Goal bathan High School - Kazipur,Sirajganj

Goal bathan High School - Kazipur,Sirajganj

Share

গোয়ালবাথান উচ্চ বিদ্যালয়ের খুটিনাটি

18/06/2024

ভালোবাসার আরেক নাম "গোয়াল বাথান উচ্চ বিদ্যালয়।"
❣️
একটি আদর্শ বিদ্যাপীঠ।

18/06/2024

ঈদ আনন্দে সৃতিটুকু আটকে থাক পরম মমতায়।। আড্ডা গানে মেতে থাকুক আমাদের প্রাণের বিদ্যালয় সব সময় সকল মূহুর্তে।
❣️গোয়াল বাথান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।❣️

18/06/2024

ঈদ আনন্দে ভাই-ব্রাদারদের সাথে মন খুলে আড্ডা দেওয়ার জন্য একমাত্র ভালোবাসার জায়গা "প্রাণের বিদ্যালয় 💞💞💞
❣️গোয়াল বাথান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন❣️

21/04/2023

গোয়াল বাথান উচ্চ বিদ্যালয় - কাজিপুর, সিরাজগঞ্জ এর পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক। 💌

29/03/2023

দিনের আলোয় নান্দনিক সৌন্দর্যে ঝলমলে গোয়াল বাথান উচ্চ বিদ্যালয় কাজিপুর সিরাজগঞ্জ। 🥰

Photos from Goal bathan High School - Kazipur,Sirajganj's post 10/03/2023

গোয়াল বাথান উচ্চ বিদ্যালয়ের রাতের ভিউ✌️
প্রাণের বিদ্যালয় ❤️

ছবি ঃ তুষার আহমেদ লিখন

Photos from Goal bathan High School - Kazipur,Sirajganj's post 09/02/2023

একাডেমিক ভবন;💕
গোয়াল বাথান উচ্চ বিদ্যালয় কাজিপুর, সিরাজগঞ্জ।

03/02/2023

ট্রেনের হর্ন ১১ রকমের, জানুন প্রতিটির আলাদা আলাদা অর্থ।

★ মোট ১১ রকমের হর্ন বাজে রেলে। এক একভাবে হর্ন বাজানোর অর্থ আলাদা আলাদা। বিভিন্ন কায়দায় হর্ন বাজিয়ে পৃথক পৃথক ইঙ্গিত দেন ট্রেনের চালক।
জেনে নিন কোন হর্নের কী অর্থঃ–

১। ওয়ান শট হর্নঃ— একবার সামান্য সময়ের জন্য হর্ন বাজানোর অর্থ, ট্রেন ইয়ার্ডে যাবে সাফাইয়ের জন্য।

২। টু শট হর্নঃ— সাধারণত ট্রেন ছাড়ার সময়ে এইভাবে হর্ন বাজানো হয়। মোটরম্যান এর মাধ্যমে গার্ডের কাছে ট্রেন ছাড়ার সিগন্যাল চান।

৩। তিন বার ছোট করে হর্ন বাজানোঃ— চালক কোনওভাবে ট্রেনের উপরে নিয়ন্ত্রণ হারালে বা ট্রেন থামাতে ব্যর্থ হলে এইভাবে হর্ন বাজিয়ে গার্ডকে সতর্ক করেন। তখন গার্ড ভ্যাকুয়াম ব্রেকের সাহায্যে ট্রেন থামান।

৪। চার বার ছোট করে হর্ন বাজানোঃ— এর অর্থ, ট্রেনে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার ফলে ট্রেনটি আর এগোতে পারবে না।
৫। একটা লম্বার পরে একটি ছোট হর্নঃ— এমন ভাবে হর্ন বাজিয়ে ইঞ্জিন স্টার্ট করার আগে মোটরম্যান গার্ডকে ব্রেক পাইপ সিস্টেম চালু করতে বলেন।

৬। দু’বার লম্বার পরে একটা শর্ট হর্নঃ— মোটরম্যান এর মাধ্যমে গার্ডকে ইঞ্জিনের কন্ট্রোল নিতে নির্দেশ দেন।

