I gained 2,538 followers in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉
বাঘাবাড়ী উচচ বিদ্যালয়
Md.Saidul Islam.S.Sc batch-2000
14/02/2025
21/08/2024
স্বৈরাচার পতনের পর যে মনোবৈকল্য মাথাচাড়া দিয়ে ওঠে
লেখা:হাসান আল মাহমুদ
আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১১: ৪১
১৯৭৩ সালের ২৩ আগস্টের ঘটনা। সুইডেনের রাজধানী স্টকহোমে ক্রেডিটব্যাংকেন নামের একটি ব্যাংকের কার্যালয়ে অস্ত্র উঁচিয়ে ঢুকে পড়ল একজন পলাতক আসামি। জ্যান ওলসন নামের ওই অস্ত্রধারী ব্যাংকের চার কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
ওলসনের দাবি, তার একজন কারাসঙ্গীকে মুক্ত করে দিতে হবে, পাশাপাশি তাকে সাত লাখ মার্কিন ডলার ও একটি গাড়ি দিতে হবে। পুলিশ তার সব দাবিই পূরণ করেছিল। ২৮ আগস্ট উদ্ধার হওয়ার আগপর্যন্ত মোট ৬ দিন কর্মকর্তাদের জিম্মি করে রাখে ওই অস্ত্রধারী। এ ঘটনায় শোরগোল পড়ে যায় সারা পৃথিবীতে।
এখানে মজার ব্যাপার হলো, উদ্ধার করার পর দেখা গেল জিম্মিকারীর প্রতি একধরনের সহানুভূতি জন্মে গেছে পণবন্দী ব্যাংক কর্মকর্তাদের মধ্যে। তাঁরা এমনকি জিম্মিকারীর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে পর্যন্ত রাজি হননি। উপরন্তু জিম্মিকারীকে যখন কারাগারে পাঠানো হয়, তখন তার মুক্তির জন্য অর্থ সংগ্রহও শুরু করেন ওই কর্মকর্তারা।
এমন অবস্থায় পুলিশকে সহায়তা করার জন্য ডাক পড়ে মনোচিকিৎসক নিলস ব্যাজরটের। তিনি জিম্মিকারীর সঙ্গে জিম্মিদের ভালো সম্পর্ক হয়ে ওঠার এই প্রবণতাকে প্রথম স্টকহোম সিনড্রোম হিসেবে ব্যাখ্যা করেন।
ক্ষমতার অসাম্যতা এ ধরনের মনোবৈকল্যের একটা গুরুত্বপূর্ণ দিক এবং বহু ধরনের ঘটনা ব্যাখ্যায় ধারণাটি প্রয়োগ করা যেতে পারে। তবে এই উপসর্গ কেবল ব্যক্তি পর্যায়ে না থেকে একটা গোটা জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যেতে পারে কি না বা ঐতিহাসিক কোনো রাজনৈতিক ঘটনা ব্যাখ্যা করার ক্ষেত্রে ধারণাটি প্রযোজ্য হতে পারে কি না, তা খতিয়ে দেখার প্রয়াস পেয়েছেন গবেষকেরা।
স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থায় প্রকৃতার্থে নাগরিকদের অবস্থা পণবন্দীর মতোই হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে স্বৈরশাসকের প্রতি নাগরিকদের একটা অংশের মধ্যে অন্ধ মোহ তৈরি হয় এবং যত খারাপ পদক্ষেপই স্বৈরশাসক নিক না কেন, অনেকে সেটিকে কল্যাণকর মনে করেন।
একনায়কের পতনের পর এই উপসর্গে আক্রান্ত ব্যক্তিরা একধরনের হাহাকার ও কাতরতা অনুভব করেন। যেটা কি না পরবর্তী সময় রাজনৈতিক ঘটনাপ্রবাহেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করেন, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে একনায়কের প্রতি অনুরক্ততা তৈরি করে।
সামগ্রিকভাবে স্বৈরতন্ত্র একটা দমবন্ধ করা সময়ই। থমাস স্ট্রেন্টজ ব্যাখ্যা করেন, মানুষ যখন জিম্মি হয়ে পড়ে তখন তার প্রধান লক্ষ্য থাকে কোনোমতে বেঁচে থাকা।
জিম্মিকারীকে ঘৃণা করা বা প্রতিবাদ করার কথা সে ভুলে যায়। এর মধ্যে ন্যূনতম ভালো আচরণ বা নিদেনপক্ষে তাকে বাঁচিয়ে রাখার জন্যই জিম্মিকারীর প্রতি একটা কৃতজ্ঞতা বোধ ও ইতিবাচক অনুভূতি তৈরি হয়। স্বৈরতন্ত্রেও ব্যাপারটা এভাবেই কাজ করে।
