Izzatpur High School

Izzatpur High School This is an unofficial page of Izzatpur High School

আমাদের সবার প্রিয় আফসার স্যার সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সকলের দোয়া প্রার্থনা করছি।
14/08/2026

আমাদের সবার প্রিয় আফসার স্যার সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। সকলের দোয়া প্রার্থনা করছি।

মোঃ আলী জিন্নাহ স্যার ও ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সকল শিক্ষক ও কর্মচারী গনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান - ২০২৬
23/07/2026

মোঃ আলী জিন্নাহ স্যার ও ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সকল শিক্ষক ও কর্মচারী গনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান - ২০২৬

আমন্ত্রণপত্রসুধী,আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ| অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টা...
19/07/2026

আমন্ত্রণপত্র
সুধী,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ| অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, সকাল ১০:০০ ঘটিকায় ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আলী জিন্নাহ স্যার (গণিত) এবং ১৯৬৮ সালে বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী সকল গুণী শিক্ষক ও কর্মচারীবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক বিদায় ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে| অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম| বিদ্যালয়ের এই গৌরবময় ও আবেগঘন আয়োজনে আপনার সম্মানিত উপস্থিতি এবং আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি| আপনার উপস্থিতি অনুষ্ঠানকে আরও সার্থক ও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস|

ধন্যবাদান্তে

প্রধান শিক্ষক
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়
মোবাইল- ০১৭১২-৫৭৪৪৫৬

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্রদের সাথে আলোচনা সভায় এডহক কমিটির সম্মানী...
12/07/2026

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্রদের সাথে আলোচনা সভায় এডহক কমিটির সম্মানীত সভাপতি, শিক্ষকবৃন্দ।

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে পরিনা বেগমের আত্বার শান্তি কামনায় দোয়া ক...
16/06/2026

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণির ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহনে পরিনা বেগমের আত্বার শান্তি কামনায় দোয়া করা হয়।

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক আয়া পরিনা বেগম গতকাল রাতে ইন্তেকাল করেছেন। বিদ্যালয়ের  হাজার হাজার ছাত্র-ছাত্রীদের তিনি ন...
15/06/2026

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক আয়া পরিনা বেগম গতকাল রাতে ইন্তেকাল করেছেন। বিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রীদের তিনি নিজ সন্তান জ্ঞ্যানে আদর করছেন, সেবা করেছেন। বিধাতা যেন তাকে অবশ্যই বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করেন। তার জানাজার নামাজ অদ্য বেলা ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

শ্রদ্ধা ও ভালোবাসাশ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আলী জিন্নাহআজকের দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন এবং বেদনার। আপনি...
21/05/2026

শ্রদ্ধা ও ভালোবাসা
শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ আলী জিন্নাহ

আজকের দিনটি আমাদের সবার জন্যই অত্যন্ত আবেগঘন এবং বেদনার। আপনি আপনার জীবনের দীর্ঘ এবং গৌরবময় একটি অধ্যায় এই বিদ্যালয়ের আলো ছড়াতে ব্যয় করেছেন। আপনার ক্লাসরুমের প্রতিটি পাঠ, আপনার স্নেহময় উপদেশ এবং সঠিক দিকনির্দেশনা আমাদের শুধু ভালো ছাত্র হতেই শেখায়নি, বরং একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা যুগিয়েছে।

আপনার মতো একজন নিবেদিতপ্রাণ, প্রাজ্ঞ এবং স্নেহশীল শিক্ষককে বিদায় জানানো আমাদের জন্য অত্যন্ত কঠিন। প্রাতিষ্ঠানিক কর্মজীবন থেকে আপনি আজ অবসর নিচ্ছেন সত্য, কিন্তু আমাদের হৃদয়ে এবং এই বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার অবদান চিরকাল অম্লান থাকবে।

"একজন সাধারণ শিক্ষক শুধু পড়িয়ে যান, একজন ভালো শিক্ষক বুঝিয়ে দেন, আর একজন মহান শিক্ষক অনুপ্রাণিত করেন।"

আপনি আমাদের জীবনের সেই মহান শিক্ষক, যিনি আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন।

আপনার এই অবসর জীবন হোক আনন্দময়, সুস্বাস্থ্য ও শান্তিতে ভরপুর। মহান সৃষ্টিকর্তার কাছে আপনার দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমরা আপনার দেখানো সততা ও আদর্শের পথ ধরে যেন আজীবন চলতে পারি—এই আমাদের প্রার্থনা।

ইতি,
আপনার কৃতজ্ঞ শিক্ষার্থীবৃন্দ ও ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় পরিবার

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সম্মানিত সভাপতি Engr Shah Alam  ও সদস্যবৃন্দদের বিদ্যালয়ের পক্ষথেকে শুভেচ্ছা...
18/05/2026

ইজ্জতপুর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সম্মানিত সভাপতি Engr Shah Alam ও সদস্যবৃন্দদের বিদ্যালয়ের পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

Izzatpur
Sreepur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Izzatpur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Izzatpur High School:

Shortcuts

Share

Category