Pragati Kindergarten Sonagazi

Pragati Kindergarten Sonagazi Pragati Kindergaten Sonagazi is situated in Sonagazi in 1999. It is the best kindergarten in Sonagazi.

অনলাইন ক্লাস :প্রতি শনিবার, সোমবার, বুধবার : বাংলা, ইংরেজি ও বাওবি।প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার : গণিত ও বিজ্ঞান।...
04/06/2021

অনলাইন ক্লাস :

প্রতি শনিবার, সোমবার, বুধবার : বাংলা, ইংরেজি ও বাওবি।

প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার : গণিত ও বিজ্ঞান।

অভিভাবকগণ শিক্ষার্থীদেরকে সময়মত নিচে দেয়া লিংকে ক্লিক করে জয়েন করতে সহায়তা করুন।

Class-3
Link: https://meet.google.com/aet-uedq-uew

Class-4
Link: https://meet.google.com/pnb-ofix-gbk

Class-5
Link: https://meet.google.com/wqc-uwfw-isn

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

03/12/2020

সময় : ৩০ মিনিট । পূর্ণমান : ৩০

16/11/2020

সময় : ২০ মিনিট । পূর্ণমান : ২০

31/03/2020

জ্বর, সর্দি, কাশি বা করোনা সন্দেহে করণীয়....
❒ করোনা (Covid- 19) আক্রান্তের লক্ষণসমূহ:
• ১ম - ৩য় দিন
— জ্বর
— হালকা গলা ব্যাথা।
• ৪র্থ দিন
— গলা ব্যাথা
— গলা ভাঙা
— শরীরের তাপমাত্রা আরো বাড়া
— ক্ষুধাহীনতা
— মাথা ব্যাথা
— ডায়রিয়া।
• ৫ম দিন
— ক্লান্তি অনুভব
— মাংস পেশীতে ব্যাথা
— শুকনো কাশি।
• ৬ষ্ঠ দিন
— জ্বর
— কাশি বা শুকনো কাশি
— শ্বাসকষ্ট
— ডায়রিয়া অথবা বমি।
• ৭ম দিন
— উচ্চমাত্রায় জ্বর (১০০°ফারেনহাইটের বেশি)
— আরো বেশি কাশি
— সারা শরীরে ব্যাথা
— বমি, ডায়রিয়া
• ৮ম ও ৯ম দিন
— উপসর্গগুলো আরও জোরালো হবে
— জ্বর আরো বাড়বে
— শ্বাসকষ্ট বাড়বে
❒ এসব লক্ষণ উপস্থিত থাকলে,
● প্রথম কাজ - ঘরে থাকুন। বাজারে, মসজিদে, জামাতে, জুম'আয়, দাওয়াতে, ঘোরাঘুরি, হাসপাতালে, চেম্বারে, কারোর বাসায়- কোথাও যাবেন না।
● নিজে উপরের হাসপাতাল বা IEDCR এ যাবেন না। কারণ, করোনা IEDCR সরাসরি গেলে টেস্ট করেনা, বাসায় এসে স্যাম্পল নিয়ে যায়। বরং সরাসরি IEDCR হটলাইনে কল দিন - 01944-333222 অথবা 10655 (এই নাম্বারে আমাদের পরিচিত এক বোন রিসিভ করবেন)। করোনা চিকিৎসা বিষয়ে কথা বলার হটলাইন- 16263। আমাদের জানামতে, উনারা ফোন রিসিভ করেন।
তবে বাংলাদেশের প্রেক্ষিতে বাস্তবতা হল, যে পরিমাণ মানুষ কল দিচ্ছে, তাদের সবার টেস্ট করার সক্ষমতা IEDCR এর এখনও নেই। তাই আপনাকে ওরা বলবে বাসায় থাকতে, অবস্থা খারাপ হলে জানাতে। কারণ বেশিরভাগ রোগিই ভাল হয়ে যায় এই রোগে।
৩) ভাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা স্বত্ত্বেও সতর্ক হতে হবে যে, আপনার থেকে যেন কেউ আক্রান্ত না হয়। কারণ, আপনার থেকে কয়জন আক্রান্ত হবে আপনি জানেন না। এবং সেই আক্রান্তদের মাঝে বয়স্ক, ডায়াবেটিস বা অন্য কোন অসুখের রোগি থাকলে তারা মারা যাওয়ার রিস্ক অনেক বেশি। তাই অন্যকে আক্রান্ত না করতে সুস্থ না হওয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলো ফলো করুন-
➤ বাসায় অন্যদের থেকে আলাদা থাকুন, ২ মিটার দূরত্ব বজায় রাখুন, পারলে নিজের ঘরে একা থাকুন।
➤ হ্যান্ডশেক ও কোলাকুলি থেকে বিরত থাকুন।
➤ নিজের ঘরে একা খাবেন।
➤ বাসা থেকে বের হবেন না।
➤ ঘরেও মাস্ক পরবেন।
➤ হাচি, কাশি, সর্দির জন্য টিস্যু ব্যবহার করুন, ব্যবহারের পর টিস্যু পলিথিনে ঢুকিয়ে গিট দিয়ে ঢাকনিযুক্ত ময়লার ঝুড়িতে ফেলুন।
