Sonagazi Md. Saber Model Pilot High School

Sonagazi Md. Saber Model Pilot High School The oldest, historical high school in sonagazi. This school is the best one not only in academic res

26/06/2022
সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেলোয়ার হোসেন স্যার আজ রাত ১২:৩০ মিনিটে রাজধানীর এক...
05/12/2021

সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেলোয়ার হোসেন স্যার আজ রাত ১২:৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আমার প্রথম শিক্ষক গরু চরাতেন। কিন্তু স্যান্ডেলের ওপর শার্ট-প্যান্ট ইন করে ক্লিন শেভড হয়ে পড়াতে আসতেন। একদিন ফোন করে কাঁদ...
07/10/2021

আমার প্রথম শিক্ষক গরু চরাতেন। কিন্তু স্যান্ডেলের ওপর শার্ট-প্যান্ট ইন করে ক্লিন শেভড হয়ে পড়াতে আসতেন। একদিন ফোন করে কাঁদলেন, ‘বাবা, আমাকে একটা দারোয়ানের চাকরি দিতে পারো?’

আমি পারিনি। খবরে পড়লাম, স্কুলের ছাত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে বসেছেন তাঁরই শিক্ষকের চেয়ারে। পাশে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা প্রবীণ শিক্ষককে দেখে হায় হায় করে উঠেছিল মন। আমাদের সময়ে স্কুলের সেক্রেটারি ছিলেন একজন সাবেক শিক্ষক। সাইকেলে চেপে পরিপাটি লোকটি স্কুল পরিদর্শনে এসে যে সম্মান পেতেন, আজকাল তা অনেক মন্ত্রী-মিনিস্টারও পান না। স্কুলের ভালো-মন্দ তাঁরাই দেখতেন। কোনো উটকো মাস্তান শিক্ষকের ওপরে বসার সাহস পেত না।

শৈশবের শিক্ষক মানে গ্রিক দেবতা জানুস। তাঁর এক মুখে আদর-স্নেহের কোমলতা, অন্য মুখে শাসনের কঠোরতা। তাঁদের মনে হতো সবকিছুর ঊর্ধ্বে। তাঁদের কেউ ছোট করার কথা ভাবতেও পারত না। প্রধান শিক্ষক ছিলেন নামাজি ও নিষ্ঠাবান মানুষ। তাঁর ঘরে গেলে মনে হতো সবচেয়ে ক্ষমতাধর কারও সামনে দাঁড়িয়ে আছি। এখন দেখি দাপুটে নেতা শিক্ষকের গালে চড় মারছেন।

বগুড়া মিশন স্কুলটা ছিল আশ্চর্য রকম সুন্দর। ছোটবেলায় ওটাকেই মনে হতো আস্ত একটা পৃথিবী। যত পশ্চিমা উপন্যাস পড়েছি, কল্পনায় সেসবের আবহ ওইটুকু স্কুলের জগতেই এঁটে যেত। স্কুলের মাঠের পাশ দিয়ে হাঁটাপথের শেষে বড় দিদিমণির বাংলো, তার পাশে ব্যাচেলর শিক্ষিকাদের নিবাস। স্কুলের আঙিনা দিয়ে তাঁরা যখন হাঁটতেন, মনে হতো কী গরিমাময়, কী অসাধারণ! এখন ভাবি, কী করুণ আর মামুলি জীবন ছিল তাঁদের। অথচ শিক্ষকতার মহৎ জ্যোতির্বলয়ে ঢাকা থাকত তাঁদের মলিনতা, তাঁদের দারিদ্র্য। শেষ সম্বল ওই মহিমাটুকুও কেড়ে নিয়েছে একুশ শতক।



খ্রিষ্টান মিশনারি স্কুলের আলমারি থেকেই বই পড়ার শুরু। একদিন গল্প বলা ক্লাসে বড় দিদিমণি দাঁড় করিয়ে দিলেন। সেবা প্রকাশনীর অনুবাদে রবিনসন ক্রুশো উপন্যাসটা পড়া ছিল। কাঁপতে কাঁপতে সেই দ্বীপবাসী নিঃসঙ্গ মানুষটার গল্প বলা শুরু করলাম…আরেক দিন তিনি দেখে ফেললেন আমার আঁকা তিতুমীরের ছবি। ক্যালেন্ডারের পেছনের সাদা পাতায় পেনসিলে আঁকা। বললেন, ‘তুই এঁকেছিস! যা, ওই বড় দেয়ালে টাঙিয়ে দে।’ শিশুর লজ্জাকে এভাবে তিনি সাহস বানিয়ে দিলেন। বড় হয়ে, অনেক পরে গিয়েও ছবিটা সেখানেই পেয়েছিলাম।

