03/09/2025
এক বাংলাদেশি ডাক্তার চাকরি না-পেয়ে লন্ডনে____ তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।
তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিলো____
'GET TREATMENT FOR £20____IF NOT CURED GET BACK £100'
সহজ বাংলায়: বিফলে মূল্য ফেরত সুদাসলে !
এক ব্রিটিশ আইনজীবী চিন্তা করল____১০০ পাউন্ড ধান্দা করবার এই সুযোগ। এ তো বাঙাল!
উকিল গিয়ে ডাক্তারকে বলল: "আমার জিহ্বায় কোনো কিছুরই স্বাদ পাই না, আমি কোনো স্বাদ বুঝতে পারি না, আমার চিকিৎসা করুন ।
ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল: "ওকে ৪২০ নম্বর শিশি থেকে তিন ফোঁটা খাইয়ে দাও তো!"
ঔষধ খাওয়ানোর পরপরই উকিল চেঁচিয়ে উঠল:"এটা তো কেরোসিন!"
ডাক্তার: "গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করে দিয়েছে, ২০ পাউন্ড দিন এখন।"
২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবে-চিন্তে উকিল দ্বিতীয় দিন আবার এল ডাক্তারের কাছে ।
উকিল: "আমার স্মৃতি কাজ করছে না ইদানীং, আপনি আমার চিকিৎসা করুন।"
ডাক্তার এবারও তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল: "তাকে ৪২০ নম্বর শিশি থেকে তিন ফোঁটা খাইয়ে দাও তো।"
খাওয়ানোর পরপরই উকিল রেগেমেগে একাকার। হিতাহিতবোধশূন্য হয়ে ক্রুদ্ধস্বরে বলল: "এই একই কেরোসিন তো জিহ্বায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল, ওই ৪২০ নম্বরের শিশি থেকেই!"
ডাক্তার: "এই তো কাজ হচ্ছে ঔষধে! স্মৃতি ফিরে এসেছে আপনার । বিশ পাউন্ড দিন এবার।"
টাকা উদ্ধারের আশায় এবং উপরন্তু প্রতিশোধের নেশায়____পরের সপ্তাহে আবারও এল উকিল ডাক্তারের তাঁবুতে। এবার চোখে কালো চশমা, হাতে সাদা ছড়ি।
উকিল: "আমি কিছু দেখতে পাচ্ছি না কয়েক দিন ধরে, আমার চোখ ভালো করে দিন।"
ডাক্তার: "এই চিকিৎসা আমার আওতার বাইরে, এই নিন ১০০ পাউন্ড"____বলে একটা নোট বাড়িয়ে দিলো।
উকিল খেয়াল করে দেখল____সেটা ৫ পাউন্ডের নোট। উকিল চেঁচিয়ে বলল: " আমার সঙ্গে প্রতারণা! এটা তো পাঁচ পাউন্ডের নোট!"
ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল: "আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে পুরোপুরি____এবার দয়া করে বিশ পাউন্ড দিন !"
সংগৃহীত