর থেকে শুরু করে যেকোনো বয়সী ছেলে মেয়ে ভর্তি হতে পারবে।
যোগাযোগ - 01912-938033 (হোয়াটসঅ্যাপ)
15/12/2025
বিজয়ের আনন্দ উদযাপনে সত্যশব্দ সংস্কৃতি চর্চা কেন্দ্র আবৃত্তি, নৃত্য ও গানের আয়োজন করেছে আগামীকাল বিকাল ৪ টায়।
নতুনপাড়াস্থ ফারিহা একাডেমি প্রাঙ্গণে আপনার উপস্থিতি কামনা করছি।
আমাদের গান শোনাতে সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রও সাথে থাকবে।
28/08/2025
বর্ষা বিদায়ের আয়োজনে আমাদের পাখি আর প্রজাপতিরা এভাবেই পাখনা মেলেছিল।
নৃত্য পরিচালনা- দেবপ্রিয়া পাল Paul Debopriya