৭। এক টানা হর্নঃ— এর মাধ্যমে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয় ট্রেনটি পর পর বেশ কিছু স্টেশনে দাঁড়াবে না।

৮। থেমে থেমে দু’বার হর্নঃ— এর অর্থ ট্রেনটি কোনও রেলওয়ে ক্রসিং পার করছে।

৯। দু’টি লং ও শর্ট হর্নঃ— এর অর্থ ট্রেনটি ট্র্যাক বদল করছে।

১০। দু’টি শর্ট ও একটি লং হর্নঃ— এর অর্থ, কোনও যাত্রী চেন টেনে ট্রেন থামানোর চেষ্টা করেছেন।

১১। ছ’টি ছোট ছোট হর্নঃ— এর অর্থ, ট্রেনটি কোনও বিপদের মুখে পড়ছে। আপৎকালীন পরিস্থিতিতে এভাবে হর্ন বাজিয়ে সতর্ক করেন চালকরা।

পোস্ট: সংগ্রহীত।

14/01/2023

স্কুল-ত্যাগী সন্তানকে স্কুলে পাঠানোর পদ্ধতি (শেষ পর্ব-০৭)
১৮) স্পেশাল কেয়ার নেয় এমন স্কুলে পরিবর্তন করে দেখতে পারেন।
অনেক সময় অনেক স্কুলে দেখা যায় যে এক ক্লাসে প্রয়োজনের অতিরিক্ত ছাত্র পড়ানো হয়। হয়তো ক্লাসে বৈদ্যুতিক পাখা নেই, অথবা আপনার সন্তান টিচারদের শাসনের সাথে খাপ খাওয়াতে পারছে না, অথবা এমন কোন সমস্যা যা স্কুল ট্র্যান্সফার করলেই শেষ হয়ে যেতে পারে।
এমন পরিস্থিতিতে সন্তানের স্কুল পরিবর্তন করে দেখতে পারেন।

১৯) শুরুর দিকে স্কুলে অবস্থান করুন।
সাধারণত স্কুল জীবনের শুরুর দিকে বাচ্চারা স্কুলে যেতে দ্বিধা বোধ করে। কিছু কিছু বাচ্চারা ব্যাপারটাকে নিজে থেকে টেকেল দিতে পারে। কিন্তু কোন কোন বাচ্চা এই ধরণের পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। আপনার বাচ্চার ক্ষেত্রে এমন হলে তার সাথে স্কুলে যাওয়া লাগতে পারে।

হয়তো প্রথম কয়েক দিন তার সাথে ক্লাসেও থাকা লাগতে পারে। অনেক ছাত্রের আবার বাড়ী ত্যাগ করার দুশ্চিন্তায় পেয়ে বসে। ইংরেজিতে একে বলে, ‘Separation Anxiety.’ দ্যা স্কুল রান অনুসারে,

Children with mental health issues like anxiety often have difficulty going to school: 75 per cent of kids who suffer from separation anxiety refuse school.

অর্থাৎ, উদ্বিগ্নতার মতো মানুষিক স্বাস্থ্যগত পরিস্থিতি যে বালক-বালিকার আছে তাদের প্রায়ই স্কুলে যাওয়া কষ্টকর হয়: বিচ্ছিন্ন হওয়ার উদ্বিগ্নতায় যে বাচ্চারা ভুগে তাদের মধ্যে ৭৫ ভাগ স্কুল পরিত্যাগ করে।

ধন্যবাদ।

14/01/2023

স্কুল-ত্যাগী সন্তানকে স্কুলে পাঠানোর পদ্ধতি (পর্ব-০৬)

১৬) সন্তানের সাথে খোলামেলা আলোচনা করুন।
সন্তান যেন আপনার সাথে খোলামেলা ভাবে কোন অসুবিধা বা জটিল সমস্যা নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। তার সাথে এমন ভাবে মিশবেন যেন সে কোন সমস্যায় পরলে ব্যাপারটা আপনার কাছে চেপে না যায়।

