বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়-সোনাগাজী,ফেণী

  • Home
  • Bangladesh
  • Sonagazi
  • বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়-সোনাগাজী,ফেণী

বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়-সোনাগাজী,ফেণী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়-সোনাগাজী,ফেণী, School, www. facebook. com/bmmhhschool, Sonagazi.

ফেনী জেলার ইতিহাস।যারা ফেনী সম্পর্কে জানতে চান তারা দেখতে পারেন।
26/10/2019

ফেনী জেলার ইতিহাস।
যারা ফেনী সম্পর্কে জানতে চান তারা দেখতে পারেন।

History of Feni District | ফেনী জেলার ইতিহাস | Documentary | Bangladesh

11/01/2019

রাস্তার পাশে ফুটপাতে বসা খুচরা বিক্রেতা থেকে কখনো বরই কিনেছিলেন হেটে হেটে খাওয়ার জন্যে বা ৩/৪ বন্ধু একসাথে বসে আড্ডা দেয়ার সময় খাওয়ার জন্যে? অনেকে হয়তো কিনে থাকবেন। যারা কিনেছেন, যারা কিনেননি দুই পক্ষের জন্যেই বলছি। ধরে নিলাম মাত্র ৫টাকার বরই কিনেছেন এবং ৫টাকায় ২০/২২টা বরই পেয়েছেন আর বরই বিক্রেতা সেগূলো একটা ছেড়া পত্রিকায় মুড়িয়ে দিয়েছেন সাথে কিছু লবন-মরিচের মিশ্রন দিয়ে। সেখানকার সবগুলো বরই ফ্রেশ না, বড় না, মিষ্টি না এবংকি দেখতেও সুন্দর না। কিছু বড়, কিছু ছোট, কিছু পোকা ধরা, কিছু পাকা, কিছু কাচা, কিছু টক, কিছু দেখতে অসুন্দর, কিছু অনেক মিষ্টি, কিছু পচা ইত্যাদি......

আপনি একা কিনে খাবেন বা আরো কয়েকজন বন্ধু সহ নিয়েই খাবেন সবসময় একটা বিষয় লক্ষ করবেন বরই কিনে কোথাও বসে খাওয়ার সময় সর্ব প্রথম আপনি খুব সুন্দর, বড় এবং ফ্রেশ বরইটা বেছে নিবেন খাওয়ার জন্য, অন্যরাও তাই করবে। ফ্রেশ বরই খাওয়ার পর তুলনামূলক কম ফ্রেশগুলো ধরবেন খাওয়ার জন্য, পরবর্তিতে অপেক্ষাকৃত ছোটগুলো খাবেন, টক খাবেন, অসুন্দরগুলোও খাবেন। বরই যখন শেষের পথে তখন পোকা ধরাগুলোও ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন। একসময় দেখবেন ঐ ছেড়া পত্রিকাতে আর কিছুই অবশিষ্ট নেই। সব খেয়ে সাবাড় করে দিয়েছেন। একটা বিষয় আপনি মেনে নিতে বাধ্য হবেন যে, যদি কেউ আপনাকে সর্ব প্রথম কাগজটা খুলে বলত পোকা ধরা বরইটি বেছে নিতে, আপনি নিতে চাইতেন না, আপনি ভাবতেন আরো অনেক ফ্রেশ বরই থাকতে আমি কেন পোকা ধরা বরইটি নিব? অথছ সব ফ্রেশ বরই শেষ হওয়ার পরে আপনি ধীরে ধীরে অসুন্দর, পোকা ধরা, পচা গুলোর দিকে হাত দিলেন এবং সর্ব শেষে সেগুলোরও খাওয়াযোগ্য অংশগুলো খেয়ে সাবাড় করলেন। উদাহরণটা মূলত বরই না, যে কোন কিছু দিয়েই দেয়া যায়; মিলিয়ে নিন আপনার সাথে ঘটা বিষয়......

