28/07/2026
লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল-এর উদ্যোগে আয়োজিত অর্ধ-বার্ষিক প্রান্তিক মূল্যায়ণ পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সভা অত্যন্ত সুশৃঙ্খল ও সফল পরিবেশে সম্পন্ন হয়েছে।
সভায় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল, একাডেমিক অগ্রগতি, শ্রেণিকক্ষের পারফরম্যান্স, উপস্থিতি, নৈতিক বিকাশ এবং ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা বিষয়ে সম্মানিত অভিভাবকদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
এ আয়োজনকে সফল করতে উপস্থিত সকল সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান মতামতের জন্য লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল পরিবার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিদ্যালয় বিশ্বাস করে—বিদ্যালয় ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টাই একজন শিক্ষার্থীর সুন্দর চরিত্র, সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
ধন্যবাদান্তে,
লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুল 🌿