Physics Study, Khulna

Physics Study, Khulna Iqra Bangladesh ,Khulna

18/01/2022
06/01/2022

অনুধাবনমূলক প্রশ্ন

১। মাত্রা কাকে বলে?

উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।

যেমন : দৈর্ঘ্যের মাত্রা : L সময়ের মাত্রা : T ভরের মাত্রা : M

২। মাত্রা সমীকরণ কাকে বলে?

উত্তর : যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে।

যেমন—বলের মাত্রা সমীকরণ

[F] = [MLT-2]

৩। বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?

উত্তর : কোনো সংখ্যাকে 10 এর যেকোনো ঘাত এবং 1 থেকে 10 এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।

৪। ১ মিটার কী?

উত্তর : আলো শূন্য মাধ্যমে ১/২৯৯৭৯২৪৫৮ সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বলে।

৫। কেলভিন (1K) কী?

উত্তর : পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ১/২৭৩.১৬ ভাগকে ১ কেলভিন বলে।

৬। মিটার স্কেল কী?

উত্তর : পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। এর দৈর্ঘ্য ১ মিটার বা ১০০ সেন্টিমিটার। এ জন্য একে মিটার স্কেল বলে।

৭। ভার্নিয়ার স্কেল কী?

উত্তর : মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আরেকটি স্কেল ব্যবহার করা হয় তার নাম ভার্নিয়ার স্কেল। গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার এ স্কেল আবিষ্কার করেন। তাঁর নামানুসারে এ স্কেলের নাম ভার্নিয়ার স্কেল।

৮। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?

উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ।

৯। ভার্নিয়ার ধ্রুবক 0.05mm বলতে কী বুঝায়?

উত্তর : ভার্নিয়ার ধ্রুবক 0.05mm বলতে বোঝা যায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.05mm ছোট।

১০। ভার্নিয়ার সমপাতন কী?

উত্তর : বস্তুর দৈর্ঘ্য পরিমাপের সময় ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো একটি দাগের সঙ্গে মিলে যায় বা কাছাকাছি থাকে, ভার্নিয়ার স্কেলের ওই দাগের মানই হলো ভার্নিয়ার সমপাতন।

১১। পিচ (Pitch) কাকে বলে?

উত্তর : স্ক্রু-গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলকে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে যন্ত্রের পিচ বলে।

১২। লঘিষ্ঠ গণন (Least count) কাকে বলে?

উত্তর : স্ক্রু-গজের টুপির সাহায্যে বৃত্তাকার স্কেলটি মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে যন্ত্রের লঘিষ্ঠ গণন বলে।

১৩। যান্ত্রিক ত্রুটি কাকে বলে?

উত্তর : পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপজোখের জন্য ব্যবহৃত যন্ত্রে যে ত্রুটি থাকে সেটাই যান্ত্রিক ত্রুটি।

যান্ত্রিক ত্রুটি দুই প্রকার।

যথা—

(১) ধনাত্মক ত্রুটি

(২) ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি।



১৪। ভার্নিয়ার সমপাতন 6 বলতে কী বোঝো?

উত্তর : ভার্নিয়ার স্কেলের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে পুরোপুরি মিলে যায় অথবা কোনো দাগ যদি না মিলে, তবে যে দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, সে দাগই হবে ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার সমপাতন। সুতরাং ভার্নিয়ার সমপাতন 6 বলতে বোঝায় ভার্নিয়ার স্কেলের দাগটি প্রধান স্কেলের 6 দাগের সঙ্গে মিলে গেছে অথবা না মিললে 6 নম্বর দাগের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে।

১৫। অদিক বা স্কেলার রাশি কাকে বলে?

উত্তর : যেসব ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকনির্দেশের প্রয়োজন হয় না, তাদের অদিক রাশি বা স্কেলার রাশি বলে। দৈর্ঘ্য, ভর, দ্রুতি, শক্তি ইত্যাদি।

১৬। দিক রাশি বা ভেক্টর রাশি কাকে বলে?

উত্তর : যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদের ভেক্টর রাশি বা দিক রাশি বলে।

Address

Boyra, Khulna
Sonadanga
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physics Study, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Physics Study, Khulna:

Shortcuts

Share