এক ব্যক্তি জীবনে সফল হতে চায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু ফল পাচ্ছে না। হতাশ হয়ে একদিন এক জ্ঞানীর কাছে গেল।
জ্ঞানী বললেন,
“তুমি কি জানো, বাঁশ গাছ প্রথম ৫ বছর মাটির নিচে শুধু শিকড় গজায়? একটুও উপরে বাড়ে না। কিন্তু তারপর মাত্র ৬ মাসে প্রায় ৮০ ফুট লম্বা হয়ে যায়!”
লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?”
জ্ঞানী বললেন,
“কারণ, সে পাঁচ বছর সময় নেয় নিজের ভিতটা মজবুত করতে। যাতে বড় হতে পারে, ঝড়েও না ভেঙে পড়ে।”
তোমার জীবনের প্রথম কিছু সময় হয়তো ফলাফল না আসলেও, তুমি ভিত গড়ে নিচ্ছ। পরিশ্রম থামিও না। তুমি যখন প্রস্তুত হবে, সাফল্য হুহু করে বেড়ে উঠবে।
ফুজায়েল হোসেন
শিক্ষক নয়, একজন স্বপ্নবুননকারী
জীবন কখনো সহজ ছিল না, হবেও না।
কিন্তু মনে রাখবেন—আপনার ভেতরের আগুনটা যদি জ্বলতে থাকে,
তাহলে কোনো ঝড়ই আপনাকে থামাতে পারবে না।
আজ যদি কষ্ট হয়,
কাল তা হবে গর্বের গল্প।
একটা ভুল, একটা ব্যর্থতা, কিংবা একটা হার—কোনোটাই আপনার শেষ নয়।
আসল শক্তি হলো বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানো।
আপনি যতবার চেষ্টা করবেন, ততবার এগিয়ে যাবেন।
হার মানবেন না, কারণ আপনি এখনো শেষ পাতা লিখেননি।
পাহাড়ে ওঠার প্রথম ধাপে যদি পিছলে পড়েন, তার মানে এই না যে আপনি উঠতে পারবেন না।
হার মানা নয়, ধৈর্য ধরা শিখুন।
সাফল্য একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের চেষ্টায় সেটা আসবেই।
সে হাঁটে মাথা উঁচু করে,
যেন বাতাসও তার অনুমতি নিয়েই বয়ে যায়।
কথায় তার শালীনতা, হাসিতে নির্লজ্জ আত্মবিশ্বাস।
অথচ, প্রত্যেক বাক্যের পেছনে গন্ধ থাকে—
ছলনার, এবং গোপন দাবির।
তার বিশ্বাস—
সবার হৃদয় নীরব মানে সায়,
সবার চুপ থাকা মানে পরাজয়।
কিন্তু সে বোঝে না,
সবাই কথা বলে না, কেউ কেউ লিখে রাখে।
কেউ বলে না কিছু, শুধু দেখে—
আর অপেক্ষা করে,
যখন মুখোশ আর মুখের ফারাক মিলিয়ে ফেলা যাবে।
তার বুদ্ধির মুকুটে অনেক পালক,
কিন্তু বাতাস জানে— কোন পালকটা কৃত্রিম।
একদিন এক কৃষক মাঠে কাজ করছিল। হঠাৎ সে দেখতে পেল, একটা সাপ ধরা পড়ে মরে যাচ্ছে। লোকেরা তাকে মারছিল।
কৃষক দয়া করে সাপটাকে বাঁচাল এবং জঙ্গলে ছেড়ে দিল।
কিছুদিন পর, সেই সাপ আবার ফিরে এলো। এবার সে কৃষকের হাঁসগুলো খেয়ে ফেলল।
কৃষক বলল,
“আমি তো তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি আমার ক্ষতি করলে কেন?”
সাপ বলল,
“তুমি আমাকে বাঁচিয়ে উপকার করেছিলে, কিন্তু আমি তো সাপ—আমার স্বভাবই দংশন করা।”
যার ইচ্ছা শক্তি দৃঢ়, তাকে থামানো অসম্ভব!
লোকজন হাসবে, বলবে "পারবি না" — এই কথাগুলোই তোমার জ্বালানি হোক।
বিজয়ীরা কখনো হার মানে না,
আর যারা হার মানে, তারা কখনো বিজয়ী হতে পারে না।
🌟 আজ হার মানলে কাল জেতা যাবে না 🌟
প্রতিদিন সকাল মানেই একটা নতুন সুযোগ।
হয় নিজেকে আরো ভালো বানানোর চেষ্টা করো,
না হয় আগের ভুলে ডুবে থাকো — পছন্দটা তোমার।
জীবন সহজ না,
কিন্তু চেষ্টা করলে জীবনও একদিন তোমার গল্পে গর্ব করবে।
শুধু এগিয়ে চলো...
শক্ত হোক দিন,
ভয়ঙ্কর হোক পরিস্থিতি —
তবুও থেমো না!
তোমার স্বপ্নকে বিশ্বাস করো,
কারণ সেই স্বপ্নই একদিন বাস্তব হবে —
তোমার সাহসের গল্প হয়ে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Ziapur
Sunamganj
3001