উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School

উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School

Share

Regarding education such as student admission, results, scholarships etc.

Photos from উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School's post 16/10/2025

উজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ টাইফয়েড (টিসিভি) টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হচ্ছে।
💉 স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে টিকা প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

28/04/2025

#দৈনিক_সমাবেশের_ধারাবাহিক_কার্যক্রম

#দাড়ানো শিক্ষার্থীরা নির্দিষ্ট শ্রেণি ও শাখার ভিত্তিতে সারিবদ্ধভাবে দাঁড়াবে।

১. #জাতীয়_পতাকা_উত্তোলন: বিদ্যালয়ের প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক (প্রধান শিক্ষক না থাকলে) জাতীয় পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলনের সময় সকলে সাবধান হয়ে থাকবে।

২. #জাতীয়_পতাকা_সম্মান_প্রদর্শন: প্রতিষ্ঠান প্রধান জাতীয় পতাকা উত্তোলন করে এক পদক্ষেপ পেছনে এসে পতাকাকে অভিবাদন করবেন। সাথে সাথে অন্য সকলে সাবধান অবস্থায় হাত তুলে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে। (অভিবাদনের সময় ১ বললে হাত পাশ দিয়ে প্রশস্তভাবে উঠবে, ২ বললে হাত সামনে দিয়ে সংকুচিতভাবে নামবে। ১ ও ২ এর মাঝে কমপক্ষে ৩ সেকেন্ডের বিরতি থাকবে।

৩. #পবিত্র_ধর্মগ্রন্থ_থেকে_পাঠ: পবিত্র কোরআন থেকে (অন্যান্য ধর্মের শিক্ষার্থী থাকলে তাঁদের ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা যেতে পারে) একজন তেলাওয়াত করবে, অন্য সকলে শুনবে। তেলাওয়াতের সময় সকলে আরামে ধর্মীয় রীতি অনুযায়ী দাঁড়াবে।

৪. #জাতীয়_সংগীত_পরিবেশন: সকলে সুর ও তাল বজায় রেখে সমবেতভাবে জাতীয় সংগীত গাইবে। সময় সকলে 'সাবধান' অবস্থায় থাকবে।

৫. ্রহণ: একজন শিক্ষার্থী শপথবাক্য পাঠ করবে, অন্য সকল শিক্ষার্থী তার সাথে শপথ পাঠ করবে। শিক্ষার্থীরা শপথ এর সময় সোজা হয়ে দাঁড়াবে এবং ডান হাত কাঁধ বরাবর থাকবে।

#শপথের সময় সকলকে হাত মুষ্টিবদ্ধ বা খোলা (যে কোন একটি) অবস্থায় রাখতে হবে।

#সাধু এবং চলিত এর যে কোন একটি রীতিতে শপথ বাক্য পাঠ করতে হবে।

#আমিন' বললে সকলে একসঙ্গে হাত নামাবে।

#শপথ
আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।

৬. #প্রধান_শিক্ষকের_বক্তব্য (প্রয়োজন হলে): বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য
অনুপ্রেরণামূলক বক্তব্য বা কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা (পরীক্ষার তারিখ, অনুষ্ঠান আয়োজন ইত্যাদি) দিতে পারেন।

৭. #পিটি_অনুশীলন: ৫ মিনিটের জন্য শরীরচর্চা (পি.টি) অনুশীলন। এখানে উল্লেখ্য যে এমন ধরনের ব্যায়াম করানো যাবে না যাতে শিক্ষার্থীদের হাতে বা জামা কাপড়ে মাটি লাগার সম্ভাবনা থাকে।

০৮. #সমাবেশ_শেষে: শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে ফাইলবদ্ধ অবস্থায় নিজ নিজ শ্রেণিকক্ষে ফিরে যাবে।

20/12/2024

#ডিসপ্লে #মহানবিজয়দিবস২০২৪

04/12/2024
Photos from উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School's post 18/11/2024

বনভোজন -২০২৪

29/10/2024
Photos from উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School's post 24/10/2024

HPV Campaign 2024
শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবুল হাসেম।
কেন্দ্র: উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

31/08/2023

পিইডিপি ৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ইউআরসি /টিআরসিতে শিক্ষকগণের জন্য শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের পূর্ব প্রস্তুতি প্রসঙ্গে।

Photos from উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়- Ujan Tahirpur Govt. Primary School's post 12/09/2022

শিক্ষার্থীর শিখন মূল্যায়ন কাজে সহযোগিতা প্রদান প্রসঙ্গে চিঠি (১১/০৯/২২)।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

👉 CSSR প্রকল্পের আওতাভুক্ত ৩৩৯টি উপজেলা/
থানার মধ্য হতে নির্বাচিত ১,৫০০ বিদ্যালয়ের ৩য় ও
৪র্থ শ্রেণির বাংলা ও গণিত বিষয়ে শিক্ষার্থীর শিখন
মূল্যায়ন করা হবে।
♦♦♦♦তন্মধ্যে তাহিরপুর উপজেলার ৮ টি বিদ্যালয় নির্বাচিত হয়েছে। বিদ্যালয়গুলো হলঃ
১।কাউকান্দি সপ্রাবি,২।কড়ইগড়া সপ্রাবি ৩। হল হলিয়া পশ্চিম ৪। গুটিলা সপ্রাবি ৫। পুরানঘাট সপ্রাবি ৬। পাতারি তিওরজালাল সপ্রাবি ৭। জামলাবাজ সপ্রাবি ৮। লামাশ্রম সপ্রাবি।
সিলেট বিভাগ এর নির্বাচিত বিদ্যালয়ের তালিকাঃ

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Ujan Tahirpur, Tahirpur
Sunamganj
3030

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30