30/12/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সিরাজ বি.এ. স্যার আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে।
স্যার শুধু আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একজন শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক। স্যারের স্নেহ, শাসন, উপদেশ আর ভালোবাসায় গড়ে উঠেছে অসংখ্য ছাত্রছাত্রীর জীবন।
স্যারের বিদায় আমাদের জন্য তৈরি করে দিল এক বিরাট শূন্যতা, যা কখনোই পূরণ হওয়ার নয়।
আল্লাহ তাআলা স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর আত্মার মাগফিরাত দান করুন।
হে আল্লাহ, আপনি স্যারের সকল দোষ-ত্রুটি ক্ষমা করে দিন।
সবাই স্যারের জন্য দোয়া করবেন।