UCC Shahjadpur

UCC Shahjadpur Admission & Academic Coaching Centre in Shahjadpur Sirajganj. UCC is a non-competitive organization

সেমিফাইনাল ও ফাইনালে নতুন বল "আল হিলম" ব্যবহার হবে
12/12/2022

সেমিফাইনাল ও ফাইনালে নতুন বল "আল হিলম" ব্যবহার হবে

26/09/2020
জ্যাক মার সাত উপদেশ৫ হাজার ১৩০ কোটি মার্কিন ডলারের মালিক এই চীনা উদ্যোক্তাকে বলা হয় স্টার্টআপ বিজনেসের রোল মডেল বা অনুকর...
20/09/2020

জ্যাক মার সাত উপদেশ

৫ হাজার ১৩০ কোটি মার্কিন ডলারের মালিক এই চীনা উদ্যোক্তাকে বলা হয় স্টার্টআপ বিজনেসের রোল মডেল বা অনুকরণীয় ব্যক্তি। ফরচুন ম্যাগাজিন তাঁকে এ সময়ের ৫০ জন মহান নেতার একজন হিসেবে আখ্যা দিয়েছে। আর ফোর্বসের দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন তিনি।

বিনিয়োগের ব্যাপারে যেমন ওয়ারেন বাফেটকে গুরু মানা হয়, তেমনি উদ্যোক্তারা কীভাবে নতুন উদ্যোগ খুঁজে বের করবেন, সে বিষয়ে তাঁর পরামর্শ যেন অব্যর্থ। এ ব্যাপারে দিয়েছেন সাত পরামর্শ। তার একটি না একটি ঠিক কাজে লেগে যেতে পারে হবু উদ্যোক্তাদের:

১। মানুষের সমস্যাগুলো সুযোগে রূপান্তরিত করা
জ্যাক মা একবার ইন্টারনেটে পানীয় খোঁজ করে দেখতে পান, চীনা কোম্পানির পানীয় সেখানে নেই। কেন ইন্টারনেটে চীনা পানীয় থাকবে না, সেটাই ছিল তাঁর উদ্বেগের কারণ। সেখান থেকে মা বুঝতে পারেন, বাজারে এ জিনিসের ঘাটতি আছে। আর সেই সমস্যা সমাধান করতে গিয়েই তিনি শুরু করেন ‘আলিবাবা’।

জ্যাক মার পরামর্শ, আশপাশের পৃথিবীর দিকে চোখ রাখতে হবে। কোথায় অসুবিধা হচ্ছে, মানুষ কী নিয়ে অভিযোগ করছেন, তা অনুধাবন করতে হবে। সমস্যা থেকে বের হয়ে আসতে পারে নতুন উদ্যোগের বিশাল সুযোগ।

পণ্য ও সেবা উন্নত করার বিষয়ে জ্যাক মা বিশেষ শক্তি বিনিয়োগ করেন। ক্রেতা ও কর্মী—দুই পক্ষের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয় আলিবাবা। জ্যাক মার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের লাইকও অনেক জরুরি। এই ক্ষুদ্র উপাত্ত থেকে তথ্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

২। ভবিষ্যতের দিকে নজর দিতে হবে
প্রযুক্তির যুগে মানুষের কাজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে যন্ত্র। জ্যাক মার পরামর্শ, এমন একটা কিছু খুঁজে বের করতে, যা এসব মেশিনের সমন্বয়ে কাজ করবে। তাঁর ভাষায়, ভবিষ্যৎটা আগেই আন্দাজ করে নিতে হবে।

৩। পণ্য ও সেবা উন্নত করতে হবে
পণ্য ও সেবা উন্নত করার বিষয়ে জ্যাক মা বিশেষ শক্তি বিনিয়োগ করেন। ক্রেতা ও কর্মী—দুই পক্ষের প্রতিক্রিয়াকে গুরুত্ব দেয় আলিবাবা। জ্যাক মার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের লাইকও অনেক জরুরি। এই ক্ষুদ্র উপাত্ত থেকে তথ্য নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

৪। প্রতিযোগিতায় ভয় পেতে নেই
প্রতিযোগিতাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার পক্ষে নন জ্যাক মা। তাঁর মতে, সামনে এগিয়ে যাওয়ার মনোভাব ধরে রাখতে হবে। কখনোই নিজের চেয়ে শক্তিশালী প্রতিযোগীকে ভয় পাওয়া যাবে না।

৫। বন্ধুর সঙ্গে ব্যবসা নয়
বন্ধুর সঙ্গে ব্যবসা করার চেয়ে যাঁদের সঙ্গে ব্যবসা শুরু করা হয়েছে, তাঁদের সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে। জ্যাক মা মনে করেন, ব্যবসা করতে সমমনা মানুষের প্রয়োজন, যে গুণ কাছের মানুষদের মধ্যে না–ও থাকতে পারে।

৬। একগুঁয়ে হওয়া জরুরি
২৪ জন মানুষের মধ্যে হয়তো একজন মানুষ বিশ্বাস করবে, তা–ও লেগে থাকতে হবে। জ্যাক মা যখন ইন্টারনেটে ব্যবসা করতে চেয়েছিলেন, তখন তাঁর একজন মাত্র বন্ধু পরিকল্পনাটা সম্ভব মনে করেছিলেন। মা যদি সংখ্যাগরিষ্ঠের কথা বিশ্বাস করে থেমে যেতেন, তাহলে ব্যাপারটা কেমন হতো।

৭। কৌতূহল ভালো
১৯৯৪ সালে জ্যাক মার বয়স ৩০ বছর, তখন তিনি কলেজশিক্ষক। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান এবং ইন্টারনেটে ব্যবসার বিষয়টি তখনই তাঁর মাথায় আসে। তিনি বন্ধু ও সহকর্মীদের এটি বোঝানোর চেষ্টা করেন। কেউই তখন বুঝতে না পারায় মা একাই চেষ্টা চালিয়ে যান। চেষ্টায় সফলতা এসেছে, দুবার বিফল হওয়ার পর ঠিকঠাক দাঁড়িয়ে যায় আলিবাবা।

সূত্র: স্টার্টআপ গ্রাইন্ড

27/06/2020

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছর অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি ও সমমান) দিন ও বিষয় কমিয়ে আ...

25/06/2020
২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ৫
07/04/2020

২৪ ঘণ্টায় ৪১ জনের করোনা শনাক্ত, মৃত ৫

সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসের ২য় সপ্তাহের রুটিন
03/04/2020

সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসের ২য় সপ্তাহের রুটিন

বাতাসে করোনা নির্মূলের যন্ত্র আবিষ্কার করে তাক লাগালেন বাঙালি গবেষককরোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফি...
31/03/2020

বাতাসে করোনা নির্মূলের যন্ত্র আবিষ্কার করে তাক লাগালেন বাঙালি গবেষক

করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা বিশ্ব এখন করোনা আতঙ্কে স্তব্ধ। গোটা বিশ্বে এই মরন ভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশী মানুষের, আক্রান্তের সংখ্যা প্রায় লক্ষাধিক। এই মরন ভাইরাসের প্রভাব পরেছে ভারতেও। ইতিমধ্যেই ভারতে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে ১৩০০ এর বেশী মানুষ। মৃত্যু হয়েছে ৩২ জনের। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে জারি করা হয়েছে ২১ দিনের লক-ডাউন। সাথে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে স্যানিটাইজেশনের কাজ কিন্তু তবুও আক্রান্তের সংখ্যা কমার নাম নেই।

এমতাবস্থায় দুই গবেষক এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যাতে বাতাসের মধ্যে থাকা করোনার জীবণুও নষ্ট হয়ে যায়। প্রথমবার এমন যন্ত্র আবিষ্কৃত হল দেশে । তাও আবার দুই বাঙালির হাত ধরে। করোনা মোকাবিলায় এমনই একটি যন্ত্র আবিষ্কার করেছে আইআইটি খড়গপুরের বাঙালি ডা. দেবায়ন সাহা ও এইমসের গবেষক শশী রঞ্জন। দেশ থেকে করোনা নির্মূল করতে এই আবিষ্কার নিঃসন্দেহে উল্ল্যেখযোগ্য ভূমিকা নেবে বলেই আশা গবেষকদের।

এই দুই গবেষকের দাবি এই মারণ ভাইরাসকে সমূলে উপড়ে ফেলার ক্ষমতা রয়েছে এই অভিনব যন্ত্রটির। তাঁদের তৈরি যন্ত্রটির নাম দেওয়া হয়েছে “এয়ালেন্স মাইনাস করোনা”। এই যন্ত্রটি কিভাবে কাজ করবে সেটাও তারা জানিয়েছেন, তারা বলেন – এই যন্ত্রটি থেকে ফোঁটা ফোঁটা জল বেরিয়ে বাতাসকে পরিষ্কার করবে। তবে সাধারণ জল নয়, ব্যবহৃত হবে আয়নযুক্ত জল। এই জল COVID-19-এর সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন নিস্তেজ হয়ে পড়বে । শশী রঞ্জন বলেন, “বৈজ্ঞানিক গবেষণার পর বুঝেছি অক্সিডেশনের (ইলেকট্রনের পরিমাণ কমিয়ে) মাধ্যমেই গোটা শহরকে সবচেয়ে ভালভাবে পরিসুদ্ধ করা সম্ভব।” এখন দেখার বিষয় করোনা মোকাবিলায় কতটা কার্যকর হবে এই যন্ত্রটি।

Address

Monirampur, , Shahjadpur
Sirajganj
6770

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

01780373803

Alerts

Be the first to know and let us send you an email when UCC Shahjadpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to UCC Shahjadpur:

Shortcuts

Share