সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়

সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় Educational Institute

Future is here....
05/10/2021

Future is here....

সবুজ ছায়ায় ঢাকা সে পথ, থামায় সবার দ্বীপদ রথ। দুধার ঘেরা সবুজ সারি, কুশল শুধায় আগ বাড়িয়ে।আলসে চড়ুই, মিটমিটে চোখ, হায় তুলে...
27/09/2019

সবুজ ছায়ায় ঢাকা সে পথ, থামায় সবার দ্বীপদ রথ।
দুধার ঘেরা সবুজ সারি, কুশল শুধায় আগ বাড়িয়ে।

আলসে চড়ুই, মিটমিটে চোখ, হায় তুলে সে ভেংচে দু ঠোঁট। দেখলে পথিক ফুলিয়ে গা আড়মোড়া দেয় পাখ নাড়িয়ে।

ভোজন রসিক কাঠবিড়ালী, খায় সে বিনা নিমন্ত্রনে। লেজ উচিঁয়ে এগাছ ওগাছ দাপিয়ে বেড়ায় আপন মনে।

দুর আকাশের চিলের সারি, বলাকা বাজ পাখি যত। মাথার উপর উড়ে বেড়ায় গোত্তা খাওয়া ঘুড়ির মত।

সবুজ পথের সবুজ গান, জাগায় পথে প্রানেরই বান, যেন মরুর বুকে ঝর্না ঢুকে, ফোয়ারাতে যায় বেরিয়ে!

এই সবুজ পথের দৃশ্যপটে, নিত্য নতুন কিনা ঘটে, না দেখে সব দু চোখ ভরে সাধ্য যে কার যায় এড়িয়ে।

পথজুড়ে এই প্রান পসারীর, যেন একেকটা এক বইয়ের পাতা।

এমন হাজার বইয়ের ভাজে ভাজে জ্ঞান পথেরই সোপান গাঁথা।

সেই সবুজ পথের পথিক হতে, ঘর ছেড়ে নেয় দীক্ষা যে মন। অনন্তকাল সবুজ রবে, সে পথ সবুজ শিক্ষায়তন।

এইচএসসি ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের আর মাত্র ২ দিন বাকি! যারা এখনও আবেদন করেন নি বা পছন্দক্রম পরিব...
21/05/2019

এইচএসসি ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম পর্যায়ের ভর্তি আবেদনের আর মাত্র ২ দিন বাকি! যারা এখনও আবেদন করেন নি বা পছন্দক্রম পরিবর্তন করতে চান তাঁরা অতি দ্রুত করুন। ভর্তি সংক্রান্ত যে কোন সমস্যা কমেন্ট করে জানাতে পারেন।

একজন আবেদনকারী হিসেবে অথবা তার অভিভাবক হিসেবে আমাদের এই অনলাইন ভর্তির নিয়মাবলী জানা উচিত।

বোর্ড প্রদত্ত ভর্তি নির্দেশিকার স্ক্রীনশট ধারাবাহিকভাবে পড়ার সুবিধার্থে ক্রমানুসারে দেওয়া হয়েছে। নির্দেশিকার কোন বিষয়ে জিজ্ঞাসা থাকলে বা কোন অংশ বোধগম্য না হলে নির্দ্বিধায় জানাবেন।



বিশেষ দ্রষ্টব্য:

সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের একমাত্র ফ্যান পেইজ এটি। এই স্কুলের প্রত্যেক প্রাক্তন শিক্ষার্থীকে পেইজটিতে লাইক দিয়ে সক্রিয় থাকার অনুরোধ করছি।

13/10/2016

বর্তমানে নবম কিংবা দশম শ্রেনীতে পড়ছে এমন কেউ কি আছেন ...থাকলে একটু কস্ট করে কমেন্ট করবেন...

