15/08/2023
Rabindra University, Bangladesh
Rabindra University is a public university of Bangladesh. It is located in Shahjadpur Upazila of Sirajganj.
The program will be started in the university from the 2017-18 session. Prime Minister Sheikh Hasina laid the foundation stone of the university on Public & Government Service in Shahzadpur, Sirajganj, Bangladesh
15/08/2023
21/05/2023
Rabindra University is calling for Papers from Research Scholars and Academicians for the International Conference on the Art of Social Changes (ICASC 2023).
For details, visit us on: http://www.rub.ac.bd/conference
#রবি #রবীন্দ্রবিশ্ববিদ্যালয়
19/09/2022
আজ (১৯ সেপ্টেম্বর ২০২২) সকাল ১০:৩০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে "বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ভাবনা: বর্তমানে প্রাসঙ্গিকতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সেমিনারে সভাপতির ভাষণে বলেন, আজকের যুবসমাজকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তা না হলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন অর্থবহ হবে না; অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন সেটির বাস্তবায়নও সহজ হবে না।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ আহমদ, এবং আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন।
19/09/2022
দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না
১৭ সেপ্টেম্বর (শনিবার) ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ সামিট-২০২২ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি অর্থবহ হতে পারে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান হয়ে যুব সম্প্রদায় বাংলাদেশের উন্নয়নের কাজে যুক্ত হয়েছে সেটি ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বড়ো অর্জন। সংগঠনটি মুক্তিযুদ্ধের পক্ষে যুবকদের নিয়ে কাজ করে দারিদ্র্য বিমোচন, নারীর অধিকার, জলবায়ু পরিবর্তন, ব্লু ইকোনমি, আইসিটির বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা যায়-- এগুলো নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
রবি উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে যুবকদের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও পূর্ণবাসন কার্যক্রম সম্পাদন যুবকদের অসীম ক্ষমতাকে মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, নতুন বিশ্বপরিস্থিতে চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশকে একটি নতুন যুদ্ধের সম্মুখীন করেছে। যে যুবকটি ল্যাপটপ হাতে নিয়ে বাংলাদেশকে পরিচিত করেছে, নতুন মার্কেট খুঁজে বেড়াচ্ছে, সৃষ্টি করছে কর্মসংস্থান এবং এগিয়ে নিচ্ছে প্রবৃদ্ধিকে, সে যুবককে আমি বীরের মর্যাদা দিতে চাই।
উপাচার্য মহোদয় আরও বলেন, যুবকদের মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। এ কথাটি মনে রাখতে হবে যে, দেশপ্রেম ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির অর্থবহ হতে পারে না। তিনি বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার এই চেতনা ভুলে গেলে আমাদের চলবে না। আমরা যদি এই চেতনাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি তাহলেই বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য আরমা দত্ত এবং সংসদ সদস্য এ এফ এম ফখরুল ইমাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহা পরিচালক আজহারুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিওয়াইডিএফ- প্রধান নির্বাহী সংগঠক অমিও প্রাপন চক্রবর্তী।
17/09/2022
https://www.newsg24.com/education-news/6137/
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস অনুষ্ঠিত সিরাজগঞ্জ: শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্দ্যোগে ক্যারিয়ার ইনসাইটস বিষয়ক সেমিনার অন...
11/09/2022
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের দাবায় বিজয়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আজ ১১ই সেপ্টেম্বর (রবিবার) মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।
একই সাথে সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের দাবায় বিজয়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
আজ ১১ই সেপ্টেম্বর (রবিবার) মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দাবা খেলার প্রথম রাউন্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সকাল ৯.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত খেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জয় লাভ করে।
একই সাথে সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির মধ্যে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-১ গোলে ড্র করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।
10/09/2022
A Football Match
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় vs ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
Playground, Beribadh, Mirpur 2, Dhaka.
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২
07/09/2022
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক কর্মশালা গতকাল ০৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম স্যার। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ স্যার উপস্থিত ছিলেন।
03/09/2022
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ ০৩ সেপ্টেম্বর ২০২২, বিকাল ০৩:৩০ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ। মতবিনিময় সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সংকট, চ্যালেঞ্জ, অসুবিধাসমূহ পর্যালোচনা করা হয়। এছাড়াও কিভাবে বাংলাদেশে গুণগত মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রবর্তন করা যায় সে বিষয়ে আলোচকবৃন্দ আলোকপাত করেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এ সভায় উপস্থিত ছিলেন।
এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান।
01/09/2022
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা
বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অংশগ্রহণকারী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দলসমূহ ঘোষণা করা হয়েছে। দল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
অনুষ্ঠানের শুরুতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দলসমূহের একটি স্মারক মাননীয় উপাচার্য মহোদয়ের হাতে তুলে দেন উক্ত স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেন্টর বিজন কুমার।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলসমূহের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
৩১ আগস্ট ২০২২ তারিখ বিকেল ০৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাকক্ষে বঙ্গবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান এবং সকল দলের ক্যাপ্টেন উপস্থিত ছিলেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Shahjadpur-Khukni Road
Sirajganj
6770
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |