Our Story
সিটেট ইনষ্টিটিউটে বর্তমানে ৬ টি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড পরিচালিত ৬ মাস ব্যাপি ৮টি সেমিষ্টার বিশিষ্ট কোর্স। এখানে ৭ সেমিষ্টার বিভিন্ন থিওরী ও ব্যাবহারিক বিষয়ের উপর ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শেষের ৮ম পর্বে বিভিন্ন কলকারখানায় বাস্তব কর্মক্ষেত্রে ৬ মাসের ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং করার পরে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহন করে সনদ পাওয়া যায়। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিকের পরীক্ষা একই বোর্ডের অধীনে একই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সকল সরকারি-বেসরকারি পলিটেকনিকের সনদের মান সমান এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদ একটি সরকারি সনদ।বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালা মোতাবেক যে কোন বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় নূন্যতম ২.০০ গ্রেড পয়েন্ট নিয়ে উত্তীর্ন শিক্ষার্থীরা সিটেট ইনষ্টিটিউটের যে কোন বিভাগে ভর্তির সুযোগ পাবেন। সর্বশেষ নীতিমালা মোতাবেক 2010 সাল বা তার পরে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ইংরেজী মাধ্যমের যেসকল শিক্ষার্থী নূন্যতম এতটি বিষয়ে D গ্রেড ও গণিতসহ দুটি বিষয়ে E গ্রেড নিয়ে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে।
যেসকল শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি নূন্যতম ২.৫ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৩য় সেমিষ্টারে ভর্তি হতে পারবেন। (২০১৬ প্রবিধান মোতাবেক)
যেসকল শিক্ষার্থী এইচএসসি (বিএম/ভোক) নূন্যতম ২.০০ পয়েন্ট নিয়ে পাশ করেছেন তারা সরাসরি যে কোন বিভাগে ৪র্থ সেমিষ্টারে ভর্তি হতে পারবেন। (২০১৬ প্রবিধান মোতাবেক)