26/02/2026
প্রিয় অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
এতদ্বারা জানানো যাচ্ছে যে, আগামী রবিবার থেকে মাদ্রাসায় ১ম ক্লাস টেস্ট–২০২৬ শুরু হবে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার সময়সূচি নিম্নরূপঃ
🔹 প্লে থেকে ২য় শ্রেণি পর্যন্ত: সকাল ৯:৩০ মিনিট থেকে ১০:১৫ মিনিট পর্যন্ত (৪৫ মিনিট)।
🔹 ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি: সকাল ৯:৩০ মিনিট থেকে ১১:০০ মিনিট পর্যন্ত (১ ঘণ্টা ৩০ মিনিট)।
সকল শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশের জন্য কমপক্ষে ৩০ মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এছাড়াও জানানো যাচ্ছে যে, শনিবার মাদ্রাসার অফিস কার্যক্রম চালু থাকবে বেতন পরিশোধের এবং প্রবেশপত্র গ্রহনের সুবিধার্থে।
প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাই পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে।
সকলের আন্তরিক সুবিধা কামনা করছি।
#মাদ্রাসা_পরীক্ষা, , , #পরীক্ষার_প্রস্তুতি, , #সফলতা, , #শিক্ষার্থী, .