07/08/2020
#আমাদের_একটা_শুক্রবার_ছিল !
ইশ!! এমন শুক্রবার যদি আবার ফিরে আসতো!!!
সকালে ঘুম থেকে উঠে পড়া রেডি করার তাড়া ছিল! সকাল ৯টায় মুগলি দেখার রুটিন ছিল! ১০টায় ফুটবল খেলার টাইমিং ছিল! বাসার পাশের মাঠগুলোতে জমে যেত বাচ্চারা! দুপুরে জুম্মায় দুস্টামি ছিল, মিলাদ এর জিলাপির লোভ ছিল! এখন কেউ মসজিদে হাসে না!
সিনেমায় জসিম- রুবেলের নাম নিলেই হই হই পড়ে যেত, ফারুক আলমগীর নাম শুনলেই ফোন করা বা স্ট্যাটাস দেয়া লাগত না, ব্যাট হাতে মাঠে ভীড় জমত!
শর্টপিচ ক্রিকেটে পাচ ছয় ম্যাচের খেলাতে টস হত মাত্র একবার ! তাও একদম প্রথম ম্যাচে! টস জিতলে ফিল্ডিং কখনো নিয়েছে মনে পড়ে না! কিসের MS DHONI মুভি! খেলাতে বাজি চলত হারাপার্টির দেয়া পাঁচ লিটার কোক নয়তো সবাই মিলে হোটেলে বিকেলের নাস্তা!
পড়ার সময়সূচী মাগরিব আজানের পর থেকে আর রান্নাঘর থেকে মায়ের জিজ্ঞাসা পড়ায় শব্দ নাই ক্যান!
জীবনে কত লাখ ছেলে কখনওই ডাঃ ইঞ্জিনিয়ার হতেই চায় নাই বরং চেয়েছিল ম্যাগগাইভার নামের রিচার্ড ডেন এন্ডারসন হতে! HD প্রিন্ট নয়! এন্টিনার বাঁশ ঘুড়িয়ে চিল্লায়ে বলা হতো “এখন হইছে? দেখা যাচ্ছে?"
সাদাকালো চরিত্রগুলো ছেলেবেলাকে কাঁদিয়েছে!
টিফিনবক্সে কি ব্যাপার না, স্কুল ছুটির ঘন্টা বাজলেই সুখ হতো! ইউটিউব ফেসবুক স্মার্টফোন নয়; পছন্দ ছিল নষ্ট ক্যাসেটের ফিতা দিয়ে ঘর সাজানো! ক্রিকেট, ফুটবল, মার্বেল,লাটিম, ঘুড়ি উড়ানো, লুকোচুরি, এরোপ্লেন ব্রান্ডের টেনিস বলে সাত চারা, বোমবাস্টিং!
আহ! শুক্রবার! তুমি আমার ছিলে! আপন ছিলে!
Feeling: ছোটবেলা ☺☺