জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sonagazi
  • জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসা

জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসা তালীমে দ্বীন, তাবলীগে দ্বীন, তাগলীবে দ্বীন।

📢 জরুরি নোটিশ 📢সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২৬ ই...
11/09/2026

📢 জরুরি নোটিশ 📢

সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শনিবার জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার সকল বিভাগের শিক্ষা কার্যক্রম যথারীতি আরম্ভ হবে, ইনশাআল্লাহ।

তাই সকল ছাত্র-ছাত্রীকে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

অভিভাবকদের প্রতি অনুরোধ:
আপনার সন্তানকে নিয়মিত ও সময়মতো মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করুন। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্র-ছাত্রীকে ইলমে দ্বীনের আলোয় আলোকিত করুন এবং তাদের শিক্ষা কার্যক্রমে বরকত দান করুন। আমিন।

মাওঃ মাঈনুদ্দিন সাহেব
পরিচালক, অত্র মাদ্রাসা

আলহামদুলিল্লাহ!গত ৭/৯/২৬ইং সোমবার  জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার নির্ধারিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ম...
08/09/2026

আলহামদুলিল্লাহ!

গত ৭/৯/২৬ইং সোমবার
জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার নির্ধারিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর মাদ্রাসার সম্মানিত মুহতামিম, মাওলানা মাঈনুদ্দিন সাহেব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও মূল্যবান নসিহত প্রদান করেন।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায়, আদব-আখলাক বজায় রাখা, উস্তাদদের সম্মান করা, পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া এবং পড়াশোনায় মনোযোগী হয়ে দ্বীনের পথে চলার জন্য আন্তরিকভাবে উৎসাহিত করেন।

আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্র-ছাত্রীকে নসিহতগুলো মেনে চলার এবং দ্বীন ও দেশ-জাতির কল্যাণে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করুন। আমিন।

01/09/2026

আলহামদুলিল্লাহ!

জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা ৩১/৮/২৬ ইং সোমবার থেকে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, মেধা ও প্রস্তুতির মূল্যায়ন করা হচ্ছে।

আমরা আশা করি, আমাদের প্রিয় শিক্ষার্থীরা নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করবে—
ইনশাআল্লাহ।

সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

খোনার তালুক মাদ্রাসা
দ্বীনি ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার প্রত্যয়।

জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষামূলক প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ...
31/08/2026

জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষামূলক প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র বোঝা, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

ইনশাআল্লাহ, এই প্রশিক্ষণ আমাদের প্রিয় শিক্ষার্থীদের আগামী পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

খোনার তালুক মাদ্রাসা
জ্ঞান, আদর্শ ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়।

10/08/2026

ডাকবাংলা–সোনাগাজী সড়কের শুক্কুরের দোকান থেকে খোনার তালুক পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

এতে এলাকাবাসী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে ভাঙা অংশে ইটের খোয়া দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার কাজ শুরু করা হয়েছে।

আলহামদুলিল্লাহ, এর ফলে আপাতত সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা হয়েছে।

এই জনকল্যাণমূলক কার্যক্রমটি জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার পক্ষ থেকে, মাওলানা মাঈনুদ্দিন সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে।

আল্লাহ তাআলা এই উদ্যোগকে কবুল করুন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ স্থায়ীভাবে দূর করার ব্যবস্থা করে দিন। আমীন।

জনস্বার্থে কাজ হোক—এটাই আমাদের প্রত্যাশা। ❤️

আলহামদুলিল্লাহ, আজ ১৮/৭/২৬ইং রোজ:শনিবার থেকে জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম সাময়িক...
18/07/2026

আলহামদুলিল্লাহ,
আজ ১৮/৭/২৬ইং রোজ:শনিবার থেকে জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হলো।

সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
আল্লাহ তাআলা যেন তাদের পরীক্ষা সহজ করে দেন, সঠিকভাবে উত্তর দেওয়ার তাওফীক দান করেন
এবং অর্জিত ইলমকে দ্বীন ও উম্মাহর কল্যাণে কবুল করেন।

رَبِّ زِدْنِي عِلْمًا

🤲 সকলের নিকট পরীক্ষার্থীদের জন্য দোয়ার আবেদন।

আলহামদুলিল্লাহ! 🌿জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী ছাত্র মোঃ মাহমুদুল হাসান (জিহ...
06/07/2026

আলহামদুলিল্লাহ! 🌿

জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসার হিফজ বিভাগের একজন মেধাবী ছাত্র মোঃ মাহমুদুল হাসান (জিহাদ) সল্প সময়ে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে।

এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং তার পরিবার, শিক্ষকবৃন্দ এবং আমাদের মাদ্রাসার জন্য এক গৌরবময় মুহূর্ত।

এই মহৎ সাফল্যের পেছনে রয়েছে তার নিরলস পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর বিশেষ রহমত।

মহান আল্লাহ যেন তার এই অর্জন কবুল করেন এবং তাকে কুরআনের আলো দিয়ে জীবনকে আলোকিত করার তাওফিক দান করেন। 🤲

তার প্রতি রইল আন্তরিক দোয়া ও শুভকামনা— ভবিষ্যতে সে যেন দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারে।

📖 "তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।"

#খোনার_তালুক_মাদ্রাসা #হিফজ_সম্পন্ন #মাশাআল্লাহ

✍️ সুন্দর হাতের লেখা শুধু লেখাই নয়, এটি একজন শিক্ষার্থীর পরিচয়।যার হাতের লেখা সুন্দর, তার খাতা দেখতে যেমন ভালো লাগে, ত...
23/06/2026

✍️ সুন্দর হাতের লেখা শুধু লেখাই নয়, এটি একজন শিক্ষার্থীর পরিচয়।

যার হাতের লেখা সুন্দর, তার খাতা দেখতে যেমন ভালো লাগে, তেমনি পড়তেও সহজ হয়।

সুন্দর হাতের লেখা ধৈর্য, যত্ন ও নিয়মিত অনুশীলনের ফল।

📖 আজকের অনুশীলনই আগামী দিনের সুন্দর হাতের লেখার ভিত্তি।

#সুন্দর_হাতের_লেখা #শিক্ষার্থী #লেখার_চর্চা #মাদ্রাসা_শিক্ষা #হাতের_লেখা_প্রতিযোগিতা ✍️📚

23/06/2026

🌙 মাগরিবের পর বই নিয়ে বসো, স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে যাও।

যে ছাত্র সন্ধ্যার সময়কে কাজে লাগাতে পারে, সে-ই পরীক্ষার হলে আত্মবিশ্বাসের সাথে কলম চালাতে পারে।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে ইলমে নাফে দান করুন। আমীন।

#ছাত্রজীবন ্জন #মাগরিবের_পর_পড়া 📖🤲

Address

রামচন্দ্র পুর, বক্তারমুন্সী, সোনাগাজী, ফেনী।
Sonagazi
3930

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামেয়া নূরীয়া বায়তুল কুরআন খোনার তালুক মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share