04/04/2017
সোনারগাঁয়ে এক রাতে ৪ গ্রামের চার বাড়িতে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট, ককটেল বিস্ফোরন আটক-১
Posted April 1, 2017
নিউজ সোনারগাঁঃ
সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নে এক রাতে ৪ গ্রামের ৪টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ককটেল বিস্ফোরন ঘটিয়ে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে চারটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় কোটি টাকার মামামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ডাকাতির শিকার ভুক্তভোগীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের রিবর, মছলেন্দপুর, মিস্ত্রিপাড়া ও দেলরদী গ্রামের চারটি বাড়িতে শুক্রবার গভীর রাতে ২০/৩০ জনের একটি ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে প্রথমে দলরদী গ্রামের ইউনিয়ন জাতীয়পার্টির নেতা রফিক মেম্বারের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা বিডিংয়ের কেচি গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মূখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ৪ লক্ষ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও ৯০ হাজার টাকা মুল্যের ৪টি দামি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। অপরদিকে, একই ইউপি’র মিস্ত্রিপাড়া গ্রামের ডাঃ মশিউর রহমানে বাড়িতে হানা দিয়ে মশিউর ডাক্তারকে কুপিয়ে তার স্ত্রী ও দোকানের কর্মচারী রহুল আমিনকে পিটিয়ে মারাত্মক আহত করে দুই ভরি ওজনের দুটি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া, রিবর গ্রামে সানাউল্লাহ মিয়ার বাড়ির কেচি গেইট ভেঙ্গে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্নালংকার, দুটি মোবাইলসেট ডাকাতি করে নিয়ে যায়। একই সময় মছলেন্দপুর গ্রামের রফিকের বিডিংয়ে প্রবেশ করে ১ লক্ষ ২০ টাকা, ১২ ভরি স্বর্ন ও দুইটি দামি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এসময় রফিকের ছোট ভাই বাবুলের টিনের ঘরের দরজা ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা ও দুটি স্বর্নের চেইন নিয়ে যায় ডাকাতরা। পরে রফিক ও বাবুলের স্বজনরা এগিয়ে এলে ডাকাতরা তাদের উপর দুটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম বারদী ইউপি’র গোয়ালপাড়া এলাকার জহিরের ঘর থেকে বিভিন্ন মালামালসহ সুজন (১৮) নামের এক যুবককে আটক করেছে।
শনিবার ১-০৪-২০১৭ইং