হাইস্কুলের বণিক স্যার বাংলা ব্যাকরণ পড়াতেন। রাগীও ছিলেন, আবার ছিলেন তুমুল সরস। জন্ম থেকে তাঁর এক পা বাঁকানো ছিল। গৌরবর্ণের মানুষটি স্কুলে ঢুকতেন মাথা উঁচু করে। তাঁর শারীরিক অপূর্ণতাকেও মনে হতো তাঁর বিশেষ বৈশিষ্ট্য।

সাহিত্যের ক্লাস নিতেন সহকারী প্রধান শিক্ষক। ফরসা ছোটখাটো মানুষ। সাদা পায়জামার ওপরে সাদা খাটো পাঞ্জাবি বা হাফহাতা সাদা ফতুয়া পরতেন। তাঁর রহস্য একদিন আবিষ্কার করে ফেললাম। প্রায় বিকেলেই দেখতাম তিনি হেঁটে হেঁটে কোথায় চলেছেন। গোয়েন্দার মতো পিছু নিলাম। কী অদ্ভুত, তিনি কাছেরই ভাই পাগলা মাজার গোরস্থানে ঢুকছেন। কী ব্যাপার! সেখানে যে পাঠাগার, দাতব্য ঔষধালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র আছে, তিনি এসবের সেক্রেটারি। পাঠাগারটিতে ২০ থেকে ৩০ আলমারি বই ছিল। ছোটদেরগুলো শেষ করে বড়দের আলমারি হাতিয়ে পেলাম আবুল মনসুর আহমদের ফুড কনফারেন্স উপন্যাসটি। টুকটাক বই সংগ্রহ থেকে তিনি আমাকে নিয়ে গেলেন বইয়ের বিরাট দুনিয়ায়।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষকেরা খেটে খাওয়া মানুষই ছিলেন। পরিবার চালাতে হতো, মধ্যবিত্ত রুচির পোশাক পরতে হতো। চলনে-বলনে থাকতে হতো অনুসরণীয়। কী সামান্য বেতনে তাঁরা এত দায়িত্বের বোঝা বয়ে বেড়াতেন! কয়েক বছর আগের কথা। বেতনের দাবিতে আন্দোলনকারী এক শিক্ষক ঢাকায় এসে পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেন। তাঁর এক সহকর্মীর বুকে সাঁটা কাগজে লেখা ছিল, ‘দারুণ কষ্টের নির্বাক কারিগর এই বঞ্চিত শিক্ষকসমাজের দুঃখ ও দাবির কথা কি কেউ শোনার নেই?’



দারুণ কষ্টের ওই নির্বাক কারিগরেরা এখনো নির্বাক। নতুন শিক্ষকেরা উপেক্ষা পেতে পেতে মানুষ গড়ার প্রেরণা হারাচ্ছেন। লোভের আগুন আর দুর্নীতির যে জোয়ার দেশটাকে গ্রাস করেছে, তাতে পুড়ে বা সাঁতরে বিত্তের কূলে ওঠার চেষ্টা করলে কি তাঁদের দোষ দেওয়া যাবে? সরকারি কলেজের শিক্ষকেরা তা–ও কিছুটা সম্মান আর সচ্ছলতা পান। বিশ্ববিদ্যালয়শিক্ষকদেরও প্রতিষ্ঠা আছে। কারও কারও দাপটও কম না। কিন্তু দারুণ কষ্টের নির্বাক কারিগর যে প্রাথমিক স্কুলের শিক্ষকেরা, উন্নয়নের ঝলকানির মধ্যে তাঁরা দিনের জোনাকির মতো নিভে আছেন।

গ্রামের স্কুলে ইংরেজি শিক্ষক বইয়ের ভাষায় কথা বলতেন। ছাত্রছাত্রীদেরও বলতেন, আধুনিক হও, উন্নত হও। তিনিও প্যান্ট ছেড়ে লুঙ্গি ধরেছেন, চাষবাসও করেন। তাঁর ছাত্রছাত্রীরা যত প্রতিষ্ঠা পেয়েছে, আপন সন্তানেরা সেটা পারেনি; এই ভাবনা কি তাঁকে কষ্ট দেয়? সস্তা শ্রমের কারবার দিয়েই ধনী হচ্ছে ওপরতলার লোক। তারা চাইবে শিক্ষক গরিব থাকুন, হীনম্মন্য থাকুন, যাতে তাঁর ছাত্রছাত্রীরাও ওটাই শেখে। দেশে বা বিদেশে মাথা হেঁট করা দাসশ্রম দিতে যতটা লাগে, তার বেশি শিক্ষার দরকার শাসকদের নেই। তাঁদের কজনের ছেলেমেয়ে দেশে পড়ে? তাঁদের ঠেকাটা কোথায়?