➤ হাত বারবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ধোবেন, বিশেষত হাচি, কাশি দেয়ার পর। প্রতিবার হাত ধোয়ার সময় কম পক্ষে ২০ সেকেন্ড ধুতে হবে।
➤ চোখ, নাক, মুখে হাত দেওয়া যাবে না। রোগীসহ বাসার বাকি সবার জন্য প্রযোজ্য।
➤ আলাদা বাথরুম ব্যবহার করলে ভাল। না পারলে বাথরুম ব্যবহারের পর ব্লিচিং পাউডার দিয়ে (২০ লিটার পানিতে ১ টেবিল চামচ পাউডার অনুপাতে) পরিষ্কার করে ফেলতে হবে।
➤ যিনি রোগীর পরিচর্যা করবেন, তাকেও মাস্ক পরতে হবে, যদি রোগীর কাছে যাওয়ার প্রয়োজন পড়ে। রোগীর সংস্পর্শে আসার পর সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলতে হবে।
➤ রোগী দুগ্ধদানকারী মা হলে বাচ্চাকে খাওয়ানোর আগে মাস্ক পরে নিবেন এবং সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন।
❒ জ্বর, ঠান্ডা, কাশি হলেই সেটা করোনা নয়। জ্বর, ঠান্ডা, কাশির জন্য নিচের প্রাথমিক চিকিৎসা অনুসরণ করুন:
Tab. Napa (Ace/ Renova/ Fast/ Reset) 500/ Tab. Napa Extend 665 (ভরা পেটে)
১+১+১ ---------------­-- যে বেলা জ্বর ১০০ ডিগ্রি ফা. এর উপরে থাকবে সেই বেলা খাবেন (গর্ভবতী মায়েরা Napa Extra এড়িয়ে চলুন)
Tab. Fexo/ Fenadin (120mg)
০+০+১ ---------------- ৭ দিন (হাঁচি/ সর্দি/ শুকনো কাশি থাকলে)
NOSOMIST Nasal drop (১ ফোটা করে প্রতি নাকের ছিদ্রে, নাক বন্ধ থাকলে)
লবঙ্গ চিবান, ২ বেলা রঙ চা খান (কাশির জন্য)।
এগুলোর সাথে গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।
শ্বাসকস্ট হলে, Inhaler Azmasol
২ চাপ করে নিতে পারেন। (অবশ্যই নিজের ইনহেলার ব্যবহার করবেন)
হাঁপানি রোগীরা বাড়িতে অবশ্যই নিজস্ব নেবুলাইজার মেশিন কিনে রাখবেন এবং Windel plus দিয়ে নেবুলাইজ করবেন। করোনার সমস্যা না কাটা পর্যন্ত অন্যের নেবুলাইজার, মাস্ক বা পাইপ ব্যবহার করবেন না।
প্রচুর পানি পান করুন, সবজি ও ভিটামিন সি জাতীয় ফলমূল খান (লেবু, কমলা, কাচামরিচ), দই খান। এসব খাবার রোগপ্রতিরোধক্ষমতা বাড়ায়, করোনা সংক্রমণ হলে এটিই সবচেয়ে দরকারি। >>>> [Alkof 200ml সিরাপ নেওয়া যেতে পারে] [Edited]
============================
❒ বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি হলে:
Syp.Napa /Ace /Reset/ Fast/ Renova
বাচ্চার ওজন প্রতি ১০ কেজির জন্য ১ চামচ করে রোজ ৪ বার দিন ( যদি জ্বর ১০০ ডিগ্রির উপরে উঠে)
Suppository Napa/ Ace/ Renova/ Fast
বাচ্চার ওজন ১০ কেজির জন্য ১২৫ mg মলদ্বারে দিন ( যদি জ্বর ১০২ ডিগ্রির উপরে উঠে)
হাল্কা কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছতে থাকুন যতক্ষণ পর্যন্ত জ্বর না কমে।
Syp Fenadin/Fexo/Fenofex/Fexofast
৬ মাস- ২ বছর পর্যন্ত- আধা চামচ দিনে ১ বা ২ বার দিন।
২ বছর- ৬ বছর পর্যন্ত- ১ চামচ করে দিনে ২ বার দিন।
৬ বছর - ১২ বছর পর্যন্ত- ১ বা ২ চামচ করে দিনে ২ বার দিন।
১২ বছরের উপরে হলে- Tablet Fexo (120mg) 0+0+1 দিবেন।
Afrin/ Rynex Nasal Drop (0.025%)
১/২ ফোটা, ২ নাকের ছিদ্রে, দিনে ৩ বার
>>>> [Alkof 200ml সিরাপ নেওয়া যেতে পারে] [Edited]
============================
উপদেশ:
• বাচ্চাসহ ঘরে অবস্থান করুন।
• হাত ধোঁয়ার অভ্যাস করুন
• বাচ্চাকে প্রচুর পানি পান করান।
• ফলমূল/ ঘরে তৈরি জুস খাওয়ান
• মাস্ক ব্যবহার করুন।
• হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন।
• পরিষ্কার - পরিচ্ছন্নতা বজায় রাখুন।