স্বৈরশাসকেরা সাধারণত জনগণকে জিম্মি করে ফেলার পাশাপাশি বিভিন্ন জাতীয়তাবাদী চেতনা তৈরি করেন, দৃশ্যমান উন্নয়নে মনোযোগ দেন এবং নাগরিকদের নানাভাবে গর্বিত অনুভব করানোর চেষ্টা করেন। মানবিক মর্যাদা, নাগরিক অধিকার ও মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়া সত্ত্বেও এসব প্রচেষ্টা নাগরিকদের একটা অংশের মধ্যে একনায়কের প্রতি অনুরক্ততা তৈরি করে।
মিসরের একনায়ক স্বৈরশাসক হোসনি মোবারকের কথাই ধরা যাক। মোবারক তাঁর ৩০ বছরের শাসনামলে এক আদর্শ স্বৈরশাসন কায়েম করেছিলেন। মতপ্রকাশের ন্যূনতম স্বাধীনতা ছিল না, জীবনযাত্রার ব্যয় ছিল অত্যধিক, নাগরিকদের ফোন কল, ই-মেইল, আড্ডা, সমাগম সবকিছুই ব্যাপকভাবে নজরদারি করা হতো।
মোবারকের বিরুদ্ধে সামান্যতম বিরূপ মনোভাব প্রকাশ পেলেই গ্রেপ্তার, নির্যাতন ও প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দেওয়া হতো দণ্ড। এসবই পরিচালনা করত এসএসআইএস নামের কুখ্যাত গোয়েন্দা সংস্থা। বলা হয়ে থাকে, মিসরের মোট জনসংখ্যার ৬-১০% ছিল এই সংস্থার চর। এতটাই বিস্তৃত ছিল এর গোয়েন্দা জাল। মোবারক নির্বাচনের আয়োজন করতেন, তবে তা ছিল আগাগোড়া এক মিথ্যা নির্বাচন।
মোবারকের শাসনকাল এতটা নিপীড়নমূলক হওয়া সত্ত্বেও ২০১১ সালে মোবারকবিরোধী বিক্ষোভের প্রাক্কালে কয়েক হাজার লোককে মোবারকের পক্ষে সমাবেশ করতে দেখা গিয়েছিল।
এখানে যে সুবিধাভোগী এলিটরাই ছিল তা নয়; বরং নিম্নবিত্ত শ্রেণির লোকেরাও ছিলেন, যাঁরা ৩০ বছর ধরে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছিলেন। বিপ্লবোত্তরকালেও জনগণের একটা অংশের মধ্যে মোবারক শাসনের স্মৃতিকাতরতা রয়ে গিয়েছিল।
গবেষক লইস স্পিয়েট দেখান, কীভাবে মিসর ও ইরাকি জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত ছিলেন। প্রথমত, রাষ্ট্রীয় বাহিনীগুলো দিয়ে পুরোপুরি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। জনগণের অবস্থা ছিল সত্যিকার অর্থেই পণবন্দীর মতো।
দ্বিতীয়ত, মোবারক সমাজের একটা শ্রেণির ওপর আরেকটা শ্রেণিকে প্রাধান্য বিস্তার করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। যাঁরা কি না রাজনৈতিক এলিটদের সঙ্গে সুসম্পর্ক রাখার বদৌলতে সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান ছিলেন।
তৃতীয়ত, সত্যিকার সংবাদমাধ্যম বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না বলে দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জনগণের ধারণা ছিল সামান্য।
আরও পড়ুন
গণ–অভ্যুত্থান: মানসিক ক্ষতি ভোগাবে বেশি, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
১৭ আগস্ট ২০২৪
গণ–অভ্যুত্থান: মানসিক ক্ষতি ভোগাবে বেশি, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
সর্বোপরি, সর্বত্র চলত শাসকের বন্দনা। মিডিয়ায় সর্বদা হাজির থাকতেন মোবারক। তাঁকে ঘিরে একটা ধর্মতান্ত্রিক আবহ তৈরি করা হয়েছিল, যেখানে মোবারককে দেখানো হতো অবতার হিসেবে। দেশের সব ইতিবাচক অর্জনের কৃতিত্ব দেওয়া হতো তাঁকে। এসবের মাধ্যমে কেবল যে সুবিধাভোগীরাই মোবারকের অনুরক্ত হয়ে ওঠেন, তা নয়; বরং নিম্নবিত্ত ও বঞ্চিত মানুষদের একটা অংশের মধ্যেও মোবারককে ত্রাতা হিসেবে দেখার চেতনার ভ্রান্তি তৈরি হয়।