এ লেখার সময় ছোট হতে হতে আবার আমি স্কুলপড়ুয়া বালক হয়ে যাচ্ছি। বুকে বই চেপে স্কুলে যাচ্ছি। ওই তো, দূর থেকে স্কুলের চাল দেখা যায়। সাইকেলে চেপে আমাদের পাশ দিয়েই, ওই তো চলে গেলেন রাশভারী প্রধান শিক্ষক। ওই তো গঞ্জের হাটে পেপার পড়ছেন রহমান স্যার। পরদিন সাধারণ জ্ঞানের ক্লাসে মজাদার তথ্য দিয়ে মুগ্ধ করে দেবেন আমাদের। ভাবছি, সেই সব শিক্ষক, সৈয়দ মুজতবা আলীর গল্পের সেই সাহেবের কুকুরের এক ঠ্যাঙের সমান মূল্যের মানুষটি আমার কে? আমাদের কে? দেশের কে?

আর আমরাই–বা কে? আমরাও কি ওই নেতার মতো বড় হয়ে ছোটবেলার শিক্ষকদের নিচে ফেলে ওপরে উঠিনি? প্রতিষ্ঠিত আমরাও কি হাতজোড় করিয়ে তাঁদের দাঁড় করিয়ে রাখছি না?

● ফারুক ওয়াসিফ লেখক ও সাংবাদিক

23/12/2017
মুহুরী প্রজেক্ট - Feni, Bangladesh
01/07/2017

মুহুরী প্রজেক্ট - Feni, Bangladesh

11/05/2016

রেজাল্ট কি?

26/05/2014

২০১৪ এস. এস. সি. পরীক্ষায় ছাবের পাইলট থেকে মোট এ+ পেয়েছে ৪২ জন (জেন. 27 + ভোক. 15) ।
দু'জন ফেইল করেছে ।
যারা এ+ পেয়েছ ও যারা পাস করেছ সবাইকে এক্স ছাবেরিয়ানদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ।
তোমাদের বড ভাইইয়া আপুরা আশাবাদী তোমরা ছাবের পাইলটের সুনাম রক্ষার্থে নিরলস চেষ্টা চালিয়ে যাবে ।

সোনাগাজীতে রবির 3জি সেবাসোনাগাজীতে ২৭/০১/২০১৪ এর সকাল থেকে বেসরকারি মোবাইল অপারেটর রবির ৩জি সেবা চালু হয়েছে।সোনাগাজীতে য...
27/01/2014

সোনাগাজীতে রবির 3জি সেবা

সোনাগাজীতে ২৭/০১/২০১৪ এর সকাল থেকে বেসরকারি মোবাইল অপারেটর রবির ৩জি সেবা চালু হয়েছে।সোনাগাজীতে যে কোনো মোবাইলে অপারেটর এর এটি এ প্রথম ৩জি সেবা।

>>oni

02/10/2013

আগামী ৪ অক্টোবর ২০১৩ তে মেডিকেল admission টেস্ট। সোনাগাজী ছাবের এর '১১ ব্যাচ এর অনেকে এবার তাঁতে অংশ নিচ্ছে। সবাই তাদের জন্য দুয়া করবেন। আমরা যেন এখান থেকে অন্তত ৫ জন ডাক্তার পাই।

Bangladesh's first wind generated power project has been put on operation on pilot basis with high rate of success in pr...
19/04/2013

Bangladesh's first wind generated power project has been put on operation on pilot basis with high rate of success in producing electricity.

"Electricity generated on trial basis from four windmills is connected with the distribution cable of Palli Biddut Samity providing uninterrupted additional power generation with the capacity of one MW per day for the last four months," The Bangladesh Observer quoted a Bangladesh Power Development Board ( PDB) source as saying on Saturday.

A total of four three-bladed windmills were installed at Muhari in Sonagazi thana,Feni district of Chittagong division, southeast of Bangladesh, with the assistance of Indian NEPC Company under the direct supervision of PDB.

The 50-feet (15-meter) tall windmills with the highest power production capacity of 225 KW each has been installed at a cost of 73.6 million taka (1.23 million US dollars), The Bangladesh Observer reported.

According to the report, PDB could produce 2,000 MW of power in the coastal belt installing 30 windmills per square km. The windmills that can be installed in the coastal belts can sustain 250 km per hour cyclonic storm.

At present 90 percent of the country's electricity is produced by natural gas. If the same amount of gas used in every year then the reserve of gas will be run out within 15 years.

Moreover wind energy is a clean energy source, cheaper to maintain, saves fuel and can give decentralized energy without generating pollutants, the report said.

Bangladesh has good opportunity in wind power because it has a 724 km long coastline and many small islands in the Bay of Bengal, where strong southwesterly wind and sea breeze blow in the summer months and there is gentle northeasterly wind and breeze in winter months.

Source: Xinhua

Address

Sonagazi

Telephone

1746754570

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonagazi Md. Saber Model Pilot High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category