একটা পরিবারের সকল সদস্যকে সেই বরই বিক্রেতা থেকে কিনা ছেড়া পত্রিকায় মোড়ানো বরইয়ের সাথে তুলনা করে দেখুনতো। কেউ উগ্র হয়, কেউ হিংসাত্মক হয়, কেউ বেয়াদব হয়, কেউ দুধে ধোয়া তুলসি পাতা হয়, কেউ ভয়ংকর হয়, কেউ শান্ত হয়। আপনাকে বাছাই করতে বলা হলে আপনি আপনার জন্য সুবিধামত যে তাকে বেছে নিবেন এবং আপনি চাইবেন অন্যরা এই পরিবারে না থাকলেই ভালো হতো। মনে করুন সে নেই, তাহলে আপনি তার চাইতে একধাপ কম যে তাকে বেছে নিবেন। মনে করুন সেও নেই, তবে আপনি আরো একটু সহনীয় যে তাকে বেছে নিবেন।
পরিবার ছাড়াও কোন ফ্রেন্ড সার্কেলে ১০/১২ জন ফ্রেন্ড থাকলে সেখানে ২/৩ জন অসহনীয় থাকে, আমাদের মনে হয় এই দুইজন না থাকলে আমরা সবাই অনেক ভালোভাবে থাকতে পারতাম। আসলে ব্যপারটাকি তাই? ঐ দুইজন না থাকলে কি আমরা আসলেই ভালো থাকতাম? না। আমরা ভালো থাকতাম না। মূলত ঐ দুজন খারাপ/অসহনীয় পর্যায়ের দুইজন আছে বলেই বাকি ৮/১০ জনকে আমাদের ভালো লাগে। ঐ দুইজন না থাকলে ঠিকই বাকি ঐ ৮/১০ জন থেকে ২/১ জনকে খারাপ লাগবে। এই দুই একজন বাদ দিলেও বাকি ৫/৭ জন থেকে ২/১ জনকে খারাপ লাগবে। এইভাবে বাদ দিতে দিতে যখন ১০/১২ জনের সার্কেলের মধ্যে শুধু আপনি এবং আর মাত্র একজন রাখবেন, আপনি বিশ্বাস করুন বা না করুন অনেক ক্ষেত্রেই আপনার সেই বাকি একজনকেও খারাপ লাগবে যদিও ১০/১২ জন একসাথে থাকা অবস্থায় সেই জনকে আপনার বেস্ট মনে হতো কিংবা আপনার মনের মতো মনে হতো...

আপনি যখন অনেকগুলো ব্যক্তিকে বিচার করছেন তখন একজনের তুলনায় অন্যজন কতটা ভালো তা বিচার করছেন। সেখানে অবশ্য আপনার বিচার ব্যবস্থা কিছুটা নিরপেক্ষ ভুমিকায় থাকে। সবাইকে বিচার করে এসে আপনি যখন আপনি এবং অপরজনকে বিচার করছেন তখন আর আপনি নিরপেক্ষ নন। তখন আপনি আপনাকে শতভাগ পজেটিভ রেখে বাকি জনকে বিচার করছেন। এখানে একটা বিষয় মাথায় রাখা জরুরী, কেউ নিজে নিজের কাছে খারাপ না, সবাই নিজের কাছে নিজে পজেটিভ। যখন আমি এবং আমার সাথে সম্পৃক্ত একজনকে নিজের সাথে তুলনা করি তখন আমার সবকিছু শতভাগ পজেটিভ ধরেই করি, আর তাই সেও কোন এক সময় নেগেটিভ হয়ে যায় আর টিকে থাকি একমাত্র আমি !!

ফ্রেশ বরইটি যেমন আপনার, অসুন্দর পচা বরইটিও আপনার। যেটা থেকে যতটুকু অংশ প্রয়োজনীয় তা নিয়ে নিন। অপ্রয়োজনীয় অংশকে মাথায় না রেখে প্রয়োজনীয় অংশকে গ্রহন করে সামনে এগিয়ে চলুন। পরিবারটি আপনার, পরিবারের সকল সদস্য দেয়া হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি এখন যেই গ্রুপে রয়েছেন সেই গ্রুপটি শুধু মাত্র আপনার জন্যেই তৈরী হয়েছে। আপনি দু-চোখ বন্ধ করার পর ওসবের এই পৃথিবীতে আর কোন কাজ নেই। আপনার চারপাশের সবকিছুই আপনার জন্য...আপনি নেইতো সবকিছুই মূল্যহীন...শিক্ষা নিন সর্ব ক্ষেত্রে, সর্ব পর্যায়ে, পজেটিভ সাইড নিজের কাছে রাখুন, নেগেটিভ সাইড থেকে শুধুমাত্র ঐ শিক্ষা নিন যা আপনাকে সেই নেগেটিভ অংশের পজেটিভ হতে সাহায্য করবে...

