মারকাযুল কারীম মাদ্রাসা সোনাইমুড়ী

  • Home
  • Bangladesh
  • Sonaimuri
  • মারকাযুল কারীম মাদ্রাসা সোনাইমুড়ী

মারকাযুল কারীম মাদ্রাসা সোনাইমুড়ী আন্তর্জাতিক মানের একটি হিফজ মাদ্রাসা,হিফজের পাশাপাশি ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা

এটি একটি আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বজয়ী হাফেজদের তত্ত্বাবধানে পরিচালিত।

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তোমাদের এই সাফল্য ভবিষ্যৎ জীবনে আরও...
10/08/2026

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের এই সাফল্য ভবিষ্যৎ জীবনে আরও অগ্রগতির অনুপ্রেরণা হোক। আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান ও চরিত্রে বরকত দান করুন।

মারকাযুল কারিম মাদ্রাসা
হাজী রাশাদ টাওয়ার, চৌরাস্তা ,ছাতারপাইয়া রোড,সোনাইমুড়ী, নোয়াখালী
০১৬২৩৮৩২৩৭০

03/08/2026

হাসি, আনন্দ, ভালোবাসা আর পড়ালেখা—সবকিছু মিলিয়ে আমরা একসাথে পথ চলি। আমাদের প্রতিটি দিন কাটে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শিক্ষকদের আন্তরিক স্নেহ এবং প্রাণবন্ত পরিবেশে। এখানে শুধু পড়াশোনার একাগ্রতাই নয়, বরং নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সুন্দর চরিত্র গঠনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। তাই শিক্ষা আমাদের কাছে কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি একজন আদর্শ মানুষ হয়ে ওঠার অনন্য যাত্রা।

মারকাযুল করীম মাদরাসা, সোনাইমুড়ী
হাজী রাশাদ টাওয়ার, চৌরাস্তা,
ছাতারপাইয়া রোড, সোনাইমুড়ী, নোয়াখালী।
01623832370

30/07/2026

আলহামদুলিল্লাহ।

মাত্র ৪–৫ দিনের হাতের লেখার প্রশিক্ষণ শেষে ছাত্রদের আন্তরিক মেহনত, ধৈর্য ও অধ্যবসায়ের ফলে তাদের হাতের লেখায় চমৎকার পরিবর্তন ফুটে উঠেছে। আনন্দ, ভালোবাসা ও শিক্ষার স্নিগ্ধ পরিবেশে কোর্সটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

মারকাযুল কারীম মাদ্রাসা, সোনাইমুড়ী এমন একটি প্রতিষ্ঠান, যেখানে হিফজুল কুরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ জেনারেল শিক্ষার প্রতিটি বিষয়েও সমান গুরুত্ব দেওয়া হয়। বিশেষভাবে হাতের লেখার প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের রুচি, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনের ভিত্তি আরও মজবুত করার চেষ্টা করা হয়।

আমাদের লক্ষ্য—কুরআনের আলোয় আদর্শ, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা।

মহান আল্লাহ তাআলা আমাদের সকল মেহনত ও প্রচেষ্টা কবুল করুন এবং এই প্রতিষ্ঠানকে উম্মাহর জন্য কল্যাণের উৎস বানিয়ে দিন। আমীন।

মারকাযুল কারীম মাদ্রাসা
সোনাইমুড়ী, নোয়াখালী
০১৬২৩৮৩২৩৭০

26/07/2026

মাশক করাচ্ছেন আন্তর্জাতিক কারী আবু তলহা

26/07/2026

মাশক করাচ্ছেন বিশ্বজয়ী হাফেজ মুফতি জাকারিয়া

26/07/2026

✍️ হাতের লেখা প্রশিক্ষণের আজ তৃতীয় দিন।

প্রতিদিনের অনুশীলনে আমাদের শিক্ষার্থীদের হাতের লেখায় দৃশ্যমান উন্নতি ফুটে উঠছে। ধৈর্য, নিয়মিত চর্চা এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে তারা সুন্দর ও পরিচ্ছন্ন হাতের লেখার দিকে এগিয়ে যাচ্ছে।

আমাদের বিশ্বাস, সুন্দর হাতের লেখা শুধু একটি দক্ষতাই নয়—এটি একজন শিক্ষার্থীর শৃঙ্খলা, রুচিবোধ ও ব্যক্তিত্বেরও প্রতিফলন।

সকল শিক্ষার্থীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জ্ঞান, আমল ও উত্তম চরিত্রের পাশাপাশি সুন্দর হাতের লেখারও তাওফীক দান করেন। আমীন।

#মারকাযুল_কারীম_মাদ্রাসা #হাতের_লেখা_প্রশিক্ষণ #তৃতীয়_দিন #শিক্ষার্থীদের_অগ্রগতি #আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ!আজ থেকে মারকাযুল কারীম মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাতের লেখা (হ্যান্ডরাইটিং) কোর্স।সুন্দর হাতের ল...
23/07/2026

আলহামদুলিল্লাহ!