10/08/2016

১.যদি স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটি পরের দুই যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে তাহলে আপনার অনেক কিছু করে দেখানো এখনো বাকি।
২. যদি ইউনিভার্সিটিতে সিনেম্যাটিক আর্টসে ভর্তি হতে না পারা ছেলে আজকের ইনস্টিটিউট অফ সিনেমা লেজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হতে পারে তাহলে আপনিও কিছু একটা করে দেখাতে পারবেন।
৩. যদি নয় বছর বয়সে চাচাতো ভাইদের দ্বারা যৌন নির্যাতনের স্বীকার হওয়া দরিদ্র মায়ের কালো মেয়েটি একদিন টিভি লিজেন্ড অপরা উইনফ্রে হতে পারে তাহলে আপনি কেন নিঃশেষ হয়ে যাবেন?!
৪. যদি মাথায় ক্রিয়েটিভিটির অভাবের দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি পরবর্তীতে নিজেকে বিংশ শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট ডিজনিতে পরিণত করতে পারে তাহলে আপনিও বাদ যাবেন না।
৫. যদি ওয়েইট্রেসের কাজ করা সিঙ্গেল মাদার মহিলাটি নিজের লেখা পান্ডুলিপি নিয়ে ২৭ জন প্রকাশকের কাছে ঘুরে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের আট বছরের বাচ্চা মেয়ের অনুরোধে বই প্রকাশিত হওয়ার পর সেই বই হ্যারি পটার আর লেখিকার নাম জে কে রাওলিং হতে পারে তাহলে আপনার হতাশ হওয়ার মতো তেমন কিছু ঘটেনি।
৬. যদি চার বছর বয়স পর্যন্ত কথা বলতে না পারা, সাত বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধি হিসেবে ধরে নেয়া বালকটি একদিন আলবার্ট আইনস্টাইন হতে পারে তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন।
৭. যদি ছেলেবেলায় হরমোন ডেফিশিয়েন্সি, অপুষ্টির স্বীকার ছেলেটি যার বাবার চিকিৎসা করানোর মতো টাকা ছিলনা সে একদিন সাফল্যে আকাশ ছুতে পারা লিওনেল মেসি হতে পারে তাহলে আপনার সামনেও নিশ্চিত অনেক দরজা খোলা আছে।
৮. যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে ৫০ ডলারে বিক্রি করে দেয়া লোক, যার স্ত্রী অভাবের কারণে তাকে ছেড়ে দিয়েছিল সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে তাহলে আপনিও কিছু একটা হতে পারবেন।
৯. যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে তাহলে আপনারও অনেক কিছু করে দেখাবার বাকি আছে।
১০. যদি কালো হওয়ার কারণে শেতাঙ্গদের ট্রেনে জায়গা না পাওয়া ছোটখাট লোকটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে তাহলে আপনি কেন দমে যাবেন!?
১১. যদি সাতাশ বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে আসা লোকটি দেশের প্রেসিডেন্ট এবং নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলা হতে পারে তাহলে আপনিও নিশ্চয়ই থেমে যাওয়ার পাত্র নন।
১২. যদি দু’পায়ে সাত বার সার্জারি করা ছেলেটি, সবাই যার ক্যারিয়ার শেষ ধরে নিয়েছিল সে ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হতে পারে...
তাহলে আপনারও উচিৎ লম্বা একটা দম নিয়ে আবার কাজের মাঠে নেমে যাওয়া।
(Collected)

30/05/2016

যুগ বদলে গেছে...
মানুষ যখন স্বপ্ন দেখে মঙ্গলে যাওয়ার তখনো যদি কেউ পৃথিবীর কোন এক প্রান্তে গর্তে বসবাস করার চিন্তা করে তখন তাকে আমরা ব্যাকডেটেড বলি...
আজ যখন দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলোর ছাত্র ছাত্রীরা দেশ ছাপিয়ে বিশ্ব জয় করছে ঠিক তখন দেখি আমার স্কুলের ছেলেমেয়েরা আজও ঐ একাডেমিক পড়াতেই ব্যস্ত ....
যখন দেখি উত্তরবঙ্গের অজোপাড়াগায়ের ছেলেরা রোবট বানাচ্ছে তখন তোমরা কি করছো?
যখন ঢাকার ছেলেরা একটা জাতীয় সাইন্স ইভেন্ট এ নিজেদের জাত চিনাচ্ছে তখন?
যখন বরিশালের ছেলেরা বিতর্কে জাতীয় চ্যাম্পিয়ন তখন?
যখন যশোরের গ্রামের একটা স্কুল কালচারালে দেশ সেরা তখন?
ভাই রেজাল্ট করে কি হবে যদি না থাকে সৃজনশীলতা???
সবাই 3 idiots মুভিটা দেখ কিন্তু শিক্ষাটা নেও না......
পোস্ট:Nazmul hossain sajib

বিশ্ববিদ্যালয়ের এক ঝাক তরুণদের সমন্বয়েসীতাকুণ্ডের শ্রেষ্ঠ স্কুল্গুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগীতায় গড়ে তুলতে বিতর্ক কর্মশাল...
07/04/2016

বিশ্ববিদ্যালয়ের এক ঝাক তরুণদের সমন্বয়ে
সীতাকুণ্ডের শ্রেষ্ঠ স্কুল্গুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগীতায় গড়ে তুলতে বিতর্ক কর্মশালা আজ সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হল।

21/02/2015

একুশে ফেব্রুয়ারি
Grief Aiman

একুশে ফেব্রুয়ারি
_তুমি প্রভাত ফেরিতে বুকের উপর চালানো সেই গুলি,
__তুমি শহীদের স্মরণে গাওয়া মাতৃভাষার বুলি।

