খুকনী মডেল কোচিং

খুকনী মডেল কোচিং 🏫খুকনী মডেল কোচিং🏫

৬ষ্ঠ হতে ১০ম শ্রেণী পর্যন্ত

পরিচালক : মোঃ হাসিবুর রহমান

মোবাঃ ০১৭৯৭-৭৩৭৪৬৭

নোটিশ—এতদ্বারা অত্র কোচিং এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ আগস্ট ২০২৬ রোজ বুধবার, "পবিত্র ঈদ-ই-মিলাদুন্নব...
25/08/2026

নোটিশ—
এতদ্বারা অত্র কোচিং এর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ আগস্ট ২০২৬ রোজ বুধবার, "পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)" উপলক্ষে. কোচিং ছুটি থাকবে।

সেই সাথে জানানো যাচ্ছে, আগামী ২৭ আগস্ট ২০২৬ রোজ বৃহস্পতিবার হতে যথারীতি ক্লাস চলবে। ইনশাআল্লাহ।

স্টুডেন্টরা মনে রাখবা - জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্যে জীবন নয়! ✨
10/08/2026

স্টুডেন্টরা মনে রাখবা - জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্যে জীবন নয়! ✨

আগামীকাল সকাল ১০টায়~একটি ক্লিক—আর বদলে যাবে কত ঘরের পরিবেশ! কারও চোখে আনন্দের জল, কারও চোখে নীরবতা। শিক্ষার্থীরা নিজের ভ...
09/08/2026

আগামীকাল সকাল ১০টায়~
একটি ক্লিক—আর বদলে যাবে কত ঘরের পরিবেশ! কারও চোখে আনন্দের জল, কারও চোখে নীরবতা। শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে কাঁপবে, বাবা-মা সন্তানের মুখের দিকে তাকিয়ে দোয়া পড়বেন।

আজ রাতে অনেক ঘুমহীন চোখ শুধু একটি কথাই ভাববে—“হে আল্লাহ, মান-সম্মান রাইখো?”

তবে মনে রেখো, আগামীকাল শুধু রেজাল্ট বের হবে, তোমার ভবিষ্যৎ নয়। GPA-5 পেলে আলহামদুলিল্লাহ, আর না পেলেও জীবন থেমে যাবে না। কারণ তোমার মূল্য কোনো মার্কশিটের কয়েকটি সংখ্যায় মাপা যায় না।

ভয় পেয়ো না। দোয়া করো। মাথা উঁচু রাখো।
কাল যা-ই আসুক—তোমার গল্পটা সেখানেই শেষ নয়; বরং সেখান থেকেই নতুন করে শুরু। 🤍🤲

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ আগস্ট।সবার জন্য শুভ কামনা ❤️
27/07/2026

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ আগস্ট।
সবার জন্য শুভ কামনা ❤️

26/07/2026

SSC রেজাল্ট ৩০ জুলাই প্রকাশ হতে পারে। এবারও নেই গ্রেস নম্বর। ৩২ পেলে পাশ অথবা ৭৯ পেলে A+ করে দেয়া হবে না।

24/06/2026

অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী
১ জুলাই থেকে শুরু হবে এবং ১৬ জুলাই শেষ হবে।

17/05/2026

আজ এসএসসি 'সাধারণ বিজ্ঞান ও উচ্চতর গণিত' পরীক্ষা…
আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য আজ শেষ পরীক্ষা। শেষবারের মতো কলম ধরবে তোমরা, শেষবারের মতো পরীক্ষার হলে বসবে এই দীর্ঘ যাত্রার সমাপ্তি লিখতে।

আজ শুধু একটা পরীক্ষা না…
আজ তোমাদের স্বপ্ন, সাহস, নির্ঘুম রাত আর হাজারো ত্যাগের শেষ অধ্যায়।

বিশ্বাস করো, তোমাদের এই পথচলার প্রতিটি মুহূর্ত আমি অনুভব করেছি।
তোমরা যখন রাত জেগে পড়েছো, আমিও দোয়া করেছি।
তোমরা যখন ভয় পেয়েছো, আমি তোমাদের উপর বিশ্বাস রেখেছি।
তোমরা যখন ভেবেছো “পারবো তো?”, তখন আমি মনে মনে বলেছি—
“আমার স্টুডেন্টরা হারতে শেখেনি।”

আজ পরীক্ষার হলে যদি এক মুহূর্তের জন্যও হাত কাঁপে, মনে রেখো—
তোমার স্যার তোমার উপর অগাধ বিশ্বাস রাখে।
আজ যদি কোনো প্রশ্ন কঠিন মনে হয়, মনে রেখো—
তুমি এতদূর এসেছো মানে তুমি লড়াই করতে জানো।
খাতা কখনো খালি রেখে আসবে না।
শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে।
কারণ বিজয়ীরা কখনো মাঝপথে থেমে যায় না।

তোমাদের দিকে আজ তাকিয়ে আছে বাবা-মায়ের হাজারো স্বপ্নভরা চোখ…
হয়তো তোমার মা নামাজ শেষে আজও তোমার জন্য কাঁদছে,
হয়তো তোমার বাবা বাইরে শক্ত থাকলেও ভিতরে ভিতরে শুধু তোমার সফলতার অপেক্ষায়।
আর আমি…
আমি অপেক্ষা করছি সেই মুহূর্তটার জন্য,
যখন তোমরা ফিরে এসে বলবে—
“স্যার, আমরা পেরেছি!” ❤️

আজ খাতার পাতায় শুধু উত্তর লিখবে না,
লিখে আসবে তোমার সাহস, তোমার পরিশ্রম, তোমার স্বপ্নের গল্প।
এমনভাবে লিখবে, যেন বোর্ড খাতা দেখে বলে—
“এই ব্যাচ সত্যিই অন্যরকম!”

