Zia Cyber Force - ZCF - Sirajganj

Zia Cyber Force - ZCF - Sirajganj সত‍্য প্রচারে সদা জাগ্রত জাতীয়তাবাদ ZCF

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ সিরাজগঞ্জ জেলার আংশিক পুর্নাঙ্গ কমিটির অনুমোদন।
27/09/2025

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ সিরাজগঞ্জ জেলার আংশিক পুর্নাঙ্গ কমিটির অনুমোদন।

02/09/2025

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ সিরাজগঞ্জের উদ্যোগে বিএনপি’র ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ||

জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জের  উদ্যোগে  বিএনপি’র ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ)  সিরাজগঞ্জের...
02/09/2025

জিয়া সাইবার ফোর্স সিরাজগঞ্জের উদ্যোগে বিএনপি’র ৪৭'তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সিরাজগঞ্জের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ) বিকেলে এস.এস.রোডস্থ জিয়া সাইবার ফোর্স অস্থায়ী কার্যালয়ে হতে -বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে - সিরাজগঞ্জ শহরে
আনন্দ শোভা যাত্রা ও মিছিল বের করে। এর আগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং দোয়া করা হয়। বিকেলে জিয়া সাইবার ফোর্স নেতাকর্মীরা একটি শোভাযাত্রা প্রদর্শন করে এবং জেলা বিএনপি'র আয়োজিত র‍্যালিতে অংশ গ্রহন করে।

এসময়ে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক আহসানুল কবীর বাবু এঁর নেতৃত্বে উক্ত আনন্দ শোভা যাত্রা ও মিছিলে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ আলম, সহ দপ্তর সম্পাদক হুমায়ু কবীর আফ্রিদী, সদস্য মীর আকাশ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ।

আনন্দ শোভা যাত্রা শুরুকালে নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৮খ্রিঃ ১ সেপ্টেম্বরে- জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দুঃশাসনের মধ্যেও দুর্বার আন্দোলনের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া অদম্য সাহসের প্রতীক হয়ে আছেন।’ একই সঙ্গে প্রতিষ্ঠার পর থেকে শহীদ হওয়া বিএনপি নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রতিষ্ঠার পর থেকে দলটি চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, আবার দীর্ঘ সময় কাটিয়েছে আন্দোলনের রাজনীতিতে। গত দেড় যুগ রাজপথে থেকেই ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন দলটির নেতা-কর্মীরা।
১৯৮১ খ্রিঃ জিয়াউর রহমান হত্যার পর দলের নেতৃত্বে আসেন খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনে জয়ী হয়ে ১৯৯১ সালে বিএনপি বিপুল সমর্থনে সরকার গঠন করে। পরবর্তী সময়ে ১৯৯৬ ও ২০০১ সালেও ক্ষমতায় আসে দলটি। বিগত ১৬/ ১৭ বছরে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগ জোর করে বন্দুকের জোরে সন্ত্রাসী করে মানুষ খুন আর গুম করে বিরোধী দলের নেতা-কর্মীদের জেল-জুলুম নির্যাতনে দমন-পীড়ন করে ক্ষমতায় থেকে ছাত্রজনতা বিএনপির আন্দোলনের মুখে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করে। নানা ষড়যন্ত্র করছে সেই স্বপ্ন আর পূরণ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে আমরাও মাঠে আছি থাকবো সকল যড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি।



31/08/2025

গৌরবের ৪৬ বছর...

কথা ও সুর: মাতিস হাসান।
কন্ঠ ও সংগীত:শান্ত শান।
কোরাস: মাহফুজ বাবু।

30/08/2025

১ সেপ্টেম্বর , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, সিরাজগঞ্জ এ জনদুর্ভোগহীন কর্মসূচী পালনের নির্দেশ দিলেন , বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনাব সাইদুর রহমান বাচ্চু ।।

Address

Sirajganj
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when Zia Cyber Force - ZCF - Sirajganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category