Darul ILM Al-Islamia Dhaka Bangladesh

Darul ILM Al-Islamia Dhaka Bangladesh মুন্সিবাড়ি, উজিলাব, স্কয়ার ২ নং গেট সংলগ্ন, শ্রীপুর, গাজিপুর।
01608910341

20/12/2025

আজ তারা আরবিতে বাজিমাত করল!!

সুবহে সাদিকের অনেক আগ থেকে তারা আরবির নির্দিষ্ট স্ক্রিপ্টটা উঁচু আওয়াজে মুখস্ত করছিল। মনে হচ্ছিল এই 'অজপাড়াগাঁকে' তারা বাংলার বুকে একটি "আরবি দ্বীপ" বানিয়ে ছাড়বে।

রুটিন মাফিক ফজর বাদ দাঁড়িয়ে প্রত্যেকে প্রতিভার কারিশমা দেখাল, মাশাআল্লাহ। পুরস্কারটাও শীতের সকালে তাদের বেশ পছন্দ হলো।

19/12/2025

'বৃহস্পতির রজনী'

দারুল ইলম আল-ইসলামিয়ার বৃহস্পতিবার মানে নতুন কোনো কুড়ি ফোটে আলহামদুলিল্লাহ।
আজ অনেক দিন পর উর্দুর মজলিস বসল। মাগরিব পর্যন্ত নিয়মতান্ত্রিক দারস-তাদরিসের ফাঁকেই হঠাৎই এই আয়োজন। কিঞ্চিৎ প্রস্তুতির পর প্রত্যেকে উর্দুতে পরিচিতি (ذاتی تعارف) পেশ করল।

میرا نام محمد ذوالفقار ہے۔
میں دارالعلوم الاسلامیہ، ڈھاکہ میں تعلیم حاصل کر رہا ہوں۔
میری زندگی کا مقصد دین کا ایک راہبر بننا ہے اور دین کی سربلندی کے تمام میدانوں میں اپنی ذات کو وقف کر دینا ہے۔

ان شاء اللہ، میں دین کی خاطر اپنی زندگی قربان کرنے کے لیے پوری طرح تیار ہوں۔
اللہ تعالیٰ مجھے اپنے دین کی خدمت کے لیے قبول فرما لے۔

বইমেলায় দারুল ইলমের মানপত্র প্রদানআন্তর্জাতিক ইসলামি বইমেলায় আগত আন্তর্জাতিক প্রকাশনাসমূহের মালিক ও প্রকাশকদের দারুল ইলম...
15/09/2025

বইমেলায় দারুল ইলমের মানপত্র প্রদান

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় আগত আন্তর্জাতিক প্রকাশনাসমূহের মালিক ও প্রকাশকদের দারুল ইলম আল-ইসলামিয়ার পক্ষ থেকে সংবর্ধনা ও মানপত্র প্রদান করা হয়, আলহামদুলিল্লাহ।

সীরাত সপ্তাহ শুরু  হলো, আলহামদুলিল্লাহ।  সকাল ৭: ৩০ মি. থেকে রাত  ১০: ৩০ মি. পর্যন্ত ধাপ ধাপে প্রায় ১১ ঘন্টা ক্লাস চলবে ...
04/09/2025

সীরাত সপ্তাহ শুরু হলো, আলহামদুলিল্লাহ।

সকাল ৭: ৩০ মি. থেকে রাত ১০: ৩০ মি. পর্যন্ত ধাপ ধাপে প্রায় ১১ ঘন্টা ক্লাস চলবে সীরাত নিয়ে!

একটা দারস প্রথমে বাংলায় হচ্ছে, পরের ঘণ্টায় সেটাই আরবিতে হচ্ছে, এতে করে মূল আরবি উৎসগ্রন্থ থেকে সীরাত অধ্যায়ন ও গবেষণার অনুশীলন করানো হচ্ছে।

দারস প্রাণবন্ত করার জন্য বিভিন্ন শিরোনামে তা প্রদান করা হচ্ছে:
১. কিছু অধ্যায় দারস আকারে।
২. কিছু অধ্যায় মুহাদারা শিরোনামে।
৩. কিছু অধ্যায় মানচিত্র এঁকে।

প্রথম ক্লাস ছিল:
ক. জাহিলিয়্যাতের পরিচিতি।
খ. জাজিরাতুল আরব পরিচিত।
গ. আরব গোত্র

আগামীকাল থেকে সীরাত সপ্তাহ শুরু, ইনশাআল্লাহ সীরাতকে আমাদের সিলেবাসে আরো প্রাসঙ্গিক ও প্রায়োগিক করে তোলার জন্য দারুল ইলম...
03/09/2025