লইস দেখান, মোবারক যা যা করেছেন, তার সবই সাদ্দাম হোসেনও করেছেন। তবে বাড়তি ছিল কর মওকুফ, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে ভর্তুকি, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত টিউশন ফি তুলে দেওয়া। ফলে প্রচণ্ড রকমের নিয়ন্ত্রণমূলক ও ভীতিকর পরিবেশ সত্ত্বেও সাদ্দামের এসব কল্যাণমূলক পদক্ষেপ তার প্রতি জনগণের একটা অংশের মধ্যে ভালোবাসা তৈরি করতে পেরেছিল।
স্টকহোমের জিম্মিকৃত ব্যাংক কর্মকর্তাদের মধ্যে তাদের জিম্মিকারীর প্রতি এভাবেই সহানুভূতি তৈরি হয়েছিল। কারণ, জিম্মিকারী তাদের জানে মেরে ফেলেনি, স্বজনদের সঙ্গে ফোনে কথা বলতে দিয়েছে, একজন যখন শীতে কাঁপছিলেন, তখন জিম্মিকারী নিজের গায়ের জ্যাকেট খুলে তার গায়ে জড়িয়ে দিয়েছিলেন। যদিও তাঁরা সব সময়ই মৃত্যুর হুমকির মুখেও ছিলেন।
বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে স্বৈরশাসনব্যবস্থা কায়েম হয়েছিল, তাতে মোবারক ও সাদ্দাম হোসেনের স্বৈরতন্ত্রের প্রায় সব বৈশিষ্ট্যই বিরাজ করছিল। উপরের বর্ণনা পড়ার সময় আশা করি প্রতিটি বিবেচক পাঠকই তা মিলিয়ে নিতে সক্ষম হয়েছেন। ফলে এ নিয়ে বিশদ আলোচনা নিষ্প্রয়োজন মনে করছি।
এ লেখায় মূলত যে বিষয়টি ইঙ্গিত করতে চাই, সেটা হলো, শেখ হাসিনার স্বৈরশাসনেও বাংলাদেশি জনগণের একটা অংশ স্টকহোম সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। শেখ হাসিনার পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ইতিমধ্যে এর বহিঃপ্রকাশ লক্ষ করা যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের কথায় বা কাজে পান থেকে চুন খসলেই কেউ কেউ বলছেন, ‘আগেই তো ভালো ছিলাম।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসও তৈরি হয়েছে বটে।
শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৫-৬ আগস্ট টিকটকে বেশ কিছু ব্যবহারকারীকে হাসিনার জন্য আফসোস করতে দেখেছি। একজন ব্যবহারকারী সত্যি সত্যিই কান্না করছিলেন এবং বলছিলেন, ‘আমি আওয়ামী লীগ করি না, তবু শেখ হাসিনার জন্য আমার কেন যেন খুব খারাপ লাগছে।’ ওই ভিডিওটিই আমাকে লেখাটা লিখতে উদ্বুদ্ধ করেছে।
গণবিদ্রোহের মুখে যখন কোনো সরকারের পতন ঘটে, তখন নতুন সরকারের প্রতি জনগণের মধ্যে প্রত্যাশা থাকে আকাশচুম্বী। অনেক দিন ধরে নিষ্পেষিত হওয়ার কারণে নতুন ব্যবস্থায় তারা রাতারাতি পরিবর্তন প্রত্যাশা করেন। অনেক জিনিস দ্রুত পরিবর্তন করা সম্ভব হলেও এমন বহু বিষয়ই আছে, যা একটা ভালো সরকারও রাতারাতি পরিবর্তন করতে পারে না। অর্থনৈতিক বিষয়াদি সম্ভবত এর মধ্যে অন্যতম।
অতিরিক্ত ও কিছুটা অবাস্তব প্রত্যাশা থাকার কারণে বিপ্লবোত্তর সময়ে জনগণ দ্রুতই হতাশ হয়ে পড়েন। ফলে শিগগিরই বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্যে অতিপ্রত্যাশা উদ্ভূত হতাশা ও স্টকহোম সিনড্রোমের বহিঃপ্রকাশ ঘটলে অবাক হওয়ার কিছু নেই।
তথ্যসূত্র:
১. https://www.history.com/news/stockholm-syndrome
২. In Love With an Autocratic Ruler: Introduction of The Stockholm Syndrome as Historical Phenomenon With Egypt and Iraq as Case Studies by Lois Spliet
৩. M. Adorjan e.a., 'Stockholm Syndrome as Vernacular Resource', The Sociological Quarterly 53 (2012) 3, 454-474, 457.; J. M. Carver, 'Love and Stockholm Syndrome: The Mystery of Loving an Abuser', Journal (2007) 1-11, 1.