তার কাছে জানতে চান কোন ব্যাপারটা তাকে স্কুলে এটেন্ড করার ব্যাপারে নির্লিপ্ত করে দিচ্ছে এবং আশ্বাস দিন যে, সমস্ত কিছু খুলে বললে আপনার জন্য সমাধান খুঁজে বের করা সহজ হবে।

হয়তো সহপাঠীরা তাকে নিয়ে বিদ্রূপ করে। হয়তো সে ক্লাসে সবার সামনে পাঠ্য নিয়ে কথা বলতে পারে না। এটাও হতে পারে যে, সে পড়া পারে না। হতে পারে টিচারের অগ্নিমূর্তি তাকে অস্বস্তিতে ফেলে দেয়।

এই সকল উপড়ে উল্লেখিত ব্যাপারগুলির কোনটি আপনার সন্তানের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করছে কিনা, তা কেবল আলোচনার মাধ্যমেই আপনি ভালোভাবে খুঁজে বের করতে পারবেন।

১৭) গোল্ডেন এ পাওয়ার জন্য মানুষিক চাপ সৃষ্টি করবেন না।

আমি এমন একজন মেয়ের কথা জানতাম যে কেবল স্কুল ত্যাগ করেনি, সে দুনিয়াটাই ত্যাগ করে ফেলেছিল। সে আর নিতে পারেনি। কারণ তার মা-বাবা চাচ্ছিল সে যেন আরও বেশি মার্ক পায়। শতকরা নব্বই পেয়েও তাদেরকে খুশি করানো যাচ্ছিলো না।

শেষে সে আত্মহত্যা করে বসে। কিন্তু অন্য সব সন্তানের পরিণতি যেন এমন না হয়। গোল্ডেন এ পেতে হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে এমন নয়। এক বার সম্ভবত ডঃ জাফর ইকবাল এমনটিই বলেছিলেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়াই লাগবে এমনটি কিন্তু নয়। আমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হইনি, তাতে আমার মন্দ যাচ্ছে না।

সত্যিকার অর্থেই জাফর ইকবাল স্যার এর মন্দ যাচ্ছে না। তিনি ডাক্তার-ইঞ্জিনিয়ার না হয়ে অনেক ভালো করেছেন। আমরা তাঁকে অনেক শ্রদ্ধার চোখে দেখি।

14/01/2023

স্কুল-ত্যাগী সন্তানকে স্কুলে পাঠানোর পদ্ধতি (পর্ব-০৫)

১৩)সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটান।
সন্তান মাবাবার টাচে থাকলে একরোখা কোন সিদ্ধান্ত নেওয়ার সময় চিন্তা করে। অর্থাৎ, যে সন্তান মা-বাবাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে সে তাঁদের ভালোলাগা, চিন্তাদ্বারা ও সিদ্ধান্তকে যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকে।

কিন্তু কখন এমনটি হয়? হয়তো সন্তানকে সময় দেওয়া হয়। কিন্তু কেবল সময় দিলেই হবে না। সময়ের গুণগত মান থাকতে হবে। তখন সে আপনাদের বাধ্যগত সন্তানের মতো থাকবে, স্কুলে যাবে এবং সব কিছু সময়মতো ও সঠিক ভাবে করবে।

কেমন হতে পারে কোয়ালিটি টাইম?
* অন্তত পক্ষে রাতের খাবার সবাই এক সাথে খান।
* ছুটির দিনে সন্তানকে নিয়ে বেড়িয়ে আসুন।
* সন্তানের বিশেষ করে ছোটদের সাথে খেলাধুলা করুন।
* বয়স অনুযায়ী তার সাথে বিভিন্ন গল্পে পারটিচিপেট করুন।

