02/05/2024
এতদ্বারা কওমী জুট মিলস্ হাই স্কুল,রায়পুর, সিরাজগঞ্জ এ কর্মরত শিক্ষক-কর্মচারী ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৫/২০২৪ খ্রি. শনিবার থেকে যথারীতি সকাল ১০:০০ ঘটিকা হতে বিদ্যালয়ের কার্যক্রম চলবে।উল্লেখ্য, উপবৃত্তি প্রাপ্ত ও উপবৃত্তি প্রত্যাশী ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য আরও জানানো যাচ্ছে যে, তাদেরকে তাদের পিতা/মাতার নামে নতুন নগদ হিসাব নম্বর খুলে সংশ্লিষ্ট কাগজ-পত্রাদি আগামী ০৪/০৫/২০২৪ খ্রি. তারিখে সকাল ১০:০০ ঘটিকার মধ্যে বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। এক্ষেত্রে উপবৃত্তি/অন্যকোনো সরকারি ভাতা প্রাপ্তির জন্য ব্যবহৃত পূরাতন নগদ হিসাব নম্বর গ্রহণযোগ্য নয়।
-প্রধান শিক্ষক