• সাধারণ ঠান্ডা কাশি সর্দি এমনিতেই ৭ দিনে সেরে যায়, ৭ দিনের পরেও উপসর্গগুলো না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।
❒ বাসায় চিকিৎসা নেয়া সম্ভব না হলে এবং, IEDCR এ যোগাযোগ করতে না পারলে করোনা 'সন্দেহে' শুধুমাত্র এই হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন। কারণ অন্যান্য হাসপাতালগুলোতে করোনা চিকিৎসার জন্য যথাযথ সামগ্রী নেই, তাই সেখানে গিয়ে শুধু শুধু হয়রানীর শিকার না হয়ে নিচের হাসপাতালে যান:
১। সংক্রামক ব্যাধি হাসপাতাল (Infectious Disease Hospital)
ঠিকানাঃ মহাখালী, ঢাকা।
২। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ এম ই এস বাসস্ট্যান্ড এর সামনে, হোটেল রেডিসনের বিপরীত পাশে, ঢাকা।
৩। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল
ঠিকানাঃ ঈশা খা এভিনিউ, রাজউক কলেজের পাশে, উওরা, ঢাকা।
মোবাঃ 01999-956290
৪। ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ বাবুবাজার ব্রিজ,পুরান ঢাকা।
ফোনঃ 02- 57390860
৫। রেলওয়ে জেনারেল হাসপাতাল
ঠিকানাঃ মতিঝিল আইডিয়াল স্কুলের বিপরীতে, ঢাকা।
৬। মিরপুর ১ মাতৃসদন হাসপাতাল
ঠিকানাঃ ১ নম্বর, মিরপুর, ঢাকা।
❒ সুস্থতা দেয়ার মালিক আল্লাহ, তার কাছেই দুয়া করুন:
• আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি দুয়া, তাওবা ও ইস্তিগফার করুন, দান-সাদাকাহ করুন।
• প্রতিদিন সুরা ফাতিহা ৭ বার পড়ার চেষ্টা করুন।
• ৩ বার ৩ কুল পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন।
• এই দু'আগুলো নিয়মিত পড়ুন:
• بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلاَ فِي السّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ. (৩ বার)
অর্থ: “আল্লাহ্‌র নামে; যাঁর নামের সাথে আসমান ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।”
• اَللَّهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ.
অর্থ: "হে আল্লাহ! আমি আপনার কাছে শ্বেতী, উন্মাদনা, কুষ্ঠরোগ ও সকল প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে আশ্রয় চাই।" (আবু দাউদ, তিরমিযি)
• لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ.
"আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, সুমহান। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী।" (সূরা আম্বিয়া : ৮৭)
• اَللّٰهُمَّ ارٌفَعَ عَنَّا الٌبَلَاءَ وَالٌوَباَءَ.
অর্থ : "হে আল্লাহ! আমাদের থেকে বালা-মুসিবত ও মহামারী উঠিয়ে নিন।"
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
লেখাঃ নিশাত তামমীম (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)
শেয়ার করুন, বন্ধুদের সাথে ইন শা আল্লাহ !
_
#ওহী (Seeking The Way To Jannah)

05/07/2018
16/06/2018

Eid Mubarak

15/04/2018
06/02/2018
প্রগতি কিন্ডারগার্টেন সোনাগাজী'র ছাত্র শাহারিয়া তানজীম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্...
26/12/2017

প্রগতি কিন্ডারগার্টেন সোনাগাজী'র ছাত্র শাহারিয়া তানজীম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটে প্রথম স্থান অর্জন করেছে।আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Address

Olama Bazar Road
Sonagazi
3930

Alerts

Be the first to know and let us send you an email when Pragati Kindergarten Sonagazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category