Talimul Quran Pre-Cadet Madrasha

Talimul Quran Pre-Cadet Madrasha কুরআন ও সুন্নাহর আলোকে আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও যুগোপযোগী ইসলামি শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
ইসলামি শিক্ষা+ জেনারেল শিক্ষা = বিশ্বজয়

📌ছুটির নোটিশআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাদ্রাসার প্লে-নার্সারি থেকে সকল শ্রেণির শিক্ষা...
15/07/2026

📌ছুটির নোটিশ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাদ্রাসার প্লে-নার্সারি থেকে সকল শ্রেণির শিক্ষার্থীদের #দ্বিতীয়_টিউটোরিয়াল_পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। তাই অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ ছুটি না দিয়ে খুবই সীমিত সময়ের জন্য ছুটি প্রদান করা হয়েছে।

ছুটির সময়সূচি:

* বৃহস্পতিবার: টিউটোরিয়াল পরীক্ষার ছুটি
* শুক্রবার: সাপ্তাহিক ছুটি
* শনিবার: যথারীতি সকল শ্রেণির ক্লাস পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরিচ্ছন্ন পোশাকে, প্রয়োজনীয় বই-খাতা নিয়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

ধন্যবাদ।
তা'লিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা

🌹কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা।আপনার শুভ আগমনে আমাদের  #বার্ষিক_পুরস্কার_বিতরণী_ও_সংবর্ধনা_অনুষ্ঠান আরও প্রাণবন্ত, সুশোভিত...
13/07/2026

🌹কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা।

আপনার শুভ আগমনে আমাদের #বার্ষিক_পুরস্কার_বিতরণী_ও_সংবর্ধনা_অনুষ্ঠান আরও প্রাণবন্ত, সুশোভিত ও অর্থবহ হয়ে উঠেছে। আপনার মূল্যবান সময়, আন্তরিক উপস্থিতি এবং অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের গভীরভাবে উৎসাহিত করেছে। এ জন্য Talimul Quran Pre-Cadet Madrasha পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

তরুণ সমাজের অনুপ্রেরণা, সাধারণ মানুষের প্রাণপ্রিয় নেতা এবং শিক্ষানুরাগী Md Kawsar ভাই ইসলামি শিক্ষা ও মাদ্রাসাভিত্তিক শিক্ষার প্রতি সবসময় আন্তরিক। গত বছরও তিনি আমাদের প্রতিষ্ঠানে এসেছিলেন এবং শিক্ষার্থীদের সম্পর্কে উৎসাহব্যঞ্জক কথা বলেছিলেন। আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর এই আন্তরিক সম্পর্ক ও ধারাবাহিক সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের।
আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীন ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তাওফীক দান করুন। আমীন।

11/07/2026

সচেতন অভিভাবক কিভাবে হবেন?
আলোচনা : মুফতী মুসা খাঁন সাহেব , চেয়ারম্যান @ইতমিনান নূরানী কিন্ডারগার্টেন বোর্ড বাংলাদেশ ,
Itminan publications - ইতমিনান পাবলিকেশন্স

🌹কৃতজ্ঞতা ও শুভেচ্ছাআমাদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সম্মানিত প্রধান অতিথি আল-মুজা...
10/07/2026

🌹কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সম্মানিত প্রধান অতিথি আল-মুজাহিদ মোল্লিক (সাবেক ছাত্রদল নেতা, সোনারগাঁও এবং সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী) মূল্যবান সময় বের করে আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অনুষ্ঠানে তাঁর উপস্থিতি, শিক্ষার মানোন্নয়ন ও ইসলামী শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, শিক্ষার্থীদের প্রতি উৎসাহব্যঞ্জক বক্তব্য এবং আমাদের প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আন্তরিক পরামর্শ ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর এই আন্তরিকতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।
এছাড়াও তাঁর সঙ্গে আগত সম্মানিত অতিথিবৃন্দের প্রতিও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সবার দোয়া, পরামর্শ ও শুভকামনাই আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং নেক কাজে কবুল করুন। আমীন।
🌹তা'লিমুল কুরআন পরিবার

09/07/2026

প্লে নার্সারির লিখিত পরীক্ষা।

২য় টিউটোরিয়াল পরীক্ষার ২য় দিনে প্লে নার্সারির বাচ্চাদের পরীক্ষার মনোযোগী দৃশ্য।
09/07/2026

২য় টিউটোরিয়াল পরীক্ষার ২য় দিনে প্লে নার্সারির বাচ্চাদের পরীক্ষার মনোযোগী দৃশ্য।

দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার দ্বিতীয় দিনে আজ আমাদের ৪র্থ শ্রেণির ছেলে ও মেয়ে শাখার শিক্ষার্থীদের 'এসো আরবি শিখি' বিষয়...
09/07/2026

দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার দ্বিতীয় দিনে আজ আমাদের ৪র্থ শ্রেণির ছেলে ও মেয়ে শাখার শিক্ষার্থীদের 'এসো আরবি শিখি' বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Address

Sonargaon
ALIPURABAZAR

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Talimul Quran Pre-Cadet Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category