৪. T. Strentz, 'The Stockholm Syndrome: Law Enforcement Policy and Ego Defenses of the Hostage', Annales Ne
হাসান আল মাহমুদ সাংবাদিক ও গবেষক। ই-মেইল: [email protected]
শর্তাবলি ও নীতিমালা
গোপনীয়তা নীতি
যোগাযোগ
স্বত্ব © ১৯৯৮-২০২৪ প্রথম আলো
সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
Stockholm Syndrome: The True Story of Hostages Loyal to Their Captor | HISTORY How a six-day hostage drama inside a Swedish bank christened the psychological phenomenon known as "Stockholm Syndrome."
সাড়া দেশ এখন আবেদময় (আবেদ আলী)। আবেদের কাছে হারিয়ে গেছে রেল ট্রানজিট, বেনজির এবং মতিউর কান্ড। পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষায় থাকলাম।
May Allah (SWT)accept our sacrifices on the occasion of Eid ul-Adha. Wish you a very happy Eid. Eid Mubarak.
ঈদ মুবারাক।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
রমাদান মুবারক।
আল্লাহ পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জনের তাওফীক দান করুন। আমিন।
জাকারবার্গ গ্যাদা ইন্ডিয়াতে গিয়েছে বিয়ে খাইতে, আর ওইদিকে সবকিছু দিয়েছে প্যাঁচ লাগিয়ে। মালিক না থাকলে কর্মচারীরা যা করে, সেটাই করেছে।
আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।
দক্ষিন এশিয়ার একমাত্র বাংলাদেশের আকাশ ব্যাবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যাবহার করে কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয় তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহারের সকল অর্থ পায় ভারত।
মুল কারন হল ,জিয়ার আমলে ১৯৮০ সালে শাহা জালাল বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই এক্সপায়ার হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যাবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।
মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে মানে ছয় বছর আগে চট্টগ্রামের জন্যে নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারনেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যাবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভারা গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারর উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যাবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি পরে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।
চট্টগ্রামের রাডারটি চালু হলে ভারতের আয়ে ঘাটতি দেখা দিবে এইটা আগে চিন্তা করলে অন্তত ছয় বছর আগে এত টাকা দিয়ে রাডারটি কেনার প্রয়োজন ছিল না৷ ভারত মন খারাপ করবে বা ভারতের সুই সমতুল্য স্বার্থে লাগে এমন কাজ তো আর আমাদের পক্ষে সম্ভব না। দেশ জাহান্নামে যাক, বান্দে মাতারামই আসল চেতনা বাংলাদেশের।
Collected :
Saifur Rahman
28/12/2023
উপসর্গগুলো যদি কারো মধ্যে দেখা যায়ঃ
▪মাথাব্যাথা!
▪মাথা ঘুরানো!
▪মেজাজ খারাপ!
▪চোখের দৃষ্টি দূর্বল!
▪ঠিকমত ঘুম না হওয়া!
▪সহজেই রেগে যাওয়া!
▪সবসময় দুঃশ্চিন্তায় থাকা!
▪কি করবে বুঝতে না পারা!
▪কারো সাথে ঠিকমত কথা না বলা!
তাহলে বুঝবেন....
আপনার #করোনাভাইরাস না!
এগুলো টাকা-পয়সা না থাকার লক্ষন!
রোগের নাম―
-23 (Poverty Viral Disease-23) 😎
Current Situation🚶♂️
কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।
শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!
আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!
মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!
এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।
ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!
@ প্রিয় লেখক
আরিফ আজাদ ভাই
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Baghabari, Shahzadpur
Sirajganj