মনে রেখো—
তোমরা সাধারণ কেউ নও।
তোমরা সেই যোদ্ধা, যারা শত চাপ, ভয়, কান্না আর ক্লান্তির মধ্যেও হাল ছাড়োনি।

অগণিত দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইলো আমার প্রাণের SSC 2026 ব্যাচের জন্য।
ফিরে এসো জয়ের হাসি নিয়ে।
ইনশাআল্লাহ আজকের দিনটাই হবে তোমাদের বিজয়ের দিন। 🤍

ইতি তোমাদের
হাসিব স্যার

06/05/2026

ধর্ম পরীক্ষায় পাশের জনের দেখে ৩০ টা MCQ দাগানো পর জানতে পারি সে হিন্দু ধর্মের ছিল 😅💔

02/05/2026

সকলের গণিত পরীক্ষা ভালো হোক— আল্লাহ তায়ালার কাছে এই দোয়া করি, আমিন। 🤲

23/04/2026

এসএসসি ইংরেজি ১ম পত্রের প্রস্তুতি এখন থেকেই পরিকল্পিতভাবে শুরু করা জরুরি, কারণ হাতে খুব সীমিত সময় আছে। এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। তাই চাপ কম রেখে কার্যকরভাবে এগোনোর জন্য নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো—প্রয়োজনে নিজের সুবিধা অনুযায়ী সামান্য সমন্বয় করতে পারো, তবে ধারাবাহিকতা যেন না ভাঙে।

🟠 বৃহস্পতিবার (আজ রাত ১২টা পর্যন্ত) তোমার মূল ফোকাস থাকবে English 1st Paper-এর Seen Passage অংশে।
➤ Seen Passage: MCQ, Open Question, Fill in the gaps ভালোভাবে প্র্যাকটিস করো।
➤ নির্দেশনা: প্রতিটি প্রশ্ন নিজে নিজে লিখে অনুশীলন করবে, শুধু পড়ে গেলে হবে না।

🟢 শুক্রবার (২৪/০৪/২০২৬) ভোর থেকে দুপুর পর্যন্ত English 2nd Paper-এর গুরুত্বপূর্ণ টপিকগুলো আয়ত্তে আনবে।
➤ Short Composition, Formal Letter, Paragraph ভালোভাবে প্রস্তুত করো।
➤ নির্দেশনা: প্রতিটি টপিক থেকে অন্তত ১–২টা করে লিখে প্র্যাকটিস করো।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার 1st Paper-এ ফিরে আসবে।
➤ Matching & Rearrange নিয়ম বুঝে কয়েকবার প্র্যাকটিস করো।
➤ নির্দেশনা: ভুলগুলো খেয়াল করে ঠিক করার অভ্যাস গড়ে তুলবে।
রাতে হালকা ভাবে Completing Story পড়তে পারো।
➤ নির্দেশনা: মুখস্থ না করে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে।

🟣 শনিবার (২৫/০৪/২০২৬) সকালে ভোর থেকে দুপুর পর্যন্ত Poem ও Story থেকে Answering Questions প্র্যাকটিস করবে।
➤ নির্দেশনা: উত্তরগুলো ছোট, গুছানো ও প্রশ্ন অনুযায়ী লিখবে।
দুপুরের পর থেকে রাত ১০টা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো কভার করবে।
➤ Unseen Passage: Information Transfer ও Summary প্র্যাকটিস করো।
➤ Dialogue: নিয়ম অনুযায়ী কয়েকটি লিখে অনুশীলন করো।
➤ নির্দেশনা: গত ২ দিনের পড়া রিভিশন দাও এবং যেগুলো দুর্বল মনে হয় সেগুলো আবার লিখে ফেলো।

মনে রাখবে, যদি কোনো সময় চাপ বেশি মনে হয়, তাহলে টপিকগুলো একটু ভাগ করে নিতে পারো—এটাই স্মার্ট স্টাডি। কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া যাবে না। এই কয়েকদিনের ধারাবাহিক চেষ্টাই তোমার পরীক্ষার ফলাফলে বড় পরিবর্তন আনতে পারে। আত্মবিশ্বাস ধরে রাখো, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলো—ইনশাআল্লাহ ভালো ফল আসবেই।

Address

Khukni, Enayetpur
Sirajganj
6770

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুকনী মডেল কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share