28/11/2018
01/02/2017

সকল এস.এস.সি ও দাখিল পরিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য অনেক শুভ কামনা রই‌লো।

29/02/2016

মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলেতোমার জন্য তারা দুয়া করে, আর বেচে থাকলে তোমাকে ভালোবাসে।
___হযরত আলী (রাঃ)

05/01/2016

মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে,যাতে তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং বেঁচেথাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে।
------হযরত আলী (রাঃ)

একদিন টমাস আলভা এডিসন ঘরে এসে তাঁর মাকে একটি কাগজ দিলেন । তিনি তাঁকে বললেন, "আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমা...
21/12/2015

একদিন টমাস আলভা এডিসন ঘরে এসে তাঁর মাকে একটি কাগজ দিলেন । তিনি তাঁকে বললেন, "আমার শিক্ষক আমাকে কাগজটি দিয়েছেন এবং শুধুমাত্র আমার মাকে দিতে বলেছেন ।" যখন তাঁর মা চিঠিটি জোরে পড়া শুরু করলেন, তখন তার চোখ দিয়ে জল পড়তেই লাগলঃ "আপনার পুত্র মেধাবী । এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মত যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই । দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন ।" তাঁর মা মারা যাওয়ার অনেক বছর পরের কথা । তখন তিনি শতাব্দীর সেরা আবিষ্কারক। একদিন তিনি তাঁর পারিবারিক পুরনো জিনিসপত্র দেখছিলেন । একটি ডেস্কের ড্রয়্যারের কোণায় হঠাৎ তিনি একটি ভাঁজ করা কাগজ পেলেন । তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন । কাগজে লেখা ছিলঃ"আপনার সন্তান স্থুলবুদ্ধিসম্পন্ন । আমরা তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না ।" এডিসন কয়েক ঘণ্টা ধরে কাঁদলেন এবং ডায়েরীতে লিখলেনঃ "টমাস আলভা এডিসন একজন স্থুলবুদ্ধিসম্পন্নশিশু ছিলেন । একজন আদর্শ মায়ের দ্বারা তিনি শতাব্দীর সেরা মেধাবী হয়ে উঠলেন ।

10/12/2015

আবেগ দিয়ে আধুনিক সমাজে চলা যায় না....
ঠিক তেমনে উল্টোধারা য়,আবেগ ছাড়া একটা মানুষের সুন্দর জীবন গড়া যায়না.....
আর, যে কোন কিছু দৃড় ভাবে পাওয়ার আশা করো না....
তা না হলে, ভুল করেও যদি তা না পাও তাহলে ঐ মুহুর্তে যে পরিমান তোমার হৃদয়ে কষ্ট বয়ে আনবে যা মানসিকতার জন্য অতি ভয়ানক .... ....___MD. Abutaher

28/11/2015

বন্ধু হলো সেই ব্যক্তি যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়।

25/11/2015

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়
---------শেকসপীয়ার।

22/11/2015

"আমি জীবনের সর্বোচ্চ সুযোগটা কাজে লাগাতে নিজেকে সব সময় প্রস্তুত রাখি। কারন আমি জানি, আমার সুযোগ আসবেই এবং সেটা আমাকে সর্বোচ্চ ব্যাবহার করতে হবে।"
- আব্রাহাম লিংকন

16/11/2015

মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখত ও কান্না শুনতে পেত, তাহলে মৃত ব্যাক্তির জন্য না কেঁদে, নিজের জন্য কাঁদত !!
—বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)

Address

Www. Facebook. Com/bmmhhschool
Sonagazi
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়-সোনাগাজী,ফেণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category