আগামীকাল থেকে সীরাত সপ্তাহ শুরু, ইনশাআল্লাহ

সীরাতকে আমাদের সিলেবাসে আরো প্রাসঙ্গিক ও প্রায়োগিক করে তোলার জন্য দারুল ইলমে প্রতিবছর সীরাত সপ্তাহের আয়োজন করে। সীরাত সপ্তাহে যা থাকে:
১/ সীরাত অধ্যায়নের আমেজ তৈরি করা হয়। নূন্যতম হাজার পৃষ্ঠা অধ্যয়নকারীকে পুরস্কার দেওয়া হয়।

২/ সপ্তাহজুড়ে মৌলিক দুয়েকটি দারস ছাড়া পুরো সময়ই সীরাতের দারস চলে। আরবি এবং বাংলায় মধ্যম কলেবরের দুটি সীরাত গ্রন্থ দারসে শেষ করা হয়। এবারের সিলেবাস:
ক. (تبسيط السيرة) আরবি।
খ. নববী দর্পণ (বাংলা)

৩/ সীরাত বিষয়ক নুনূস মুখস্থ করা। এবারের বিষয়:
ক. (هدي النبي) ২৭ টি হাদীস। নিজস্ব সংকলন।
খ.(خصائص النبي ) দুই অধ্যায়ে ৩০ হাদীস। নিজস্ব সংকলন

৪/ প্রতিদিন মানচিত্র থেকে সীরাত পর্যালোচনা।
৫/সীরাত বিষয়ক মুহাদারা
৬/ সীরাত উপস্থাপন অনুশীলন: পাণ্ডুলিপি তৈরি ও বক্তৃতা।
৭/সীরাত কুইজ ইত্যাদি
#সীরাত #সপ্তাহ

দারুল ইলমের শিক্ষা সফর। ৩ জায়গায় সায়র হবে ইনশাআল্লাহ ১/ আন্তর্জাতিক  #ইসলামি বইমেলা-২০২৫/১৪৪৭ হিজরি। ২/ জাতীয় চিড়িয়াখানা...
31/08/2025

দারুল ইলমের শিক্ষা সফর।

৩ জায়গায় সায়র হবে ইনশাআল্লাহ
১/ আন্তর্জাতিক #ইসলামি বইমেলা-২০২৫/১৪৪৭ হিজরি।
২/ জাতীয় চিড়িয়াখানা।
৩/ সামরিক জাদুঘর।
তারিখ:
৬ সেপ্টেম্বর, শনিবার।

পবিত্র সীরাতের মাস সমাগত  #সীরাতসপ্তাহ প্রকাশনা। এই উপলক্ষ্যে সীরাত অধ্যয়নের একটি ধুম তুলতে হবে। প্রতি বছরের ন্যায় দার...
25/08/2025

পবিত্র সীরাতের মাস সমাগত
#সীরাতসপ্তাহ প্রকাশনা।

এই উপলক্ষ্যে সীরাত অধ্যয়নের একটি ধুম তুলতে হবে। প্রতি বছরের ন্যায় দারুল ইলমে এবারও সীরাতের নানান আয়োজন নিয়ে সীরাত সপ্তাহ অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ।

নিচে সীরাত সপ্তাহের একটি ছোট্ট প্রকাশনা প্রদত্ত হলো। সীরাতের গুরুত্বপূর্ণ ঘটনার চিত্র নির্দেশ। (বাংলা নাম সংযোজন)

15/08/2025

প্রতি শুক্রবার কিতাবখানার হাফেজদের হিফজ ট্রাই করা হয়। যাতে কিতাব পড়তে পড়তে সেটা ভুলে না যায়।

15/08/2025

হস্তলিপি অভিযান

বর্ষশুরুতে "দারুল ইলমে" ৩ দিনের হস্তলিপি প্রশিক্ষণ হয়েছিল।
এবং দুর্বলদের নিয়মিত আসরের পর লেখা নেওয়া অবশ্য রয়েছে।
এরপরও সামগ্রিক উৎকৃষ্টতার জন্য মাঝে মাঝে হস্তরূপী অভিযান নামে কর্মশালা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
এই অভিযান চলবে সবার সমষ্টি উন্নতি হওয়া পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আজ সারাদিন চলছে। লাগাতার প্রতিদিন আসরের পর কর্মশালা বসবে, ইনশাআল্লাহ।

বাহরুল উলূমের (تسهيل الأصول)উসূলুশ শাশী দারসে নেযামির উসূলুল ফিকহ (أصول الفقه) বিষয়ক প্রথম কিতাব। যা উচ্চ মাধ্যমিক স্তরে...
19/07/2025

বাহরুল উলূমের (تسهيل الأصول)