আজ থেকে মারকাযুল কারীম মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো হাতের লেখা (হ্যান্ডরাইটিং) কোর্স।

সুন্দর হাতের লেখা একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ। ইনশাআল্লাহ, এই কোর্সের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও মানসম্মত হাতের লেখা অর্জন করবে।

সকলের কাছে দোয়ার আবেদন—
আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে কবুল করেন, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর করে দেন এবং তাদের ইলম ও আমলে বরকত দান করেন। আমীন।

23/07/2026

গুজরাটের কসাই জালেম মুদির বিদায় ঘণ্টা বেজে গেছে।
পতন অনিবার্য ইনশাআল্লাহ।

19/07/2026

এখন ছাত্রদের কে প্রশিক্ষণ প্রদান করছেন।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি

আলহামদুলিল্লাহঅশেষ শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আজ আমাদের প্রিয় ছাত্র মুহাম্মদ মাহমুদুল ইসলাম ফুয়াদ সফলভাবে পবি...
11/07/2026

আলহামদুলিল্লাহ

অশেষ শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আজ আমাদের প্রিয় ছাত্র মুহাম্মদ মাহমুদুল ইসলাম ফুয়াদ সফলভাবে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

ফুয়াদের এই অর্জনের পেছনে রয়েছে ত্যাগ, ধৈর্য, পরিশ্রম এবং কুরআনের প্রতি গভীর ভালোবাসা। সাধারণ স্কুলে সপ্তম-শ্রেণির পড়াশোনা সম্পন্ন করার পর, সে দুনিয়াবি শিক্ষার প্রচলিত পথ থেকে সরে এসে আল্লাহর কালামকে নিজের হৃদয়ে ধারণ করার মহান সিদ্ধান্ত গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে অল্প সময়ের মধ্যেই সে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করার সৌভাগ্য অর্জন করেছে।

এটি শুধু একটি ছাত্রের সফলতা নয়; এটি একটি পরিবারের ত্যাগ, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের এক উজ্জ্বল নিদর্শন।

হে আল্লাহ!
ফুয়াদের এই কুরবানি, পরিশ্রম ও কুরআনের প্রতি ভালোবাসাকে কবুল করুন। তাকে কুরআনের হাফিজ হিসেবে আজীবন কুরআনের আলোয় জীবন পরিচালনার তাওফীক দান করুন। কুরআনকে তার জন্য দুনিয়া ও আখিরাতে নাজাতের উসিলা বানিয়ে দিন। তার ইলম, আমল, তাকওয়া ও ইখলাসে বরকত দান করুন এবং তাকে দ্বীনের একজন নিবেদিত খাদেম হিসেবে কবুল করুন। আমীন। 🤲

আপনাদের সকলের কাছে আমাদের আন্তরিক দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন ফুয়াদকে কুরআনের হক আদায় করার তাওফীক দান করেন এবং তার এই অর্জনকে দুনিয়া ও আখিরাতে কল্যাণের মাধ্যম বানিয়ে দেন। আমীন।

🌹 মারকাযুল কারীম মাদ্রাসা, সোনাইমুড়ী
“কুরআনের আলোয় গড়ি আদর্শ প্রজন্ম”
হাজী রাশাদ টাওয়ার, চৌরাস্তা ছাতারপাইয়া রোড, সোনাইমুড়ী, নোয়াখালী।
⁨01623-832370⁩

Address

চৌরাস্তা, ছাতারপাইয়া রোড , সোনাইমুড়ী, নোয়াখালী
Sonaimuri

Telephone

+8801623832370

Website

Alerts

Be the first to know and let us send you an email when মারকাযুল কারীম মাদ্রাসা সোনাইমুড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মারকাযুল কারীম মাদ্রাসা সোনাইমুড়ী:

Shortcuts

Share

Category