১৪) বাজে সঙ্গের ব্যাপারে সতর্ক থাকুন।
যে সকল গার্জিয়ান জানে না তাঁদের সন্তান কার সাথে চলাফেরা করে অথবা জানলেও এটা নিয়ে তাঁদের মাথা ব্যথা নেই- তাঁদের সন্তান বাজে সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই সম্ভাবনাও রয়েছে যে, এক সময় তারা স্কুল পরিত্যাগ করতে পারে।

তাই সন্তানের বন্ধুত্বের ব্যাপারে আপনাকে যথেষ্ট মনোযোগী হতে হবে।

১৫) পড়া-লেখাটাকে তার কাছে আনন্দের খোরাক বানিয়ে ফেলুন।
মানুষিক চাপ সৃষ্টি করে পড়ালেখায় বসিয়ে রাখলে সন্তান শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। তাই তাকে বুঝিয়ে দিন যে পড়ালেখাটা বোর হওয়ার মতো কোন বিষয় নয়; এটা আনন্দের অংশ।
তাকে সুন্দর ডিজাইনের একটা টেবিল বানিয়ে দিন। রিডিং রুমটা এমন দৃষ্টিনন্দন করে দিন যেন সে কেবল পড়ার ঘরেই বেশি সময় কাটাতে পছন্দ করে। আর বই পড়ুয়া ছেলে নিয়মিত স্কুলে যাবে, এটাই স্বাভাবিক।

14/01/2023

স্কুল-ত্যাগী সন্তানকে স্কুলে পাঠানোর পদ্ধতি (পর্ব-০৪)

১০) সন্তান যেন আপনাকে আদর্শ হিসেবে বিবেচনা করে।
যদিও এটা সরাসরি কোন কারণ নয়, তবু মা-বাবার সার্বিক অবস্থান দুর্বল হলে অনেক সময় সন্তান পড়ালেখার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। যেমন ধরুন একজন লোক এসএসসি পাস করেনি। আর তার বৌ সপ্তম শ্রেণি পর্যন্তও পড়েনি।

এমন পরিস্থিতিতে সন্তান কলেজ কিংবা ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করার মতো আগ্রহ খুঁজে পায় না। তাই বিয়ে করার সময় সুন্দরি মেয়ে খুঁজার আগে শিক্ষিত মেয়ে খুঁজুন। এবং নিজেও শিক্ষিত হয়ে যান, সমাজে একটা সম্মানজনক অবস্থান করে নিন।
তাহলে দেখবেন সন্তান মা-বাবার আদর্শকে মনে লালন করবে। পাশাপাশি সে এমন কোন কাজ, বিশেষ করে স্কুল ছেড়ে দেওয়ার চেষ্টা করবে না যাতে তাদের সম্মান ক্ষুণ্ণ হয়।

১১) ছুটি শেষ হওয়ার আগে থেকেই সিগন্যাল দিন।
ধরুন আপনার মেয়ের গ্রীষ্মকালীন ছুটি চলছে। অনেক দিন ছুটির পর খোলা হলে স্কুলে যেতে মন চায় না। তাই তাকে মানুষিক ভাবে প্রস্তুত করে তুলুন। ছুটি শেষ হওয়ার দুই বা তিন দিন আগে থেকেই বলুন, ‘তোমার তো স্কুল খোলার আর দেরি নেই, তুমি প্রস্তুত তো?

১২) জানান যে তার ভালো-মন্দ আপনাকে আনন্দিত কিংবা ব্যথিত করে।
স্কুলে যেতে চায় না এমন সন্তান স্কুলে গেলে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করুন। কথা ও অঙ্গভঙ্গি দিয়ে বুঝিয়ে দিন যে সে স্কুলে যাওয়ায় আপনি খুব খুশি হয়েছেন।

বিপরীতক্রমে সে স্কুলে না গেলে জানিয়ে দিন যে আপনি তার আচরণে কষ্ট পাচ্ছেন। কেননা তার স্কুলে যাওয়া কিংবা না যাওয়ার ওপর তার ভালোমন্দ নির্ভর করে। আর তার ভালোমন্দের প্রভাব পরে আপনার ওপর।

Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kazipur, Sirajganj
Sirajganj
6710

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00