_ তুমি ছেলে হারা সেই হতভাগা জননী,
__তুমি প্রেরণা, এখনো তোমায় ভুলিনী।

_তুমি মায়ের শাড়ীর আঁচলে লেগে থাকা রক্তের দাগ,
__তুমি ন্যায্য দাবি আদায়ে রাজপথের সেই ডাক।

_তুমি রক্তে মাখানো সেই বিষাদময় দিন,
__তুমি দিয়েছ বাংলাকে কথা বলার স্বাধীন।

_তুমি প্রভাতফেরির জুতাহিন পায়ের ধুলি,
__তুমি বিশ্বরেকর্ড করা অসংখ্য কথার ঝুলি।

_তুমি খালি পায়ে শহীদ মিনারের সেই ফুল,
__তুমি গর্ব,তুমি স্বপ্ন,তুমি সমগ্র জাতির কুল।

19/02/2015

....মার্কেটিংয়ের একজন শিক্ষার্থীকে শিখানো হয় কিভাবে একজন ভালো মার্কেটার হবে,
খাটি বাংলায় হকার,
কিভাবে কাস্টমারদের কনভিন্স করা যায়
যেন তারা শুধু আমার পণ্যই কিনে...
..ম্যানেজমেন্টের শিক্ষার্থীদের শিখানো হয়
ইমপ্লয়দের প্রভাবিত করে কাজ উসুল করার
মাধ্যমে কিভাবে একজন বেস্ট ম্যানেজার হওয়া যায়..
..ব্যাংকিংয়ের স্টুডেন্টরা ভালো ব্যাংকার
হতে শিখে,আর টাকা পয়সার দেখাশোনা করা শিখানো হয়

ফিন্যান্সের শিক্ষার্থীদের......
..প্রতিটা কোর্সই এমনভাবে সাজানো যেন
শিক্ষার্থীরা এটাই শিখতে পারে কিভাবে একটা কোম্পানির ভালো একজন চাকর হওয়া যায়..
..আর্টসের অধিকাংশ সাবজেক্ট গুলোর
কোর্সও ঠিক এভাবে সাজানো যেন
তারা নিজেদেরকে সরকারী চাকর
ভাবতেই বেশি পছন্দ করে,
.বিবিএর কোন সাবজেক্টেই
শিখানো হয়না "'তুমি কিভাবে একটা কোম্পানির
মালিক হতে পারবে,কিংবা একজন
উদ্যোক্তা হতে পারবে",আর্টসের গুলোও
অনুরূপ ভাবে শিখায় না কিভাবে তুমি স্বাবলম্বী হতে পারবে,
..যে জাতি শুধু অন্যদের চাকর
হওয়া শিখে সে জাতি কিভাবে দেশকে সেরা পর্যায়ে যেতে পারবে??
...পড়াশুনা করা একটা স্টুডেন্টের এটাই বলা উচিৎ যে
I m not a job seeker,but i want to be a job giver,,,
...সে কথা বলার মত বুকের পাঠা আমাদের হয়নি,..কারণ আমাদের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ...নিজেকে চাকর নয়,মালিক ভাবতেই পছন্দ করা উচিৎ সবার...

12/02/2015

হাই স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম
ব্যাপার। এই বন্ধুত্ব সময়ের সাথে বাড়ে!
কমে না কখনো।

_____হুমায়ূন আহমেদ

11/01/2015

.....

__আমি একজন ছাত্র
দশম শ্রেণীতে পড়ি;
_সবার কথায় সাইন্স নিয়েছি
মাথায় আমার বাড়ি।।

__বীজগণিতে সেরা আমি
এ বি সি ডি যেখানে;
_স্কয়ার হবে না কিউব হবে
সমস্যা সেখানে।।

__ক্লাসের সেরা ছাত্র আমি
পড়ালেখায় ব্যস্ত;
_পরিক্ষার নাম্বার পেলে ভাবি
ফেল করিতে অভ্যস্ত।।

__বাংলা ইংরেজি হাতের নাগালে
পরিক্ষায় আসে যদি কমন;
_আসলে দেখি পরিক্ষার হলে
কমন কিছুই আসে নাই তেমন।।

__রসায়ন আমি মুখস্ত করেছি
সমস্যা হবে না আমি জানি;
_পরিক্ষার হলে প্রশ্ন দেখি
বিক্রিয়া গুলা কেভা করে দেই আমি।।

__মুখস্ত আমার ফিজিক্স বায়োলজি
সমস্যা নেই ফলে;
_প্রশ্ন দেখলে যাই ভুলে
পরিক্ষার হলে।।

BY:
Aiman

Address

Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category