12/07/2026
📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
তাদরিসূল উম্মাহ মাদ্রাসার সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও প্রিয় শিক্ষার্থীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেকেন্ড মডেল টেস্ট মূল্যায়ন শেষে আজ থেকে আগামী ১৫ জুলাই ২০২৬ ইং পর্যন্ত মাদ্রাসার সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ, আগামী ১৬ জুলাই ২০২৬ ইং (রোজ বৃহস্পতিবার) থেকে যথারীতি মাদ্রাসার শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত তারিখে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
তাদরিসূল উম্মাহ মাদ্রাসা
ডাকবাংলা, সোনাগাজী, ফেনী