উসূলুশ শাশী দারসে নেযামির উসূলুল ফিকহ (أصول الفقه) বিষয়ক প্রথম কিতাব। যা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্যই উপযুক্ত। এবং তাদেরই পড়ানো হয়।

শাস্ত্রের গুরুত্ব বিবেচনায় যা নিতান্তই অপ্রতুল। তাই প্রয়োজন দেখা দিয়েছিল প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শাস্ত্রকে আরো সহজ করে উপস্থাপনা করে ছোট কিছু রচনা তৈরি করার।

দারুল উলূম দেলবন্দ কর্তৃক পরিচালিত (رابطة المدارس العربية) এর উদ্যোগে এই রচনাটি সংকলনের দায়িত্ব দেয়া হয় সময়ের দুজন জ্ঞান সমুদ্রকে। তারা তাদের শাস্ত্রীয় প্রজ্ঞা ও জীবন সেচা অভিজ্ঞতার আলোকে রচনাটিতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপযুক্ত করে 'উসূলুল ফিকহ'কে এমনভাবে উপস্থাপন করেছেন যার নজির তা নিজেই।

প্রতিটি শব্দচয়ন মেপে মেপে এমনভাবে বিন্যাস করা হয়েছে যে, নবীনরাও যেন শ্রাস্ত্রীয় আবেশে হারিয়ে যায়। প্রতিটি চত্রে যেন শাস্ত্রীয় সুধা টইটম্বুর।

সংকলনের পর থেকে এটি অধ্যবধি দারুল উলুম দেওবন্দ ও ভারতের প্রতিটি দারসে নেযামির মাদ্রাসায় হেদায়াতুন্নাহু সমমানের মানহাজে অন্তর্ভুক্ত।

এটির পর আমাদের কয়েজন সম্মানিত আকাবিরের হাতে একই মানদণ্ডে একাধিক রচনা সংকলিত হয়েছে, যথা:
১/ মাবাদিউল উসূল (مبادئ الأصول) হযরত পালনপুরি রহ. কৃত।
২/ তাসহীলুল উসূল (تسهيل الأصول), হযরত বোখারি রহ. কৃত।
৩/আসান উসূলে ফিকহ (آسان اصول فقہ), হযরত খালিদ সাইফুল্লাহ রহমানি হাফি. কৃত। প্রভৃতি

সবগুলোই আপন মানডণ্ডে উত্তীর্ণ। কিন্তু পাঠ্যক্রম হিসেবে ও শাস্ত্রের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে নবীনদের জন্য বাহরুল উলূমের (تسهيل الأصول) প্রতিটি চত্রে নিজের নৈপুণ্য চ্যালেঞ্জ করে চলছে যেন।

শাস্ত্রের প্রথম কিতাব সাধারণত নবীনদের জন্য মুখস্থ নির্ভর হয়ে থাকে। কিন্তু এটির উপস্থাপনা এতটাই পরিকল্পিত ও অভিনব যে, নবীনরাও যেন শাস্ত্রীয় প্রজ্ঞায় উদ্ভাসিত হয়ে উঠে। এবং এই পুঁজি দিয়ে তারা শাস্ত্রের গভীরে খুব সহজে বিচরণ করতে পারবে, ইনশাআল্লাহ।

প্রায় ৩০ বছর আগের আধুনা কম্পোজিংয়েই "মাকতাবা দারুল উলূম" থেকে ছাপা হয়েছিল। তারপরও এই যুগের প্রচলন অনুযায়ী ব্রাকেটে কিছু শিরোনাম ও অধুনিক লেখ্যরীতিতে প্রকাশ করার প্রয়োজন রয়েছে। আবার বাংলাদেশের লাইব্রেরিগুলোতে সেটির সন্ধানও নেই যেন। সব মিলিয়ে "দারুল ইলমে" এটির নতুন কম্পোজিংয়ের কাজ চলছে। এবং কাফিয়া সমমানের সিলেবাসের প্রথম সেমিস্টারে পাঠ্যক্রম হিসেবে পাঠদান চলছে।

11/07/2025

কিতাবখানার হাফেজ শিক্ষার্থীদের নির্দিষ্ট পারা থেকে সাপ্তাহিক হিফজ প্রতিযোগিতা চলছে।
আজ ২য় মজলিস। বাদ জুমা থেকে আসর।

29/05/2025

monthly exam going on.

Address

Address: মুন্সিবাড়ী, উজিলাব, স্কয়ার ২ নং গেট সংলগ্ন,।
Sreepur
শ্রীপুর,গাজিপুর

Telephone

+8801638921090

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul ILM Al-Islamia Dhaka Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul ILM Al-Islamia Dhaka Bangladesh:

Shortcuts

Share

Category